এক্সপ্লোর

Purba Medinipur: কেশপুরে জমি ফেরাতে মরিয়া CPM, পাখির চোখ পঞ্চায়েত

Panchayat Election:আগামী পঞ্চায়েত ভোটে কেশপুরে সব আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে সিপিএম। শুরু হয়েছে কৌশল মেনে কাজও


সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: একসময় সিপিএম এখানে দোর্দন্ডপ্রতাপ শক্তি ছিল। কিন্তু ২০১১-সালের পালাবদলের পরে এখানে ধুয়েমুছে সাফ হয়ে যায় সিপিএম। দীর্ঘদিন এখানে মাথা তুলে দাঁড়াতেই পারেনি সিপিএম। এবার সামনে পঞ্চায়েত ভোট। আর তাকে কেন্দ্র করেই পুরনো ঘাঁটিতে শক্তি বৃদ্ধি করার লক্ষ্য নিয়েছে সিপিএম। বলা হচ্ছে কেশপুরের কথা। আগামী পঞ্চায়েত ভোটে কেশপুরে সব আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে সিপিএম। 

সিপিএমের কেশপুর ১ এরিয়া কমিটির সম্পাদক সৈয়দ নিয়ামত হোসেন বলেন, 'সব জায়গাতেই আমরা প্রার্থী দেব। আমরা প্রস্তুত। দিন ঘোষণার অপেক্ষায় আছি।' এই কেশপুরেই তৃণমূল বিধায়ক শিউলি সাহা। তিনি বলেন, 'কোথায় কোথায় নমিনেশন করার স্বপ্ন দেখছে দেখুক। যদি লোক না পায় তখন আমাকে বলবে আমি সাপোর্ট দেব।'

এক সময়ের বাম দুর্গ কেশপুর। কিন্তু, গত পঞ্চায়েত ভোটে সেখানে সব আসনে প্রার্থীই দিতে পারেনি সিপিএম। ২০১৮ সালে কেশপুরের ১৫ টি গ্রাম পঞ্চায়েতের ৩০৫টি আসনের মধ্যে ১০৬টিতে প্রতিদ্বন্দ্বিতা করে সিপিএম। পঞ্চায়েত সমিতির ৪৫ আসনের মধ্যে ২৭ টিতে প্রতিদ্বন্দ্বিতা করলেও একটি আসনও জিততে পারেনি তারা। ২০০১ সালের, বিধানসভা নির্বাচনে এখান থেকে রেকর্ড ভোটে জিতেছিলেন সিপিএমের নন্দরানী ডল। ২০১৬ সালে সেখানে ক্ষমতার হাতবদল হয়েছে। তৃণমূল প্রার্থী শিউলি সাহা জয়ী হন ১ লক্ষ ১ হাজার ১৫১ ভোটে। ২০২১ সালে কেশপুরে তৃণমূল জিতলেও জয়ের ব্যবধান কমে হয় ২০ হাজার ৭২০। 

এই আবহেই পঞ্চায়েত ভোটে ঘুরে দাঁড়াতে মরিয়া সিপিএম। তার প্রস্তুতিও শুরু করে দিয়েছে। এই সময় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের লাভ ঘরে তুলতে চাইছে বামেরা। সেকথা কার্যত স্পষ্টও করেছেন সিপিএমের কেশপুর ১ এরিয়া কমিটির সম্পাদক সৈয়দ নিয়ামত হোসেন। তিনি বলেন, 'মানুষ আমাদের চাইছে । যাঁর ভোট তিনিই দিতে পারলে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে তৃণমূল। গোষ্ঠীদ্বন্দ্বও তৃণমূলের পতনের কারণ।'

যদিও সিপিএমকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। তৃণমূল বিধায়ক শিউলি সাহা বলেন, 'সিপিএম তো ছিল এককালে। অত্যাচার করেছে। আর এখন শূন্য।  শুধু কেশপুর কেন, গোটা বাংলা জুড়ে কোথায় কোথায় নমিনেশন করার স্বপ্ন দেখছে দেখুক। যদি লোক না পায় তখন আমাকে বলবে আমি সাপোর্ট দেব।'

কেশপুরের পঞ্চায়েত ছবি:
কেশপুর ব্লকে ১৫টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। সব কটিই এখন তৃণমূলের দখলে। কেশপুর পঞ্চায়েত সমিতির ৪৫টি আসনের মধ্যে ৪১টি রয়েছে তৃণমূলের দখলে। বাকি, ৪টিতে জিতেছিল নির্দল। এই ছবি কি পাল্টে দিতে পারবে সিপিএম?

আরও পড়ুন: খুব গরম! এসি ছাড়াই ঠান্ডা থাকবে ঘর, কী করতে হবে?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget