এক্সপ্লোর

Mamata Banerjee : জুন-শ্রীকান্ত হ্যান্ডশেক, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মিটল বিবাদ

TMC : সূত্রের খবর, সেখানে মুখ্যমন্ত্রী শ্রীকান্ত মাহাতোকে বলেন, আমি যাঁদের টিকিট দিই, তাঁদের গুরুত্ব বুঝেই টিকিট দিই। তাই সবার উচিত একে অপরকে সম্মান দেওয়া। তুমি জুনের সঙ্গে বিবাদ মিটিয়ে নাও। 

আশাবুল হোসেন, সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর : লুটেরা মন্তব্য বিতর্কে জুন মালিয়ার (June Maliya) সঙ্গে বিবাদ মিটল শ্রীকান্ত মাহাতোর (Srikanta Mahata)। সূত্রের খবর, খড়গপুরে মুখ্যমন্ত্রীর বৈঠকে তাঁরই নির্দেশে তৃণমূলের তারকা বিধায়কের সঙ্গে করমর্দন করেন ক্রেতাসুরক্ষা প্রতিমন্ত্রী। শ্রীকান্তর দাবি ঝামেলা আগেই মিটে গিয়েছিল। এনিয়ে কটাক্ষ করেছে বিজেপি।

গলল বরফ!

বিজেপির নবান্ন অভিযানের দিন জেলা সফরে পশ্চিম মেদিনীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গেরুয়া শিবিরের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে যেদিন আগুন জ্বলল, সেদিনই শাসকদলের মন্ত্রী-বিধায়ক সংঘাতে বরফ গলার ইঙ্গিত মিলল! সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে, তাঁর নির্দেশে, মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়ার সঙ্গে বিবাদ মিটিয়ে নিয়েছেন ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো। 

জুনকে তোপ শ্রীকান্তর

সম্প্রতি দলেরই সাংসদ, বিধায়কদের একাংশকে লুটেরা বলে মন্তব্য করেন তিনি। শালবনির তৃণমূল বিধায়কের ভাইরাল বক্তব্যে, শোনা গিয়েছিল মেদিনীপুরের তৃণমূল (TMC) বিধায়ক জুন মালিয়ার নাম। শালবনির তৃণমূল বিধায়ক ও ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো বলেছিলেন, এখানে যদি দেবাদিদেব মহাদেব, উমা সোরেন, সন্ধ্যা রায়, মুনমুন সেন, জুন মালিয়া, সায়নী, সায়ন্তিকা, মিমি, ঝিমি, নুসরত, মুসরত, উত্তরা সিংহ, নেপাল সিংহ, সন্দীপ সিংহ যারা লুটেপুটে খাচ্ছে, তারা পার্টির সম্পদ হয়। তাহলে আর পার্টি করা যাবে না।

শ্রীকান্তের বিরুদ্ধে পদক্ষেপ

যে বিস্ফোরক মন্তব্যের পরই শ্রীকান্ত মাহাতোকে শোকজ করে তৃণমূল। ছাঁটা হয় তাঁর নিরাপত্তা। গত ৩১ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে শ্রীকান্ত মাহাতোকে কার্যত ভর্তসনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে দাবি, মুখ্যমন্ত্রী তাঁকে বলেন, তোমার এরকম মন্তব্য করা উচিত হয়নি। তুমি জুন মালিয়ার কাছে ক্ষমা চাইবে। এমন ভাবে ক্ষমা চাইবে, যেন জুন আমাকে ফোন করে বলে।

মুখোমুখি শ্রীকান্ত-জুন

মঙ্গলবার খড়গপুরের ইন্ডাস্ট্রিয়াল পার্কে দুই মেদিনীপুরের বিধায়ক ও মন্ত্রীদের নিয়ে বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। ওই ঘটনার পর শ্রীকান্ত মাহাতো ও জুন মালিয়া, দুজনই ওই বৈঠকে প্রথম মুখোমুখি হন। সূত্রের খবর, সেখানে মুখ্যমন্ত্রী শ্রীকান্ত মাহাতোকে বলেন, আমি যাঁদের টিকিট দিই, তাঁদের গুরুত্ব বুঝেই টিকিট দিই। তাই সবার উচিত একে অপরকে সম্মান দেওয়া। তুমি জুনের সঙ্গে বিবাদ মিটিয়ে নাও। সূত্রের খবর, বৈঠক শেষ হতেই শ্রীকান্ত মাহাতো জুন মালিয়ার দিকে এগিয়ে যান। দু’জন একে অপরের সঙ্গে করমর্দন করেন। 

মেদিনীপুরের তৃণমূল বিধায়ক জুন মালিয়া বলেছেন, 'দিদি আমাদের পাশে দাঁড়িয়েছেন। দিদি সুন্দর ভাবে বুঝিয়ে দিয়েছেন, একজন অভিভাবকের মতো, আমরা যারা টিপিক্যাল পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসিনি, আমাদের যেন কেউ ডিস্টার্ব না করে।' এবিষয়ে শ্রীকান্ত মাহাতোকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, কোনও ঝামেলা ছিল না। আগেই সব মিটে গিয়েছিল।

যদিও গোটা বিষয় নিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। মেদিনীপুর সাংগঠনিক জেলার বিজেপি সহ সভাপতি সমিতকুমার মণ্ডল বলেছেন, 'একজন মন্ত্রীকে বিধায়কের সামনে ক্ষমতা চাইতে হচ্ছে। মুখ্যমন্ত্রীরও লজ্জা পাওয়া উচিত!'

আরও পড়ুন- 'লোক হয়নি, বেলুন ফুটো হয়ে গিয়েছে', নবান্ন অভিযানকে কটাক্ষ মমতার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Flood Panic : এই বুঝি সব ভেসে গেল, সুবর্ণরেখার ভয়ঙ্কর রূপ দেখে আতঙ্কে ৩০০ পরিবার
বাড়ছে সুবর্ণরেখার জল, যে কোনও মুহূর্তে বড় ভাঙন ! প্রমাদ গুনছে ৩০০ পরিবার
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
News Live Update : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget