এক্সপ্লোর

Ratanpur Saraswati Puja: একা নন, ভাইবোনকে নিয়ে আসেন দেবী, এই গ্রামে মহাপ্রভুর ভোগই নিবেদন করা হয় সরস্বতীকে

Bankura News: বাঁকুড়া জেলার ওন্দার রতনপুর গ্রামে সরস্বতী পুজো ঘিরে বাড়তি উৎসাহ চোখে পড়ে প্রতিবছরই।

পূর্ণেন্দু সিংহ, ওন্দা: মূর্তি তৈরি করে দুর্গাপুজো হয় না। তাই সরস্বতীর পুজোতেই উৎসবের যাবতীয় আনন্দ পুষিয়ে নেওয়া হয়। নিয়ম মেনে বসন্ত পঞ্চমীতেই শুরু হয় বীণাপাণির আরাধনা। একটানা ন'দিন ধরে সরস্বতী পুজো চলে ওন্দার রতনপুর গ্রামে। আর এই ন'দিনেই উৎসবসব মুখর হয়ে ওঠে গোটা গ্রাম। অঞ্জলি দেওয়া, ঠাকুর দেখা, ভোগ খাওয়ায় শামিল হন গ্রামের বাসিন্দারা। (Ratanpur Saraswati Puja)

দুর্গাপুজো নয়, এই গ্রামের মূল উৎসব সরস্বতী পুজোই, ন'দিন ধরে চলে পুজো

বাঁকুড়া জেলার ওন্দার রতনপুর গ্রামে সরস্বতী পুজো ঘিরে বাড়তি উৎসাহ চোখে পড়ে প্রতিবছরই। এই গ্রামে মূর্তি তৈরি করে দুর্গাপুজোর চল নেই এমনিতে। তাই সরস্বতী পুজোতেই সব পুষিয়ে নেন গ্রামের বাসিন্দারা। রতনপুর গ্রামের দাস এবং বিশ্বাসপাড়ায় টানা ন'দিন ধরে চলে সরস্বতী পুজো। প্রতিমাতেও রয়েছে বৈচিত্রের ছোঁয়া। (Bankura News)

রতনপুর গ্রামের সরস্বতী শ্বেত-শুভ্রবসনা। এখানে দেবী একা আবির্ভূত হন না মর্ত্যে। একচালা প্রতিমার পাশে লক্ষ্মী, গণেশ, কার্তিক এবং ভগবতীর সঙ্গে এক আসনে অধিষ্ঠিত দেবীমূর্তি। নিয়ম অনুযায়ী, বসন্ত পঞ্চমী থেকেই সরস্বতী পুজো শুরু হয়। এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য হল, মহাপ্রভুকে ভোগ নিবেদন। সেই ভোগই নিবেদন করা হয় দেবীকে। ভোগের আরও একটি বৈশিষ্ট্য হল, তাতে পাকা কাঁঠাল থাকে। একেবারে গোড়া থেকেই এই রীতি চলে আসছে। 

আরও পড়ুন: Saraswati Puja 2024: দুর্গাপুজোর ঐতিহ্য মেনেই হাওড়ার রাজবাড়িতে সরস্বতী পুজো, রাত পেরোলেই সিঁদুর খেলা..

গ্রামবাসীরা জানিয়েছেন, গ্রামের মাঠে রয়েছেন দেবী অম্বিকা। ফলে মূর্তি তৈরী করে দুর্গা পূজার চল নেই তাঁদের মধ্যে। তাই গ্রামের সরস্বতী পুজোকে ঘিরেই যাবতীয় আবেগ, আনন্দ এবং উন্মাদনা।  কর্মসূত্রে সারা বছর বাইরে থাকেন যাঁরা, সরস্বতী পুজোয় ছুটি নিয়ে সকলেই বাড়ি ফিরে আসেন।  এই ন'দিন গ্রামে মেলাও বসে। সেখানে ধর্মীয় এবং সাংস্কৃতির অনুষ্ঠানের আয়োজন হয়। সব মিলিয়ে বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্যসড়কের ধারে অবস্থিত রতনপুরে এখন উৎসবের আমেজ।

মাঘ মাসের শুক্ল পঞ্চমীতে সরস্বতী পুজো, বাঙালির গরে ঘরে বাগদেবীর আরাধনা

আজ মাঘ মাসের শুক্ল পঞ্চমী৷ তার ওপর ভালবাসার দিন। এমন দিনে বাংলার ঘরে ঘরে বাগদেবীর আরাধনা। রাজ্য জুড়ে ফের উৎসবের আমেজ। বাসন্তী শাড়ি আর পাঞ্জাবিতে জমজমাট বাঙালির ভ্যালেন্টাইন্স ডে-ও৷ পরিবার পরিজনদের সঙ্গে মিলে এই দিনটিতে উৎসবে মেতে উঠেছেন রতনপুরের বাসিন্দারাও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

21 July TMC Rally: ২১ জুলাইয়ের প্রস্তুতি তুঙ্গে, কী বলছে 'ঋতব্রত তৃণমূল' ? '...মূল মঞ্চে থাকবে না মমতার ছবি '
২১ জুলাইয়ের প্রস্তুতি তুঙ্গে, কী বলছে 'ঋতব্রত তৃণমূল' ? '...মূল মঞ্চে থাকবে না মমতার ছবি '
West Bengal Live Updates: বুলডোজারে গুঁড়িয়ে গেল অভিষেকের আমতলার কার্যালয়, কেন্দ্রীয় বাহিনী নিয়ে অ্যাকশনে পুলিশ!
বুলডোজারে গুঁড়িয়ে গেল অভিষেকের আমতলার কার্যালয়, কেন্দ্রীয় বাহিনী নিয়ে অ্যাকশনে পুলিশ!
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
Amit Shah: অনুপ্রবেশ ঠেকাতে উত্তরকন্যার বৈঠকে এবার বড় নির্দেশ অমিত শাহর,
অনুপ্রবেশ ঠেকাতে উত্তরকন্যার বৈঠকে এবার বড় নির্দেশ অমিত শাহর, "অবৈধভাবে যারা অনুপ্রবেশ করেছেন, তাঁদের.."

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Post Office Schemes : দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
FIFA World Cup Final: বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
Embed widget