এক্সপ্লোর

Pashchim Medinipur: বিজেপি করায় বন্ধ চাষ! অভিযোগে সরগরম নারায়ণগড়

Pashchim Medinipur: বিজেপি করার জের? তাই কি চাষ করতে দেওয়া হচ্ছে না জমিতে? বাধা দিচ্ছে তৃণমূল? এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে!

সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: বিজেপি (BJP) করায় চাষ করতে দিচ্ছে না তৃণমূল (TMC)! এমনই অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের (Pashchim Medinipur) নারায়ণগড়ে। এমনকী পুলিশকে বলেও কোনও লাভ হয়নি বলে জানিয়েছেন অভিযোগকারীরা। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ও পুলিশ প্রশাসন।

বিজেপির অভিযোগ

বিজেপি সমর্থক নান্টু ক্যুইলার অভিযোগ, 'আমরা বিজেপি করতাম বলে সব বন্ধ করে দিয়েছে।' 

বিজেপি করার জের? তাই কি চাষ করতে দেওয়া হচ্ছে না জমিতে? বাধা দিচ্ছে তৃণমূল? এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে!

নান্টু ক্যুইলার মতোই নারায়ণগড়ের সানদেউলি গ্রামের চার-পাঁচজন বিজেপি কর্মীর অভিযোগ, গত বছর বিধানসভা ভোটের ফল বেরনোর পর থেকেই তাঁদেরকে জমিতে চাষ করতে দেওয়া হচ্ছে না! অভিযোগের তির তৃণমূলের দিকে। 

অভিযোগকারীদের দাবি, এ নিয়ে পুলিশে অভিযোগ জানাতে গেলে, নারায়ণগড় থানার ওসি বিষয়টি তৃণমূলের পার্টি অফিসে গিয়ে মিটমাট করে নেওয়ার কথা বলেন!

অভিযোগকারী বিজেপি সমর্থক নান্টু ক্যুইলার কথায়, 'আমরা বিজেপি করতাম বলে সব বন্ধ করে দিয়েছে। সবাইকে জানিয়েছি। তাও কোনও কাজ হয়নি। ওসিকে জানিয়েছিলাম। উনি বলেছেন পার্টি অফিসে বসে মিটমাট করে নিতে। না হলে আমার কাছে আর আসবে না। আমরা তো পার্টি অফিসে যাব না, প্রয়োজনে আদালতের দ্বারস্থ হব।' 

এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী-সহ পশ্চিম মেদিনীপুরের জেলা প্রশাসনের শীর্ষ কর্তাদের লিখিত অভিযোগ জানিয়েছেন বিজেপি কর্মীরা। 

আরও পড়ুন: Birbhum Violence: রামপুরহাট হত্যাকাণ্ডে নিহতদের DNA পরীক্ষার সিদ্ধান্ত সিবিআইয়ের

বিজেপি-তৃণমূল তরজা তুঙ্গে

মেদিনীপুরের বিজেপির সাংগঠনিক জেলার সহ সভাপতি সমিতকুমার মণ্ডল বলেন, 'এখানে গণতন্ত্র নেই। পুলিশের মেরুদণ্ডটাও ভেঙে গেছে। এখানে রাষ্ট্রপতি শাসন চাই।'

পশ্চিম মেদিনীপুর তৃণমূল নেতা ও কর্ম্যাধ্যক্ষ জেলা পরিষদ নির্মল ঘোষ বলেন, 'এসব অভিযোগ মিথ্যে। সিপিএম আমলে এসব হত। আমাদের আমলে এসব হয় না।'

কিন্তু নারায়ণগড়র থানার ওসি কি সত্যিই তৃণমূলের পার্টি অফিসে গিয়ে বিষয়টি মিটমাট করে নেওয়ার কথা বলেছিলেন? এ নিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে ওসির দাবি, ভোট শেষ হওয়ার পর একটা সমস্যা হয়েছিল। তারপর সব মিটে গেছে। এখন সব শান্তিপূর্ণ, আর পার্টি অফিসে মিটমাট করার কথা বলার কোনও প্রশ্নই ওঠে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Train Derailment: বহরমপুরে ট্রেন দুর্ঘটনার পর এবার হলদিয়ায় লাইনচ্যুত মালগাড়ি, পরপর রেল দুর্ঘটনা রাজ্যে
বহরমপুরে ট্রেন দুর্ঘটনার পর এবার হলদিয়ায় লাইনচ্যুত মালগাড়ি, পরপর রেল দুর্ঘটনা রাজ্যে
Politics: 'স্বীকৃতি' পেতে চলেছে NCPI? সবর্দল বৈঠকে 'আমন্ত্রণ' বিদ্রোহী তৃণমূল সাংসদের?
'স্বীকৃতি' পেতে চলেছে NCPI? সবর্দল বৈঠকে 'আমন্ত্রণ' বিদ্রোহী তৃণমূল সাংসদের?
West Bengal LIVE News: 'বাঁকুড়ায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ রাজ্যের, প্রচুর মানুষের কর্মসংস্থান হবে', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'বাঁকুড়ায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ রাজ্যের, প্রচুর মানুষের কর্মসংস্থান হবে', ঘোষণা মুখ্যমন্ত্রীর
Abhishek Banerjee: বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ, তবে করতে হবে এই কাজ... কী নির্দেশ আদালতের?
বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ, তবে করতে হবে এই কাজ... কী নির্দেশ আদালতের?

ভিডিও

Suvendu Adhikari: 'প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এখানে আসতে বলবো',শ্যাম স্টিলের কারখানার নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপনে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী
56 Bhogs of Mahesh Rath Yatra: রথযাত্রায় ৫৬ ভোগে মুখর ৬৩০ বছরের প্রাচীন মাহেশ
Suvendu Adhikari: 'শ্রমিকদের আমার কুর্নিশ, প্রচুর মানুষের কর্মসংস্থান হবে', আশ্বাস মুখ্যমন্ত্রীর
Rath Yatra 2026: ধূমধাম করে পালিত হল ২৫০ বছরের পুরনো কালনায় বিখ্যাত বর্ধমানের রাজপরিবারের রথযাত্রা
Murshidabad Train Accident:মুর্শিদাবাদের কাটোয়া-আজিমগঞ্জ রেলশাখায় ভয়াবহ দুর্ঘটনা! ঘটনাস্থলে চাঞ্চল্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Mumbai News : ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
Mamata Banerjee : 'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
Iran War : ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
Lamine Yamal : ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
Local Train Incident : লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
Embed widget