এক্সপ্লোর

Durgapur Saraswati Puja: একটুকরো রামমন্দির এখন দুর্গাপুরেই, তাক লাগাল এই সরস্বতী পুজোর প্যান্ডেল

Pashchim Bardhaman News: গত ২২ জানুয়ারি উত্তরপ্রদেশের অযোধ্যায় নবনির্মিত রামমন্দিরের উদ্বোধন হয়েছে।

মনোজ বন্দ্য়োপাধ্যায়, দুর্গাপুর: সরস্বতী পুজোতেও অযোধ্যার রামমন্দিরের আবেগ। দুর্গাপুরের মেনগেটে এবছর সরস্বতী পুজোর থিম তাই অযোধ্যায়র রামমন্দির। নবনির্মিত রামমন্দিরের আদলেই প্যান্ডেল গড়ে তোলা হয়েছে। তার মধ্যেই অধিষ্ঠিত বীণাপাণি। রামমন্দিরের আদলে তৈরি এই প্যান্ডেল দেখতে ভিড় উপচে পড়ছে কার্যত। বহু দূর থেকেই মানুষজন ছুটে আসছেন এই প্যান্ডেল দেখতে। (Durgapur Saraswati Puja)

পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের মেনগেট সারদাপল্লি সবুজ সঙ্ঘের পুজোতেই অযোধ্যার রামমন্দিরের আদলে প্যান্ডেল তৈরি করা হয়েছে। এ বছর সারদাপল্লির সরস্বতী পুজোর রজত জয়ন্তী, অর্থাৎ ২৫ বছর পূর্ণ করল এই সরস্বতী পুজো। সেই উপলক্ষেই অযোধ্যার রামমন্দিরের আদলে প্যান্ডেল তৈরি করা হয়েছে, তাতে ভাল সাড়াও মিলছে সাধারণ মানুষের কাছ থেকে। বহু মানুষই ভিড় করছেন প্যান্ডেল দেখতে। (Pashchim Bardhaman News)

গত ২২ জানুয়ারি উত্তরপ্রদেশের অযোধ্যায় নবনির্মিত রামমন্দিরের উদ্বোধন হয়েছে। 'রামলালা' অর্থাৎ ভগবান রামচন্দ্রের শিশুকালের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে উপস্থিত হয়েছিলেন দেশের বিশিষ্ট মানুষজনেরা। মায়ানগরীর প্রথম সারির তারকারাও অযোধ্যার মন্দিরের রূপ দেখতে ভিড় জমিয়েছিলেন। হাজির ছিলেন আম্বানি পরিবারের সদস্যরাও। লাইন দিয়ে 'রামলালা'র দর্শনও করেন সকলে।

আরও পড়ুন: Ratanpur Saraswati Puja: একা নন, ভাইবোনকে নিয়ে আসেন দেবী, এই গ্রামে মহাপ্রভুর ভোগই নিবেদন করা হয় সরস্বতীকে

সেই আবেগই ফুটিয়ে তোলা হয়েছে দুর্গাপুরের মেনগেট সারদাপল্লি সবুজ সঙ্ঘের সরস্বতী পুজোয়। পুজো কর্তৃপক্ষের দাবি, দীর্ঘ ৫০০ বছর অপেক্ষার পর অযোধ্য়ায় রামমন্দিরের নির্মাণ সম্ভব হয়েছে। দেশ-বিদেশের মানুষ সেখানে ছুটে আসছেন শুধু মন্দির দেখতে। দর্শনার্থী সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে স্থানীয় প্রশাসনকে। তাই অযোধ্যার রামমন্দিরকে সামনে রেখেই তাঁদের সরস্বতী পুজোয় একই আদলের প্যান্ডেলের নির্মাণ হয়েছে। 

সরস্বতী পুজোয় এক টুকরো রাম মন্দির তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ। তাঁদের এই রামমন্দির থিম মানুষের মন জয় করবেই বলে আশাবাদী তাঁরা। জানা গিয়েছে, দীর্ঘ দেড় মাসের প্রচেষ্টায় প্রায় ৫০ জন ক্লাব সদস্য মিলে মন্দিরের আদলে এই প্যান্ডেল তৈরি করেছেন। থার্মোকল, প্লাইউড  কাপড় এবং রঙিন কাগজ দিয়ে তৈরি হয়েছে প্যান্ডেল। কচিকাঁচা থেকে শুরু করে পাড়ার বয়স্ক, সকাল থেকেই প্যান্ডেলে ভিড় জমাচ্ছেন সকলে।  প্যান্ডেলের আলোকসজ্জাও নজর কাড়ছে সকলের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Weather Alert: উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া, উত্তর থেকে দক্ষিণ - ভারী বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায় ?
উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া, উত্তর থেকে দক্ষিণ - ভারী বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায় ?
PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."
PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget