এক্সপ্লোর

Dilip Ghosh : কেশিয়াড়িতে ব্রিজে লাগানো তৃণমূলের পতাকা খুলে খালের জলে ! ' বাপের সম্পত্তি নাকি? ' ঝাঁঝ দিলীপের

Paschim Medinipur : বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, ' MP ফান্ডের টাকায় আমরা ব্রিজ বানিয়েছি... সেখানে এসে ওরা ঝান্ডা বেঁধে দিয়েছে... আমাদের কর্মীরা সব ছুড়ে ফেলে দিয়েছে।' 

কংক্রিটের ব্রিজের ওপর লাগানো তৃণমূলের পতাকা খুলে ফেলা হচ্ছে খালের জলে, কোনওটা পড়ছে জলে, কোনওটা গড়াগড়ি খাচ্ছে খালপাড়ের কাদামাটিতে। এমন ছবি দেখা গেল, পশ্চিম মেদিনীপুরের সাঁতরাপুর গ্রাম পঞ্চায়েতের কুমারডুবি এলাকার।  পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে সেতু উদ্বোধন ঘিরে তৈরি হল বিতর্ক।

সদ্য তৈরি হওয়া কংক্রিটের ব্রিজে লাগানো তৃণমূলের পতাকা খুলে খালের জলে ফেলে দিতে দেখা গেল বিজেপি কর্মীদের। এই ঘটনায় গেরুয়া শিবিরের সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। তাঁর সাংসদ তহবিল থেকে বরাদ্দ টাকায় তৈরি হওয়া সেতুতে পতাকা লাগিয়ে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছে তৃণমূল, পাল্টা বিঁধেছেন দিলীপ ঘোষ । 

লোকসভা ভোটের আগে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে সেতু উদ্বোধন ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। বিজেপির অভিযোগ, এলাকার ভাঙাচোরা কাঠের সেতুর বদলে কংক্রিটের ব্রিজ তৈরি করতে এলাকার সাংসদ দিলীপ ঘোষ টাকা বরাদ্দ করলেও তৃণমূলের বাধায় আটকে ছিল কাজ। দীর্ঘ টালবাহানার পর, শেষপর্যন্ত সাংসদ তহবিলের ৪১ লক্ষ ৫ হাজার টাকা ব্যয়ে তৈরি হয়েছে এই সেতু। দেখা যায়, সদ্য তৈরি হওয়া এই ব্রিজের ওপর লাগানো রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের পতাকা।

 বিজেপি সাংসদ দিলীপ ঘোষের দাবি, ' সাঁকো হয়েছে, আমরা পার হলাম। এই বেহায়ারা দেখুন, তৃণমূলের লোকেরা... ভিখারিরা... কী রকম! পয়সা দেয় না, পয়সা দিলে কাজ করতে দেয় না ... মোদির টাকা দিদির ভাইরা লুট করছে।'

রবিবার এলাকার সাংসদ দিলীপ ঘোষ উদ্বোধন করতে গেলে, তার সামনেই তৃণমূলের পতাকা খুলে খালের জলে ফেলে দেন বিজেপির কর্মী-সমর্থকরা। তৃণমূলের পতাকা খুলে ফেলে দেওয়ার এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই আক্রমণ শানিয়েছে রাজ্যের শাসক দল।

তৃণমূল বিধায়ক অজিত মাইতি বলেন, ' উনি বলেছেন, MP ফান্ডের টাকায় উনি নাকি ব্রিজ করেছেন একটা...৫ বছরে একটা ব্রিজ। সেখান দিয়ে তৃণমূল গেলে, ঝান্ডা গাড়লে, তাহলে ওদের অসুবিধা, সেই জন্য বিজেপির লোকেরা ঝান্ডা ছিঁড়ে ফেলে দিয়েছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়, বা তৃণমূল বা পঞ্চায়েতের লোকেরা এত হাজার হাজার ব্রিজ, হাজার হাজার রাস্তা, নলকূপ, এত উন্নয়ন করেছেন... সেখানে তাহলে তো বিজেপির বাংলার কোথাও ঝান্ডা বাঁধা যাবে না।' 


বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, ' MP ফান্ডের টাকায় আমরা ব্রিজ বানিয়েছি, যেটা বানাতে ৩ বছর ধরে ওরা বাধা দিয়েছে। BDO-কে ধমকেছে। তারপর তৈরি হয়ে গেছে, সেখানে এসে ওরা ঝান্ডা বেঁধে দিয়েছে... আমাদের কর্মীরা সব ছুড়ে ফেলে দিয়েছে।' 

লোকসভা ভোটের দিন ঘোষণা না হলেও, ইতিমধ্যেই তার তোড়জোড় শুরু হয়ে গেছে। প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে বিজেপি। যে কোনও দিন প্রার্থী ঘোষণার পথে হাঁটতে পারে বাকি রাজনৈতিক দলগুলি। এর মধ্যে উন্নয়নের খতিয়ানকে হাতিয়ার করে শাসক-বিরোধী তরজায় সরগরম হয়ে উঠেছে মেদিনীপুর। 

আরও পড়ুন: কালোয় মোড়া আগাগোড়া! সামনে এল Tata Nexon-এর ডার্ক এডিশন, চমক ফিচারেও

সেরা শিরোনাম

লক্ষ্মীপুজোর আগেই ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি? আজ থেকেই আবহাওয়ার বদল কোথায় কোথায়? বড় আপডেট
Cyclone threat to Odisha: লক্ষ্মীপুজোর আগেই ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি? আজ থেকেই আবহাওয়ার বদল কোথায় কোথায়? বড় আপডেট
West Bengal News Live : হাতে ২০৯টা আসন, ফ্লোর টেস্ট হলেই ২৭৫, চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
হাতে ২০৯টা আসন, ফ্লোর টেস্ট হলেই ২৭৫, চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
Ranbir Kapoor : কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
Kaustuv Bagchi: 'মা দুর্গাকে নিয়ে এত পরীক্ষা করার চক্করে...', পদপিষ্ট নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় কৌস্তভ বাগচীর, পাল্টা জবাব কুণালের
'মা দুর্গাকে নিয়ে এত পরীক্ষা করার চক্করে...', পদপিষ্ট নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় কৌস্তভ বাগচীর, পাল্টা জবাব কুণালের

ভিডিও

Aj Banglay | চোরবাগানে মৃত্যুমিছিল, মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী|
College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Ranbir Kapoor : কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
Rashifal: মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
Asian Para Games: একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
Kolkata News: দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
India vs New Zealand: 'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
Amit Mishra Joins DC: আইপিএলে হ্যাটট্রিক করেছিলেন তিনবার, সেই টুর্নামেন্টেই এবার নতুন দায়িত্বে কিংবদন্তি স্পিনার
আইপিএলে হ্যাটট্রিক করেছিলেন তিনবার, সেই টুর্নামেন্টেই এবার নতুন দায়িত্বে কিংবদন্তি স্পিনার
Embed widget