এক্সপ্লোর

Paschim Medinipur: বীজধান 'দুর্নীতি', উপপ্রধানের বিরুদ্ধে অভিযোগ খোদ পঞ্চায়েত প্রধানের

Seed Scam: দ্বন্দ্বের অভিযোগ মানতে নারাজ তৃণমূল, কটাক্ষের সুর বিজেপির গলায়।


অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: কৃষকদের জন্য রাখা বীজধান নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযোগের তির পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের তৃণমূল পরিচালিত এক পঞ্চায়েতের উপ প্রধানের বিরুদ্ধে। কোনও গ্রামবাসী নন, এই অভিযোগ যিনি করেছেন তিনি ওই পঞ্চায়েতেরই প্রধান। এমন ঘটনায় শুরু হয়েছে জোর তরজা।

অভিযোগ-পাল্টা অভিযোগ:
কৃষকদের জন্য সরকারের তরফেই বিলি করা হয় বীজধান। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের কুনাপুর ৪ নম্বর গ্রাম পঞ্চায়েতেও সেই বীজধান এসেছে। কিন্তু সেগুলো নাকি নিয়মমাফিক কৃষকদের কাছে পৌঁছয়নি। প্রধানের অভিযোগ, পঞ্চায়েতের অফিস থেকেই তুলে নিয়ে যাওয়া হয়েছে বীজধান। শুধু মৌখিক অভিযোগই নয়, মুখ্যমন্ত্রীর কাছেও ইমেল-এর মাধ্যমে এই অভিযোগ করা হয়েছে প্রধানের তরফে। নারায়ণগড়ের কুনাপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান রঞ্জিত সাহু বলেন, 'গ্রাম পঞ্চায়েত অফিস থেকে গত শুক্রবার জোর করে আমাদের পার্টির লোক মিনিকেট তুলে নিয়ে গেছে। এই কাজ উপপ্রধানের নেতৃত্বে হয়েছে।' সব অভিযোগই উড়িয়ে দিয়েছেন উপপ্রধান। তাঁর পাল্টা অভিযোগ, পঞ্চায়েত প্রধান নিজেই দুর্নীতিগ্রস্ত। উপপ্রধান শুকলাল  হাঁসদা বলেন, 'আমার বিরুদ্ধে অভিযোগ মিথ্যে। এবারের যে সমস্ত মিনিকেট সরকারি অনুদানে এসেছিল। আমাকে না জানিয়ে মিনিকেট বিলি করে দেন, অথচ এলাকার মানুষজনই সেসব পাচ্ছেন না। দুর্নীতিগ্রস্ত প্রধানকে আমরা চাইছি না। তিনি একক সিদ্ধান্তে কাজ করেন।'

তৃণমূলের দাবি:
বীজধান বিলি নিয়ে দলের দুই নেতার মধ্যেই এমন দ্বন্দ্বে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও এমন ঘটনায় গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। নারায়ণগড় ব্লকের সভাপতি মিহির চন্দ বলেন, 'গোষ্ঠীর কোনও ব্যাপার নেই। এটা বড় করে ভাবা হচ্ছে, বড় করে দেখা হচ্ছে। দুই জন দুটো তালিকা প্রস্তুত করেছেন। কৃষি দফতরের আধিকারিকরা গিয়ে উপযুক্ত তালিকা তৈরি করলে কৃষকদের হাতে বীজ বিলি করা হবে। বিজেপি পঞ্চায়েত চালায় না, মানুষের জন্য কিছু করে না তাই ওদের কথার গুরত্ব দিতে নারাজ।' 

বিজেপির কটাক্ষ:
যদিও এমন ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। মেদিনীপুর সাংগঠনিক জেলার বিজেপির সহ-সভাপতি রমাপ্রসাদ গিরি বলেছেন, 'সারা রাজ্যে প্রত্যেকটা জায়গায় তৃণমূলের প্রধান এবং উপপ্রধানের ঝগড়ার ফলে বাসিন্দারা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। দুর্নীতি করার জন্য অঞ্চল প্রধানকে কাজ করতে দেওয়া হচ্ছে না। পার্টি অফিসে সরকারি অনুদান নিয়ে গিয়ে পরিষেবা দেওয়ার চেষ্টা চলছে।'

কী বলছে প্রশাসন:
নারায়ণগড় ব্লকের বিডিও জানিয়েছে, কৃষি দফতরকে বীজধান লুঠের অভিযোগ খতিয়ে দেখে, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। 


আরও পড়ুন:  খাবারে ডিম নেই কেন ? আচমকাই আসানসোলের স্কুলে অগ্নিমিত্রা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dev: প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন বৈঠকে থাকতে পারলেন না ? 'কারণ' জানালেন দেব
প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন বৈঠকে থাকতে পারলেন না ? 'কারণ' জানালেন দেব
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Debraj Chakraborty: দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিট, তোলাবাজি নিয়ে একাধিক চাঞ্চল্যকর দাবি পুলিশের
দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিট, তোলাবাজি নিয়ে একাধিক চাঞ্চল্যকর দাবি পুলিশের
Abhishek Banerjee : কলকাতা হাইকোর্টে ধাক্কা! চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে এবার সুপ্রিম কোর্টে অভিষেক
কলকাতা হাইকোর্টে ধাক্কা! চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে এবার সুপ্রিম কোর্টে অভিষেক

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget