এক্সপ্লোর

Durgapur : DSP-তে দাদাগিরির অভিযোগ, ৭ শ্রমিক নেতাকে বহিষ্কার করল INTTUC

INTTUC : প্রথম দিন থেকে দলের সঙ্গে আছি, দলের সঙ্গেই থাকব বলে দাবি করে বিতর্ক বাড়িয়েছেন বহিষ্কৃত নেতারা

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর : দুর্গাপুর ইস্পাত কারখানায় (Durgapur Steel Plant) দাদাগিরির অভিযোগ। সাত জন শ্রমিক নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করল আইএনটিটিইউসি (INTTUC)। প্রথম দিন থেকে দলের সঙ্গে আছি, দলের সঙ্গেই থাকব বলে দাবি করে বিতর্ক বাড়িয়েছেন বহিষ্কৃত নেতারা।

দুর্গাপুর সিটি সেন্টারে সিধু কানহু ইনডোর স্টেডিয়ামে জেলা তৃণমূলের কার্যালয় থেকে তৃণমূল শ্রমিক সংগঠনের সাত নেতা শেখ শাহাবুদ্দিন, শেখ আতাহার, শেখ আজিমুদ্দিন, সুখেন্দু চট্টোপাধ্যায়, শুভাশিস চট্টোপাধ্যায়, শেখ মানিক ও শেখ রাজুকে সরানোর কথা জানায় দল। 

দীর্ঘদিন ধরে দুর্গাপুর ইস্পাত কারখানায় নিজেদের তৃণমূল শ্রমিক সংগঠনের জানিয়ে প্রভাব খাটাচ্ছিলেন এই সাতজন, এমনই অভিযোগ উঠছিল বার বার। এনিয়ে একাধিকবার জেলা ও রাজ্য নেতৃত্বের কাছে অভিযোগ জানানো হয়েছে। পুরো বিষয় তদন্ত করে দেখে দোষ প্রমাণিত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান INTTUC-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এই সংক্রান্ত বৈঠকে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি অভিজিৎ ঘটক প্রমুখ। 

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, এমন কিছু লোকজন সম্পর্কে অভিযোগ আসছে যাঁরা আইএনটিটিইউসি-র কেউ নন। সেই জন্য আমরা কর্তৃপক্ষকেও আজ জানিয়ে দিয়েছি যে, এঁরা যদি আইএনটিটিইউসি বলে দাবি করেন, মান্যতা দেবেন না। আইএনটিটিইউসি কমিটিতে ডিএসপি-র একজনের বিরুদ্ধে একাধিক অভিযোগ। সেই অভিযোগ আমরা দেখেছি তদন্ত করে। অভিযোগ সত্য। 

'দাদাগিরি' রুখতে এবার রাজ্যের প্রত্যেকটি কারখানায় শ্রমিকদের প্রবেশ এবং বাহিরের জন্য বায়োমেট্রিক পদ্ধতি চালু করা হবে। দুর্গাপুর ইস্পাত কারখানাতেও আগামী দুই মাসের মধ্যে শুরু হতে চলেছে বায়োমেট্রিক পদ্ধতি, এমনটাই আশ্বাস দিয়েছেন ইস্পাত কারখানা কর্তৃপক্ষ।

ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যাদের বিরুদ্ধে অভিযোগ সেই অপসারিত তৃণমূল নেতা শেখ শাহাবুদ্দিন বলেন, তৃণমূল কংগ্রেস শুরু করেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে। দিদির সঙ্গে বিগত দিনে ছিলাম, বর্তমানে আছি, আগামীদিনেও থাকব। সমস্ত বৈধ কাগজ আমার কাছে আছে। চক্রান্ত বারে বারে চলেই আসছে। বৈধভাবেই আইএনটিটিইউসি-র কন্ট্রাক্টর ইউনিয়নের নেতৃত্ব দিয়ে আসছি।

অন্যদিকে সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকার ও বিজেপির জেলা সম্পাদক অভিজিৎ দত্ত জানান, গোটা শ্রমিক সংগঠনটাই দুর্নীতিগ্রস্ত। কত জনকে বার করবে। টাকা নিয়ে লোক ঢোকানো সব কারখানাতেই হচ্ছে।

আরও পড়ুন ; নিয়োগ থেকে দূষণ! দুর্গাপুরের শিল্পতালুকের সামনে বিক্ষোভ গ্রামবাসীদের

সেরা শিরোনাম

West Midnapore: সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
Arms Recovered: দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা

ভিডিও

Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget