এক্সপ্লোর

Mamata Banerjee on Fuel Price: বাংলায় পেট্রোল-ডিজেলে কত ছাড় ? কী হিসেব দিলেন মমতা

Fuel Price: মমতা বলেন, 'কেরলে পেট্রোলে ২ টাকা ৪১ পয়সা ছাড়, মহারাষ্ট্র ২ টাকা ৮ পয়সা ছাড়। রাজস্থান পেট্রোলে ২ টাকা ৪৮ পয়সা ছাড়, সেখানে বাংলায় ২ টাকা ৮০ পয়সা ছাড়।'


কলকাতা: জ্বালানির ঊর্ধ্বমুখী দাম লাগামে আনার জন্য গত ২১ মে ফের পেট্রোল (Petrol) ও ডিজেলের (Diesel) উপর শুল্প কমিয়েছে কেন্দ্র। তাতে সাধারণ মানুষকে সুরাহা দিয়ে বেশ কিছুটা কমেছে জ্বালানির দাম। কিন্তু তারপরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কেন্দ্র কমালেও কেন রাজ্য শুল্ক কমাচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে বিরোধী দলগুলি।

মমতার দাবি:
এরই মধ্যে জ্বালানিতে শুল্ক কমায় দুটি অবিজেপি শাসিত রাজ্য। প্রথমে কেরল (Kerala), তারপরে রাজস্থান (Rajasthan) শুল্ক কমায়। তারপরেই আরও বেশি করে প্রশ্ন উঠতে শুরু করে। এদিন সেই প্রসঙ্গ তুলেই কেন্দ্রকে কাঠগড়ায় দাঁড় করালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী (Chief Minister) বলেন, 'কেন্দ্র এক্সাইজ ডিউটি কমানোয় রাজ্যের ১ টাকা ৮০ পয়সা কমে গিয়েছে। রাজ্য আগে থেকেই লিটারে ১ টাকা সেসে ছাড় দিচ্ছিল। ফলে এখন রাজ্যে পেট্রোলে ২ টাকা ৮০ পয়সা ছাড়।' এমনই দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, এই হিসেবে রাজ্যে  এখন ডিজেলে লিটারে ২ টাকা ৩ পয়সা ছাড়। বক্তব্য রাখতে গিয়ে দেশের অন্য রাজ্যগুলিতে জ্বালানিতে (Fuel) ছাড়ের সঙ্গে বাংলার ছাড়েরও তুলনা করেন তিনি। মমতা বলেন, 'কেরলে পেট্রোলে ২ টাকা ৪১ পয়সা ছাড়, মহারাষ্ট্র ২ টাকা ৮ পয়সা ছাড়। রাজস্থান পেট্রোলে ২ টাকা ৪৮ পয়সা ছাড়, সেখানে বাংলায় ২ টাকা ৮০ পয়সা ছাড়।'

কেন্দ্রকে নিশানা: 
পাওনা না মেটানো নিয়ে আগেও কেন্দ্রকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনও একই সুরে আক্রমণ শানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, 'কেন্দ্র আমাদের পাওনা টাকাও দেয় না। বিজেপি শাসিত রাজ্য যে টাকা পায়, আমরা সেই টাকাও পাই না।'

উল্টো দাবি কেন্দ্রের? 
যদিও শুল্ক কমালে রাজ্যের উপর আঁচ পড়বে না বলে দাবি করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী (Central Finance Minister)। তিনি এর আগে একটি টুইট করেছিলেন। তাতে বলা হয়েছিল, মূল শুল্ক, বিশেষ অতিরিক্ত শুল্ক, সড়ক ও পরিকাঠামো সেস (Cess) এবং কৃষি ও পরিকাঠামো উন্নয়ন সেস মিলিয়ে পেট্রোল এবং ডিজেলের উপর মোট শুল্ক বসে। এগুলির মধ্যে মূল শুল্ক বাবদ যে আয় হয়, তা কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে ভাগ হয়। বাকিগুলি ভাগ হয় না। রাজ্যগুলির সঙ্গে ভাগ হয় যে মূল শুল্ক, তাতে হাত দেওয়া হয়নি। অতএব, গতবছর নভেম্বরে এবং চলতি বছরের ২১ মে- এই দু’বার যে শুল্ক কমানো হয়েছে, তার ভার সম্পূর্ণ কেন্দ্রই বহন করছে।

আরও পড়ুন: 'শুধু বেতন দেবে কেন্দ্র, স্বশাসন দিতে হবে কেন্দ্রীয় এজেন্সিকে', দাবি তুললেন মমতা

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Durga Puja Weather Update: পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?
পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?

ভিডিও

Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE
Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ২ : দুই নির্বাচন কমিশনারকে কেন পার্টি করলেন ১১জন বিরোধী দলের সদস্য?
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ১ : রাহুলের বাড়িতে 'চায়ে পে চর্চা' । জ্ঞানেশ ইস্য়ুতে উত্তপ্ত দিল্লি থেকে পাটনা
Prafulla Kanan West | এবার কী চমক থাকছে প্রফুল্ল কানন ওয়েস্টের পুজো? | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget