এক্সপ্লোর

Paschim Medinipur: হঠাৎ বিস্ফোরণ, উড়ে গেল বাড়ির ছাদ

Paschim Medinipur News: বিস্ফোরণের তীব্রতার জেরে আহত হয়েছেন এক গ্রামবাসী। ঘটনার পর থেকেই অভিযুক্তের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ।

অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: হঠাৎ বোমা বিস্ফোরণ। বোমার বিস্ফোরণের অভিঘাতে উড়ে গেল বাড়ির ছাদ। পশ্চিম মেদিনীপুরে (Paschim Medinipur) দাঁতনের ঘটনা। ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি। বিস্ফোরণের তীব্রতার জেরে আহত হয়েছেন এক গ্রামবাসী। ঘটনার পর থেকেই অভিযুক্তের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। গ্রামবাসীদের দাবি, ওই অভিযুক্ত ব্যক্তি তৃণমূলের কর্মী। যদিও তৃণমূলের দাবি, এই ঘটনার সঙ্গে তাদের কেউ জড়িত নয়।

কী অভিযোগ?
বাঁশ আর পলিথিন দিয়ে ঘেরা ঘরটা কার্যত আর নেই, উড়ে গিয়েছে বোমায়। ক্ষতি হয়েছে আশপাশের ঘর-বাড়িরও। ভেঙে গিয়েছে অ্যাসবেস্টসের চাল। ভেঙে গিয়েছে জানলা-দরজা। পশ্চিম মেদিনীপুরের দাঁতনের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে।ছে এলাকায়। তৃণমূল কর্মীর বাড়িতে মজুত বোমা ফেটে বিস্ফোরণ হয় বলে অভিযোগ গ্রামবাসীদের। খণ্ডরুই গ্রামের বাসিন্দাদের দাবি, রবিবার সকাল সাড়ে ১১টা নাগাদ এই ঘরের মধ্যে বোমা বিস্ফোরণ হয়। বাড়ি লাগোয়া এই ঘরটিও ব্যবহার করেতেন তাহের মল্লিক। এলাকায় যিনি তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত। বিস্ফোরণের তীব্রতায় ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের বাড়িও। খণ্ডরুই গ্রামের বাসিন্দা সেরাজ্জুদ্দিন মল্লিক বলেন, 'বাড়িতে ছিলাম, হঠাৎ বিস্ফোরণ, এসে দেখি এখানের পাল্লাটা উড়ে গেছে। তারপর দেখি দু-একজন ছিল, তারা ছুটে পালিয়ে গেছে। এখানে বোমা তৈরি হতো বলেও দাবি করেন ওই ব্যক্তি। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, তাতে জখম হয়েছেন অন্য বাড়ির এই বাসিন্দাও। অভিযুক্ত তাহের মল্লিকের পুত্রবধূ সায়েদা বিবি বলেন, 'তাহের মল্লিক আমার শ্বশুর। তিনি বোমা রেখেছিলেন বলে কিনা জানি না। আমি শ্বশুরের সঙ্গে থাকি না। আলাদা থাকি।'

এর আগেও অভিযোগ:
২০২০ সালের নভেম্বরে, এই খণ্ডরুই গ্রামের ২ কিলোমিটার দূরে রসুলপুরের একটি বাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছিল। অভিযোগ উঠেছিল, সেই বাড়িটি ছিল খণ্ডরুইয়ের বাসিন্দা তৃণমূল কর্মী টিঙ্কু মল্লিকের। স্থানীয় সূত্রে দাবি, ওই টিঙ্কু মল্লিক, তাহের মল্লিকের ঘনিষ্ঠ।

ওই প্রসঙ্গ টেনে, এদিনের বিস্ফোরণের ঘটনায় তৃণমূলকে (TMC) নিশানা করেছে বিজেপি (BJP)। যদিও বিস্ফোরণের সঙ্গে তাদের কেউ জড়িত নয় বলে পাল্টা দাবি করেছে তৃণমূল। পশ্চিম মেদিনীপুরের বিজেপির সহ সভাপতি অরূপ দাস বলেন, 'নতুন নতুন বোমার কারখানা আবিষ্কার হচ্ছে। আজ তৃণমূল কর্মীর বাড়িতে বিস্ফোরণ। তাহের মল্লিক, কে তাহের মল্লিক? ২ বছর আগে একটা বিস্ফোরণেও নাম জড়িয়েছিল।'

তৃণমূলের পাল্টা:
তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান অজিত মাইতি বলেন, 'বিজেপি অভিযোগের পার্টি, কোনও কাজ নেই। একটা বাড়িতে বোমা বা পটকা বিস্ফোরণ হয়েছে। আরে ওটা বিজেপির বাড়িতেও হতে পারে। পুলিশ তদন্ত করুক। আমাদের দলের লোক জড়িত নয়।'

আরও পড়ুন:কেএলও নেতার ভিডিও বার্তা, নিশানায় মমতা-অভিষেক

সেরা শিরোনাম

Suri Sand Case: বালিঘাটের কর্মী থেকে বিপুল সম্পত্তির মালিক! সিউড়ির দম্পতির বাড়িতে তল্লাশি, নজরে প্রাক্তন ডেপুটি DLRO
বালিঘাটের কর্মী থেকে বিপুল সম্পত্তির মালিক! সিউড়ির দম্পতির বাড়িতে তল্লাশি, নজরে প্রাক্তন ডেপুটি DLRO
West Bengal News Live: রেজিনগরে জয় শাখারভ সরকারের, নন্দীগ্রামে রেকর্ড ভোটে জয়ী বিজেপির হাসিরানি রথ, জানালেন শুভেন্দু
রেজিনগরে জয় শাখারভ সরকারের, নন্দীগ্রামে রেকর্ড ভোটে জয়ী বিজেপির হাসিরানি রথ, জানালেন শুভেন্দু
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে জয়ের পথে বিজেপি, উৎসবে মাতলেন বিজেপি কর্মী-সমর্থকরা
নন্দীগ্রামে জয়ের পথে বিজেপি, উৎসবে মাতলেন বিজেপি কর্মী-সমর্থকরা
Birbhum Sand Business: বীরভূমে বেআইনি বালি কারবারে বাধা দিতে গিয়ে বিজেপি কর্মীর মৃত্যু, উপর দিয়ে চালিয়ে দেওয়া হয় ট্রাক্টর
বীরভূমে বেআইনি বালি কারবারে বাধা দিতে গিয়ে বিজেপি কর্মীর মৃত্যু, উপর দিয়ে চালিয়ে দেওয়া হয় ট্রাক্টর

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget