এক্সপ্লোর

Kharagpur News: নাম রেখেও বাদ পরে, তৃণমূলের প্রার্থী বদল ঘিরে বিক্ষোভ খড়গপুরে

Kharagpur News: গত বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2021) কয়েক মাস আগে বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে যোগ দেন শৈলেন্দ্র।

বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: তালিকা প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই প্রার্থী বদল। তা নিয়ে তৃণমূল (TMC) নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ চরমে উঠল। রাস্তায় নামলেন খড়গপুরের (Kharagpur News) জোড়াফুল শিবিরের নেতা-কর্মী এবং সমর্থকেরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন। পুরভোটের (WB Municipal Polls 2022) আগে দলের অন্দরে এমন ক্ষোভের ঘটনায় কার্যতই অস্বস্তিতে পড়েছেন জোড়াফুল নেতৃত্ব।

শুক্রবার সন্ধেয় এই ঘটনা ঘটে। তৃণমূলের তরফে খড়গপুর পুরসভার অন্তর্গত ২২ নম্বর ওয়ার্ডে প্রার্থী ঘোষণা করা হয় শৈলেন্দ্র সিংহকে (Shailendra Singh)। কিন্তু রাত গড়াতে ওই ওয়ার্ডের প্রার্থী বদল করা হয়। শৈলেন্দ্রর পরিবর্তে ওই ওয়ার্ডে প্রার্থী করা হয় হায়দর আলি খানকে। তা জানতে পেরেই ক্ষোভে ফেটে পড়েন শৈলেন্দ্র এবং তাঁর অনুগামীরা।

আরও পড়ুন: TMC: আয় ব্যয়ের হিসেব না দেওয়ার অভিযোগ, পুরভোটে প্রার্থী হতে পারছেন না বারাসাতের প্রাক্তন TMC কোঅর্ডিনেটর

দলীয় নেতৃত্বের সিদ্ধান্তের বিরুদ্ধে রাস্তায় নেমে আসেন সকলে। পুলিশের সামনে, ইন্দা মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। একটি মারুতি গাড়িতেও ভাঙচুর করা হয়। পথ অবরোধও করাে বিক্ষোভ চলে। শৈলেন্দ্র জানান, রাতে আচমকাই প্রার্থী বদল করা হয়েছে বলে জানতে পারেন তিনি। তাতেই তাঁর সমর্থক এবং অনুগামীরা ক্ষুব্ধ হন।

প্রার্থী বদল নিয়ে তৃণমূলের তরফে এখনও পর্যন্ত কোনও কারণ দেখানো হয়নি। তবে জেলা নেতৃত্বের কাছে এ নিয়ে জবাব চাইবেন বলে জানিয়েছেন শৈলেন্দ্র। তিনি বলেন, ‘‘এটা জেলা থেকে হয়েছে, না রাজ্য থেকে, জানতে হবে আমাকে। জেলা সভাপতির সাথে কথা হয়েছিল আমার। তিনি বলেছিলেন, আমি টিকিট পচ্ছি। আই প্যাকের টিম সমীক্ষা করেছিল যখন, তাতেও আমার নাম ছিল। নিজের ওয়ার্ডে যাঁর কোনও গুরুত্ব নেই, তিনি আমার বিরুদ্ধে চক্রান্ত করছেন। আমি দু বছর ধরে শুধু তৃণমূলের জন্যই কাজ করছি। এখন যাঁকে প্রার্থী করা হয়েছে, সার্ভে করে দেখতে পারেন। উনি যদি আমার থেকে এগিয়ে থাকেন, তাহলে মেনে নেব আমার টিকিট দরকার নেই।’’ এ নিয়ে  তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি এখনও পর্যন্ত।

উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2021) কয়েক মাস আগে বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে যোগ দেন শৈলেন্দ্র। একসময় বিজেপি-র শ্রমিক সংগঠনের সভাপতি ছিলেন তিনি। খড়গপুরে দিলীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠও ছিলেন। প্রার্থী তালিকায় তাঁর নাম রেখেও পরে বাদ দেওয়া নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। উন্নয়নের স্বার্থেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তৃণমূল সূত্রে খবর, তবে বিজেপি থেকে তৃণমূলে আসা শৈলেন্দ্রকে টিকিট দেওয়া নিয়ে অসন্তোষ থাকাতেই সিদ্ধান্ত বদল করা হয় বলেও শোনা যাচ্ছে। তবে তৃণমূল বা শৈলৈন্দ্র প্রকাশ্যে এমন কোনও মন্তব্য় করেননি।

দিন কয়েক আগেই ভবানীপুরের আদলে খড়গপুরের এখাধিক জায়গায় ‘নিজের ওয়ার্ডের লোক চাই’ পোস্টার দেখা গিয়েছিল। এলাকাবাসীর নাম করে ওই পোস্টার লাগানো হয় সেখানে।

সেরা শিরোনাম

Woman Death: ফাঁকা ফ্ল্যাটের দরজা ভেঙে তরুণীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করল পুলিশ! বরানগরে চাঞ্চল্যকর ঘটনা
ফাঁকা ফ্ল্যাটের দরজা ভেঙে তরুণীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করল পুলিশ! বরানগরে চাঞ্চল্যকর ঘটনা
Weather Update: ভাইফোঁটায় বৃষ্টি কলকাতায়, আগামী কয়েকদিন ২-৪ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা, বাড়বে কুয়াশার পরিমাণও
ভাইফোঁটায় বৃষ্টি কলকাতায়, আগামী কয়েকদিন ২-৪ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা, বাড়বে কুয়াশার পরিমাণও
West Bengal News Live Updates: চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
Weather Forecast: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির ভ্রুকুটি! বুধবারও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা, কবে ফিরবে শুষ্ক আবহাওয়া?
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির ভ্রুকুটি! বুধবারও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা, কবে ফিরবে শুষ্ক আবহাওয়া?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget