এক্সপ্লোর

Kharagpur News: দলীয় প্রধানকে চুলের মুঠি ধরে, জুতোপেটা ! কাঠগড়ায় দলেরই পঞ্চায়েত সদস্যা, মুখে মাখানো হল কালি !

TMC vs BJP: পঞ্চায়েত অফিসেই তৃণমূলের দুই নেত্রীর মারধরের ছবি প্রকাশ্য়ে। যদিও, তৃণমূলের পঞ্চায়েত প্রধানের দাবি, এর নেপথ্য়ে নাকি রয়েছে বিজেপি।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • খড়গপুর ২ নম্বর ব্লকে তৃণমূল পঞ্চায়েত প্রধানকে জুতোপেটা।
  • পঞ্চায়েত সদস্যের সঙ্গে উন্নয়নমূলক কাজ নিয়ে বচসা।
  • মারধরের সময় মুখে কালি ও চুল ধরে টানাহেঁচড়া।
  • তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বিজেপি ষড়যন্ত্র করছে বলে অভিযোগ।

বিশ্বজিৎ দাস, খড়গপুর : খড়গপুরে তৃণমূল বনাম তৃণমূল। পঞ্চায়েতের অফিসের মধ্য়েই নেত্রীদের খণ্ডযুদ্ধ ! তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে চুলের মুঠি ধরে, জুতোপেটা করা হল। মুখে মাখিয়ে দেওয়া হল কালি ! পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে, খড়গপুর ২ নম্বর ব্লকের জয়েন্ট বিডিও ও পুলিশকে সেখানে যেতে হয়। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

প্রকাশ্যে জুতোপেটা। বেধড়ক মারধর। তৃণমূল পরিচালিত খড়গপুর ২ নং ব্লকের চাঙ্গুয়াল পঞ্চায়েত অফিসের ভেতরে তৃণমূলের পঞ্চায়েত সদস্য সুজাতা দে-র হাতে মারধর খেলেন তৃণমূলেরই পঞ্চায়েত প্রধান দীপালি সিংহ। অভিযোগ, এলাকার উন্নয়নমূলক কাজ নিয়ে বাধা দেওয়া নিয়েই বাধে বচসা। যা গড়ায় মারামারিতে। পঞ্চায়েত অফিসের মধ্য়েই তৃণমূল বনাম তৃণমূল। একেবারে খণ্ডযুদ্ধ। এ প্রসঙ্গে চাঙ্গুয়াল গ্রাম পঞ্চায়েতের প্রধান ও তৃণমূল নেত্রী দীপালি সিংহ বলেন, "আমাদেরই একজন পঞ্চায়েত সদস্য়, তিনি আমার কাছে এসেছিলেন। এসে বলেছেন ওঁর একটা কাজ...গার্ডওয়ালের একটা কাজ আছে, যেটা উনি এইবার করতে চাইছেন। উনি আগে থেকে পরিকল্পনা করে এসেছিলেন। কালিটা আমার গায়ে ছিটাবে বলে এসেছিলেন। হাতে মেখেছেন, মেখে আমার গালে লাগালেন। কালিটা যখন ঢালবে, আমি এমন ধাক্কা মেরেছি, ওইপাশে গিয়ে ধাক্কাটা লেগেছে।"

চাঙ্গুয়াল গ্রাম পঞ্চায়েতের সদস্য ও তৃণমূল নেত্রী সুজাতা দে বলেন, "একটা চিনেমাটির টব তুলে এনে আমার মাথায় আঘাত করেছে। মাথায় আঘাত করার পর আমাকে চিড়ে দিয়েছে নখ দিয়ে। মুখে কালি লাগিয়েছে আমাকে। জামা ওড়নায় পুরো কালি লাগিয়েছে। অঞ্চল অফিস জিপিতে আমি তালি ঝুলিয়ে রেখেছি। তারপর পাবলিককে ডেকেছি। আমরা সবাই তৃণমূল। ওদের ডাকার পর ওরা এসেছে। জিজ্ঞাসা করেছে আমাদের পঞ্চায়েতের গায়ে কেন হাত তুলেছ ? এটা বলতে তখন ওরা মেরেছে এক-দু ঘা করে।"

পঞ্চায়েত অফিসেই তৃণমূলের দুই নেত্রীর মারধরের ছবি প্রকাশ্য়ে। যদিও, তৃণমূলের পঞ্চায়েত প্রধানের দাবি, এর নেপথ্য়ে নাকি রয়েছে বিজেপি। দীপালি সিংহ বলেন, "আমি জানি বিজেপি এর পিছনে রয়েছে। বিরোধী দলনেত্রী সেখানে বসেছিলেন। তাঁদেরই প্ররোচনায় প্ল্য়ান করে এসেছিলেন।" 

যদিও বিজেপি পঞ্চায়েত সদস্য এবং অঞ্চলের বিরোধী দলনেত্রী সাথী চক্রবর্তী বলেন, "ওদের নিজেদের মধ্য়ে উত্তেজনা হচ্ছে, ওদের গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে। নিজেদের সমস্য়া নিজেরা না মেটাতে পারলে, তখন কী করছে ? তখন বিজেপিকে টানছে। এটা পুরো মিথ্য়া কথা। নিজেদের ঘরে আগুন লেগেছে, সেই আগুন নেভাতে না পেরে, সেটাকে টার্গেট করেছে বিজেপি প্ররোচনা দিচ্ছে, তার জন্য় হচ্ছে।"

খবর পেয়ে খড়গপুর দু'নম্বর ব্লকের জয়েন্ট বিডিও দীপঙ্কর রায় ও খড়গপুর লোকাল থানা পুলিশ পৌঁছায়। এরপর স্বাভাবিক হয় পরিস্থিতি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Mamata Banerjee: আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
Annapurna Yojona : 'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?
'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget