এক্সপ্লোর

KLO on Mamata Banerjee: কেএলও নেতার ভিডিও বার্তা, নিশানায় মমতা-অভিষেক

Coochbehar News: বাঙালি ও অবাঙ্গালির মধ্যে বিভেদ তৈরি করার অভিযোগ কেএলও নেতা জীবন সিংহের।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: আবার জীবন সিংহের ভাইরাল ভিডিও (Viral Video)। ভিডিও বার্তার মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুমুল আক্রমণ করলেন কেএলও (KLO) প্রধান জীবন সিংহ। 

কী অভিযোগ:
কেএলও নেতা জীবন সিংহের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঙালি ও অবাঙ্গালির মধ্যে বিভেদ তৈরি করছেন। পাশাপাশি স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধেও তোপ দেগেছেন তিনি। কলকাতার নেতাদের দালালি করছেন কিছু স্থানীয় নেতা, তাঁদেরও হুমকি দিয়েছেন তিনি।      

কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের প্রধানের বক্তব্য ভাইরাল হওয়ায় শুরু হয়েছে বিতর্ক। আলাদা রাজ্যের বিরোধিতা করায় স্থানীয় তৃণমূল নেতাদের উত্তরবঙ্গ ছাড়া করার হুমকিও দেন কেএলও প্রধান।

সরব তৃণমূল:
কেএলও নেতার এই হুমকির বিরুদ্ধে মুখ খুলেছেন স্থানীয় তৃণমূল (TMC) নেতৃত্ব। এই ঘটনার পিছনে বিজেপির (BJP) উস্কানি রয়েছে বলে দাবি তৃণমূলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের।

বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, 'কেএলও একটি জঙ্গি সংগঠন। বন্দুকের মাধ্যমে নয়, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।'

সম্প্রতি উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছিলেন কেএলও নেতা জীবন সিংহ। আলিপুরদুয়ার-জলপাইগুড়ি সফরের আগে এই হুমকি দিয়েছিলেন কেএলও নেতা। সেবার পৃথক কোচ কামতাপুর রাজ্যের দাবি তুলেছিলেন বিচ্ছিন্নতাবাদী সংগঠন KLO’র প্রধান জীবন সিংহ। ভাইরাল ভিডিওয় সরাসরি মুখ্যমন্ত্রীকে হুমকি দিয়েছিলেন। KLO প্রধানের গলায় উঠে এসেছিল জন বার্লা, নিশীথ প্রামাণিক, জয়ন্ত রায়ের মতো তিন বিজেপি সাংসদের নাম। সেবার কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন প্রধান জীবন সিংহ বলেছিলেন, "আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি, খবরদার কোচ কামতাপুরের ওপর পা রাখবেন না। তোমরা কোচ কামতাপুর গঠনের ক্ষেত্রে কোনও হস্তক্ষেপ বা বিরোধিতা করতে পারবে না।"     
‘আমি অনেক বন্দুক দেখেছি, এসব বন্দুক দেখিও না। তোমাদের বন্দুক ভোঁতা করতে জানি।’ ওই হুমকির প্রেক্ষিতে, আলিপুরদুয়ারে দাঁড়িয়ে এভাবেই কেএলও প্রধান জীবন সিংহকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: প্রেমিকের সঙ্গে যোগসাজশের অভিযোগ, নিজের বাড়িতেই ৭৫ লক্ষ টাকা চুরির ছক বধূর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: বীরভূমে টাকা-সোনার পাহাড়, আনা হল ট্রাঙ্ক, টাকা গোনার মেশিন, লাইভ আপডেট
বীরভূমে টাকা-সোনার পাহাড়, আনা হল ট্রাঙ্ক, টাকা গোনার মেশিন, লাইভ আপডেট
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Murshidabad Pool Car Accident: পড়ুয়াদের পুলকার দুর্ঘটনার পরেই বড় পদক্ষেপ, কর্ণসুবর্ণে তৈরি হচ্ছে লেভেল ক্রসিংয়ের বিকল্প!
পড়ুয়াদের পুলকার দুর্ঘটনার পরেই বড় পদক্ষেপ, কর্ণসুবর্ণে তৈরি হচ্ছে লেভেল ক্রসিংয়ের বিকল্প!
West Bengal Live News Update: দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget