এক্সপ্লোর

Paschim Medinipur: অবৈধভাবে নদীর পাড় কাটার অভিযোগ উঠল ঠিকাদারের বিরুদ্ধে

Kharagpur: অভিযোগ উঠেছে যে, সেতু তৈরি করতে গিয়েই কেলেঘাই নদীর পাড়ের মাটি অবৈধভাবে কেটে ফেলছেন নবকুমার ভুঁইয়া নামে ওই ঠিকাদার।

বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: অবৈধভাবে নদীর পাড় কাটার অভিযোগ উঠল এক ঠিকাদারের বিরুদ্ধে। যদিও অভিযুক্ত ঠিকাদারের দাবি, তিনি কোনও অন্যায় করেননি, সরকারি নিয়ম মেনেই সমস্ত কিছু করেছেন। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার খড়গপুর (Kharagpur) এক নম্বর ব্লকের ধবনী এলাকায়।

পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে অবৈধভাবে নদীর পাড় কাটার অভিযোগ-

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কেলেঘাই নদীর উপর দীর্ঘ বহু বছর ধরে একটি সেতু রয়েছে। সেই সেতু পুরনো হয়ে নষ্ট হয়ে যাওয়ার কারণে ঠিক তার পাশে কংক্রিটের সেতু নির্মিত হচ্ছে। খড়গপুর ও কেশিয়ারির মধ্যে যোগাযোগ ব্যবস্থা সুগম করতেই রাজ্য সরকার এই কংক্রিটের সেতু নির্মাণের পদক্ষেপ নিয়েছে। এই কাজের বরাত পেয়েছেন পিডব্লিউডি-এর ঠিকাদার। অভিযোগ উঠেছে যে, সেতু তৈরি করতে গিয়েই কেলেঘাই নদীর পাড়ের মাটি অবৈধভাবে কেটে ফেলছেন নবকুমার ভুঁইয়া নামে ওই ঠিকাদার। অভিযুক্ত ঠিকাদারের নামে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ তুলেছেন খড়গপুর গ্রামীণের ধবনি এলাকার বাসিন্দারা।

আরও পড়ুন - Paschim Medinipur: রাস্তার পাশে মাঠের ধার থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, খুন বলে দাবি মৃতের দিদির

গ্রামবাসীদের অভিযোগ-

এলাকার বাসিন্দাদের অভিযোগ, সেতু তৈরি করার সময় ব্রিজের পাশে যে সংযোগকারী রাস্তা তৈরি করতে হয়। নবকুমার ভুঁইয়া নামে অভিযুক্ত ঠিকাদার নদীর পাড়ের মাটি কেটে নিয়েই রাস্তা তৈরি করেছেন সম্পূর্ণ বেআইনিভাবে। এভাবে নদীর পাড় কেটে মাটি তুলে নিয়ে যাওয়ার ফলে বর্ষার সময়ে প্লাবনের আশঙ্কা করছেন গ্রামবাসীরা। প্রাথমিকভাবে বাসিন্দারা ঠিকাদারকেও সেই কথা জানিয়েছিলেন। কিন্তু তাঁর দাবি, তিনি কোনও বেআইনি কাজ করেননি। কোনও অন্যায়ও করেননি। তিনি যা করেছেন সরকারি নিয়ম মেনে করেছেন।

অন্যদিকে, সদ্যই কংসাবতী নদীতে আচমকা হড়পা বানের জেরে ভাঙে অস্থায়ী বাঁধ। যাতায়াতের প্রবল অসুবিধার সম্মুখীন স্থানীয় বাসিন্দারা। নদীর উপরে থাকা অস্থায়ী বাঁধ ভেঙে যাওয়ায় অসুবিধার মধ্যে পড়েন নিত্যযাত্রীরা।

সেরা শিরোনাম

West Bengal News LIVE: পুজোর পরই হবে পুরসভা নির্বাচন? বড় বার্তা শমীকের, ২০৯টি ওয়ার্ডেই প্রার্থী দেবে ঋতব্রত-তৃণমূল
পুজোর পরই হবে পুরসভা নির্বাচন? বড় বার্তা শমীকের, ২০৯টি ওয়ার্ডেই প্রার্থী দেবে ঋতব্রত-তৃণমূল
BJP News : যেদিন পার্টি লাথি মেরে বের করবে বুঝবে ! কাকে নিশানা সুকান্তর?
যেদিন পার্টি লাথি মেরে বের করবে বুঝবে ! কাকে নিশানা সুকান্তর?
News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
CPIM-BJP News: CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget