এক্সপ্লোর

Durgapur News: পুরসভার গাড়িতে ৭ বেওয়ারিশ দেহ, সমানে ঝরছে রক্ত ; দুর্গন্ধে নাজেহাল অবস্থা দুর্গাপুরের মহাশ্মশানে !

Crematorium in Durgapur: স্থানীয় বাসিন্দা মঞ্জু পাল দে বলেন, "পুজো দিতে এসেছিলাম। ভাবলাম ভোগ খাব। কিন্তু যা দুর্গন্ধ, তাতে মুখে, নাকে কাপড় বেঁধেও লাভ হচ্ছে না। ”

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর : পুরসভার গাড়ির ভেতর বেওয়ারিশ বেশ কয়েকটি পচন ধরা দেহ ! দুর্গন্ধে ভরে গিয়েছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বীরভানপুর মহাশ্মশান। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে দুর্গাপুরে। আত্মীয়-পরিজনের দেহ দাহ করতে নাজেহাল দশা শ্মশান যাত্রীদের। এই পরিস্থিতিতে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। তাদের বক্তব্য, দুর্গাপুর নগর নিগমই দুর্গন্ধে ভরে গিয়েছে। যদিও এনিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে নগর নিগম।

কী ঘটনা ?

জ্বালানি কাঠের সঙ্কট। তাই বীরভানপুর মহাশ্মশানে তিন দিন ধরে পড়ে রয়েছে গাড়ি ভর্তি বেওয়ারিশ দেহ। সাতটি দেহ রয়েছে। গাড়ি থেকে টপ টপ করে পড়ছে রক্ত রস। দুর্গন্ধে নাজেহাল শ্মশানে শব দাহ করতে আসা মানুষজন। কেউ মুখে কাপড়, কেউ গামছা বেঁধে কোনও রকমে রয়েছেন। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, তাঁরা বীরভানপুর মহাশ্মশানের কালীমন্দিরে পুজো দিতে আসছেন আতঙ্কে। যেভাবে দুর্গন্ধ ছড়াচ্ছে তাতে যে কোনও সময় সংক্রামক রোগ ছড়াতে পারে।

স্থানীয় বাসিন্দা মঞ্জু পাল দে বলেন, "পুজো দিতে এসেছিলাম। ভাবলাম ভোগ খাব। কিন্তু যা দুর্গন্ধ, তাতে মুখে, নাকে কাপড় বেঁধেও লাভ হচ্ছে না। বাচ্চাকে নিয়ে এখানে থাকা যাবে না। তাই আমরা চলে যাচ্ছি।”

এই ঘটনায় তীব্র কটাক্ষ করেছেন বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “শুধু শ্মশানে নয়, দুর্গাপুর নগর নিগমও দুর্গন্ধে ভরে উঠেছে। কাঠের অভাবে বেওয়ারিশ দেহ পড়ে রয়েছে। তিন দিন ধরেও জ্বালানি কাঠের যোগান দিতে পারেনি। যাঁরা শ্মশানে আসছেন, তাঁরাও চরম সমস্যায় ভুগছেন। আত্মীয়-পরিজনদের দাহ করতে এসে অসুস্থ হয়ে পড়ছে অনেকে।”

যদিও অভিযোগ স্বীকার করে নগর নিগমের প্রশাসক-মণ্ডলীর সদস্য রাখি তিওয়ারি বলেন, "২৬ মার্চ দেহগুলি দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে আনা হয়। ২৭ মার্চ কাঠ শেষ হয়ে যায়। সেই জন্য এই দেহগুলি দাহ হয়নি। ২৮ মার্চ অমাবস্যার জন্য দাহকাজ বন্ধ ছিল।" শনিবার রাতে দেহগুলি দাহ করা হবে বলে জানান তিনি।

অন্য ঘটনা...

দিনকয়েক আগে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে যায় দুর্গাপুরে। একেবারে অল্পবয়স থেকে যাকে পালন করেছিলেন কন্যা স্নেহে, সেই বড় হয়ে এত বড় ক্ষতি করে বসে ! বাড়িতে কন্যাসন্তান না থাকায় বাড়ির পরিচারিকার কন্যাকেই মানুষ করেছিলেন ছোট থেকে। শুধু মানুষ করাই নয়, বহুমূল্য মোবাইল ফোন থেকে শুরু করে দামি সাইকেল, কত কিই না দিয়েছেন। কিন্তু সেই পরিচারিকা কন্যাই বাড়ি থেকে পালল বহুমূল্য সোনার গয়না চুরি করে ! ঘটনাটি ঘটেে দুর্গাপুরে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana : আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
Kolkata: সোনা সহ কলকাতা বিমানবন্দরে আটক ২ যাত্রী
সোনা সহ কলকাতা বিমানবন্দরে আটক ২ যাত্রী
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Weather Alert: বড় আপডেট হাওয়া অফিসের, গভীর নিম্নচাপ, নাগাড়ে বৃষ্টিতে বানভাসি অবস্থা, আর কতদিন চলবে দুর্যোগ ?
বড় আপডেট হাওয়া অফিসের, গভীর নিম্নচাপ, নাগাড়ে বৃষ্টিতে বানভাসি অবস্থা, আর কতদিন চলবে দুর্যোগ ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget