এক্সপ্লোর

Paschim Medinipur News: আকাশপথে নেমে আসছে ক্ষেপণাস্ত্র, বাড়ি ফিরলেও ভুলতে পারছেন না ইউক্রেনফেরত অনন্যা

Paschim Medinipur News: ত ২৬ মার্চ কিভে অনন্যা যেখানে থাকতেন, সেখানকার একটি বাড়িতে বিস্ফোরণ ঘটে। ফোনে সে কথা বাড়ির লোকজনকে জানিয়েছিলেন তিনি।

অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: বিদেশি ডিগ্রি অর্জন করতে পাড়ি দিয়েছিলেন ইউক্রেন। কিন্তু যুদ্ধ নেমে আসায় শিকেয় ওঠে পড়াশোনা। প্রাণ হাতে নিয়ে ছুটতে হয় এদিক ওদিক। টিভির পর্দায় সেই খবর যত দেখতেন, ততই উৎকণ্ঠা বাড়ত পরিবারের। তবে শেষমেশ ঘরের মেয়ে নিরাপদেই ঘরে ফিরলেন।

পশ্চিম মেদিনীপুরের বেলদা থানা গড় হরিপুরের পূঁয়া গ্রামের বাসিন্দা অনন্যা পাইক। ডাক্তারি পড়তে ২০২০ সালে ইউক্রেন পাড়ি দিয়েছিলেন। ভর্তি হন কিভ মেডিক্যাল কলেজ ইউনিভার্সিটিতে। ২০২২ সালের ১৬ মার্চ বাড়িতে আসার কথা ছিল অনন্যার। কিন্তু যুদ্ধ শুরু হলে সব পরিকল্পনা ভেস্তে যায়। সেখানে ইউনিভার্সিটির যে হস্টেলে থাকতেন তিনি, তার ঠিক পিছনের একটি বাড়িতেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। তাতেই বাড়ি ফেরার প্রস্তুতি শুরু করেন।

গত ২৬ মার্চ কিভে অনন্যা যেখানে থাকতেন, সেখানকার একটি বাড়িতে বিস্ফোরণ ঘটে। ফোনে সে কথা বাড়ির লোকজনকে জানিয়েছিলেন তিনি। তার পর থেকে দুশ্চিন্তায় ছিলেন অনন্যার মা-বাবা। খাবার পর্যন্ত মুখে তুলতে পারছিলেন না তাঁরা। বিভিন্ন সংবাদমাধ্যম মারফত মেয়েকে ফেরত আনার আবেদন জানাচ্ছিলেন সরকারের কাছে।

আরও পড়ুন: Ukraine Crisis: অতিকষ্টে পৌঁছেছেন রোমানিয়ায়, উদ্ধারের আবেদন কলকাতার ফারহানার।Bangla News

শনিবার সেই উৎকণ্ঠা কাটল অনন্যার মা-বাবার। কারণ এ দিন সকালেই বাড়ি এসে পৌঁছন তিনি। তাঁকে দেখতে পেয়ে বাড়ির লোকজন তো বটেই, গোটা পাড়ায় কার্যত ঢল নামে মানুষের। ফুলের মালা পরিয়ে, বরণ করে, মিষ্টিমুখ করিয়ে তাঁকে কাছে টানেন মা-বাবা।

অনন্যা জানিয়েছেন, যুদ্ধ হতে চলেছে বলে বাড়ির লোকের কাছেই প্রথমে জানতে পারেন তিনি। সেই মতো সেখানে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু সেখান থেকে তেমন কোনও সহযোগিতা পাননি তিনি। এমনকি নিজের ঝুঁকিতে তাঁকে বেরোতে হবে, এমনটাও জানিয়ে দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন অনন্যা। উপায় না দেখে, তা-ই করতে হয় তাঁকে। হস্টেল থেকে বেরিয়ে কখনও পায়ে হেঁটে, কখনও ট্রেনে চেপে ভাকজাল পৌঁছন।

খোলা আকাশের নীচে দাঁড়িয়ে আকাশ থেকে ক্ষেপণাস্ত্রও নেমে আসতে দেখেন বলে জানিয়েছেন অনন্যা। মাটি ছোঁয়ার আগেই যদি বিস্ফোরণে উড়ে যায় ক্ষেপণাস্ত্রটি, কিন্তু জীবন বাঁচানোর কারিগর অনন্যা, সেই ভয়াবহতা চাইলেও ভুলতে পারছেন না। তিনি বলেন, "ভাকজালে ট্রেন থেকে নেমে বাস ধরতে যাচ্ছিলাম যখন, উপর থেকে ক্ষেপণাস্ত্র ছুটে আসতে দেখি। পুরো ঢুকতে পারেনি। তার আগেই শেল নেমে এসেছে হয়ত। হস্টেলের পিছনে যখন বিস্ফোরণ হয়, ভেবেছিলাম আর বাঁচব না।"

এই গোটা পর্বে ভারতীয় দূতাবাসের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন অনন্যা। জানিয়েছেন, ফোন পর্যন্ত ধরেনি দূতাবাস। জরুরি পরিস্থিতিতে ফোনে ৫০ ঘণ্টা কথা বলার যে প্যাক কিনেছিলেন তিনি, তারও মেয়াদ পেরিয়ে যায়। ফলে অন্য কারও কাছে সাহায্য চাওয়ার উপায়ও ছিল না।

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget