এক্সপ্লোর

Paschim Medinipur News: গাঁজা পাচার করার সময়ই দাঁতনে গ্রেফতার তৃণমূলের দাপুটে নেতা, জনরোষের শিকারও হন নন্দগোপাল

District News: ২০২১ সালের পর থেকে নন্দগোপাল কৃষ্ণপুর এলাকায়, হরিপুর অঞ্চল সন্ত্রাস চালিয়েছেন এবং বিজেপি কর্মী, সমর্থকদের মারধর, জুলুমবাজির পাশাপাশি তোলাবাজিরও অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে।

অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: দাঁতনে গাঁজা পাচারের অভিযোগে তৃণমূলের দাপুটে (Trinamool Congress) নেতা তথা পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ গ্রেফতার। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন-২ নম্বর ব্লকের কৃষ্ণপুর এলাকায় গাঁজা পাচারের অভিযোগে দাঁতন-২ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ নন্দগোপাল সাউকে গ্রেফতার করেছে বেলদা থানার পুলিশ। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে কৃষ্ণপুর গ্রাম, হরিপুর পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযোগ, সেই সময় একটি মোটরবাইকে করে গাঁজা পাচার করা হচ্ছিল। অভিযানের সময় গাঁজাসহ নন্দগোপাল সাউকে আটক করা হয়। তাঁর গাড়ির ডিগি থেকে উদ্ধার হয় গাঁজা। স্থানীয়রদের সন্দেহে তাঁকে প্রাথমিকভাবে পাকড়াও করা হয়। পরে তাঁকে গ্রেফতার করা হয়। 

২০২১ সালের পর থেকে নন্দগোপাল কৃষ্ণপুর এলাকায়, হরিপুর অঞ্চল সন্ত্রাস চালিয়েছেন এবং বিজেপি কর্মী, সমর্থকদের মারধর, জুলুমবাজির পাশাপাশি তোলাবাজিরও অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। তৎকালীন সময়ে তাঁর বিরুদ্ধে বারংবার লিখিত অভিযোগ দায়ের করার পরেও লাভের লাভ কিছু হয়নি। কোনও ব্যবস্থা নেওয়া হয়নি তাঁর বিরুদ্ধে।

এরপরে গতকাল তিনি কৃষ্ণপুর এলাকা দিয়ে যাওয়ার সময় কয়েকজন মানুষ তাঁকে ঘিরে ধরে। জনরোয আছড়ে পড়ে নন্দগোপালের উপর। তাঁকে স্থানীয়রা প্রাথমিকভাবে দড়ি দিয়ে বেঁধে রেখেছিলেন। তারপর তাঁকে পুলিশে হাতে তুলে দেওয়া হয়। ধৃত নন্দগোপাল সাউ দাঁতন-২ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ এবং স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা। শোনা যাচ্ছে তাঁর কাছ থেকে প্রায় এক কেজি মতো গাঁজা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গাঁজার  উৎস এবং এই পাচারচক্রের সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

অপরদিকে, আরেক তৃণমূল নেতাকে হাসপাতালে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়ার ব্যক্তির নাম ডাইজান আলি মণ্ডল। অভিযোগের ভিত্তিতে বাঁকুড়ার ওন্দা থানার পুলিশ গ্রেফতার করে তাঁকে। ডাইজান আলি মন্ডল ওন্দা ব্লকের চিঙ্গানী গ্রাম পঞ্চায়েত প্রাক্তন প্রধান বর্তমানে ওন্দা পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূল নেতা। ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে চাকরি দেওয়ার নাম করে একজনের কাছ থেকে তিনি মোটা টাকা নেন বলে অভিযোগ।

ওন্দা থানায় অভিযোগ দায়ের পরেই শনিবার ডাইজান আলি মন্ডল কে গ্রেফতার করে ওন্দা থানার পুলিশ। রবিবার ধৃত তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যকে বাঁকুড়া আদালতে পেশ করা হবে। রাজ্যে পালাবদলের পর থেকেই একের পর এক থানায় নানান দুর্নীতির অভিযোগে গ্রেফতার হচ্ছে তৃণমূলের জনপ্রতিনিধি থেকে নেতারা। এবার ওন্দাতেও চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Mamata Banerjee: হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
News Live Updates: ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
Indonasia Earthquake : ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
Anubrata Mondal Tulu Connection: টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ
টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ
Advertisement

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget