এক্সপ্লোর

Dilip Ghosh: মর্নিং ওয়াকে বেরিয়ে ভ্যাকসিন সেন্টারে দিলীপ, টিকা নিয়ে কালোবাজারির অভিযোগ

বিজেপির রাজ্য সভাপতির অভিযোগ, রাজ্যে ভ্যাকসিন নিয়ে কালোবাজারি হচ্ছে। সাধারণ মানুষ ভ্যাকসিন পাচ্ছেন না।

অলোক সাঁতরা, পশ্চিম মেদিনীপুর: প্রাতর্ভ্রমণে বেরিয়ে ভ্যাকসিন সেন্টারে গেলেন দিলীপ ঘোষ। মেদিনীপুরে টিকাকরণ প্রক্রিয়ার হাল হকিকত জানতেই জিজ্ঞাসাবাদ বলে জানান। সাতসকালে মেদিনীপুর শহরের রাস্তায় মর্ণিং ওয়াকে বেরিয়ে কেরানীতলার কোভিড ভ্যাকসিনেশন সেন্টারে পরিদর্শনে যান রাজ্য বিজেপি সভাপতি। নিত্যদিন কত ভ্যাকসিন দেওয়া হয় সে বিষয়ে প্রথমেই স্বাস্থ্য কর্মীদের থেকে খোঁজ নেন তিনি।

বিজেপির রাজ্য সভাপতির অভিযোগ, রাজ্যে ভ্যাকসিন নিয়ে কালোবাজারি হচ্ছে। সাধারণ মানুষ ভ্যাকসিন পাচ্ছেন না। এদিন মেদিনীপুর শহরের কেরানিতলায় একটি ভ্যাকসিন সেন্টার পরিদর্শনে যান দিলীপ ঘোষ। কথা বলেন স্বাস্থ্য কর্মী ও লাইনে অপেক্ষারত ভ্যাকসিন গ্রহীতাদের সঙ্গে। রাজ্য বিজেপির সভাপতির দাবি, ভ্যাকসিন মানুষের জীবনের প্রশ্ন। এক্ষেত্রে সরকারকে আরও সজাগ হতে হবে। যাতে মানুষের মনে ভীতি দুর হয় তা সুনিশ্চিত করতে হবে সরকারকে।

নিজের কেন্দ্রে সাধারণ মানুষের ভ্যাকসিন পেতে কোন সমস্যা হচ্ছে কি না, সেই সম্পর্কে খোঁজ নিতেই ভ্যাকসিন সেন্টারে আসা, দাবি বিজেপি সাংসদের। তাঁর দাবি ভ্যাকসিন হয়রানি রুখতে রাজ্য সরকারকে আরও সতর্ক হতে হবে। যদিও এ নিয়ে এখনও তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

এর আগেও ভ্যাকসিন প্রেক্ষিতে রাজ্য সরকারকে দুষেছিলেন দিলীপ। তাঁর অভিযোগ, "ভ্যাকসিন নিয়ে পশ্চিমবঙ্গে যে অনিয়ম হচ্ছে, যে ধরনের কালোবাজারি, জাল ভ্যাকসিনকাণ্ড চলছে তা নিয়ে সেখানকার মানুষ খুবই বিব্রত। আমরা এই নিয়ে আন্দোলন করছি। আমাদের কাছে যা তথ্য আছে, তা কো-উইন অ্যাপেওপাওয়া যাবে। এখনও পর্যন্ত কেন্দ্রের তরফে রাজ্যকে ৩ কোটি ১৪ লক্ষ ৮৪ হাজার ৮৯০ ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হয়েছে। কিন্তু এই ভ্যাকসিনের কোনও হিসাব নেই। হিসাবমতো, ৩০ লক্ষ ভ্যাকসিন এখনও পড়ে রয়েছে, যা এখনও ব্যবহার হয়নি। সেই ভ্যাকসিন কোথায় আছে, দেওয়া হবে কি না, তা মানুষ জানতে চায়।"

এর আগেও দিলীপ ঘোষ অভিযোগ তুলেছিলেন ভ্যাকসিন নিয়ে। তিনি বলেছিলেন, রাজ্যে সাড়ে ৩ কোটি ভ্যাকসিন পড়ে আছে। বেসরকারি হাসপাতালে ভ্যাকসিন পাওয়া গেলেও, লাইনে দাঁড়িয়ে পাচ্ছেন না সাধারণ মানুষ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
West Bengal News Live : পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
NRS Nurse Death: ডিউটিতে যোগ দেওয়ার কিছু পরই বাথরুম থেকে উদ্ধার নার্সের দেহ, শেষ কয়েক ঘণ্টা কী হয়েছিল? কী জানালেন ওয়ার্ডের নার্সরা?
ডিউটিতে যোগ দেওয়ার কিছু পরই বাথরুম থেকে উদ্ধার নার্সের দেহ, শেষ কয়েক ঘণ্টা কী হয়েছিল? কী জানালেন ওয়ার্ডের নার্সরা?
Nirmal Ghosh Arrested: গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, অভয়ার দেহ দ্রুত দাহ করার ভয়ঙ্কর অভিযোগ ছিল এই নেতার বিরুদ্ধে
গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, অভয়ার দেহ দ্রুত দাহ করার ভয়ঙ্কর অভিযোগ ছিল এই নেতার বিরুদ্ধে

ভিডিও

Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার
Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget