এক্সপ্লোর

Train Cancellation: পরপর ট্রেন বাতিলে চরম ভোগান্তি যাত্রীদের, করে স্বাভাবিক হবে পরিষেবা?

Train Accident: কেউ কাজের জন্য পৌঁছতে পারছে না, চিকিৎসার জন্য অনেকেই আগে থেকে সব ঠিক করে রেখেছিলেন। কিন্তু ট্রেন বাতিল হওয়ায় সমস্য়ায় পড়েছেন তাঁরাও।

সুনীত হালদার ও অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: বালেশ্বর-বিপর্যয়ের জেরে এখনও স্বাভাবিক হয়নি রেল পরিষেবা। একের পর এক ট্রেন বাতিল হয়েছে। আজ, রবিবারও বাতিল হয়েছে একাধিক ট্রেন। পরপর ট্রেন বাতিলের জন্য প্রবল ভোগান্তিতে সাধারণ যাত্রীরা। ধ্বংসস্তূপ সরিয়ে দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছে রেল।

বালেশ্বরের দুর্ঘটনায় এখনও পর্যন্ত প্রায় ৩০০ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। জখম হয়েছেন বহু যাত্রী। মৃত ও নিহত যাত্রীদের পরিবারের সদস্যরা যাতে দ্রুত বালেশ্বরে পৌঁছতে পারেন, যোগাযোগ করতে পারেন। তার জন্য দুটি স্পেশাল ট্রেন রওনা হয়েছে বালেশ্বরে। কিন্তু দুর্ঘটনার ২ দিন পর এই ট্রেন দিয়ে কী লাভ হবে, উঠছে এমনই প্রশ্ন। বালেশ্বরে ভয়াবহ দুর্ঘটনার পর, দক্ষিণ ভারতে যাতায়াতের এই গুরুত্বপূর্ণ রুটে ট্রেন চলাচল মুখ থুবড়ে পড়েছে। বুধবারের মধ্যেই যাতে এই রুটে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক করা যায় তার চেষ্টা চালাচ্ছে রেল। জানিয়েছেন রেলমন্ত্রী। যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ। কিন্তু যেহেতু ট্রেন বাতিল হয়েছে তার জন্য চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। কাজের জন্য পৌঁছতে পারছে না, চিকিৎসার জন্য অনেকেই আগে থেকে সব ঠিক করে রেখেছিলেন। কিন্তু ট্রেন বাতিল হওয়ায় সমস্য়ায় পড়েছেন সকলেই।  

কোন কোন ট্রেন বাতিল:
দুর্ঘটনার জেরে রবিবারও বাতিল করা হয়েছে, দক্ষিণ-পূর্ব রেলের আপ ও ডাউন লাইনের একাধিক দূরপাল্লার ট্রেন। এক বিজ্ঞপ্তিতে দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, বাতিল ট্রেনের তালিকায় রয়েছে,
হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস
হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস
শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস
হাওড়া-পুরী জনশতাব্দী এক্সপ্রেস
হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস
হাওড়া-যশবন্তপুর এক্সপ্রেস
শালিমার-হায়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস
সাঁতরাগাছি-তিরুপতি এক্সপ্রেস
শালিমার-পুরী জগন্নাথ এক্সপ্রেস
হাওড়া-ভদ্রক এক্সপ্রেস
দিঘা-পুরী এক্সপ্রেস
পুরী-শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস  সহ বেশ কিছু ট্রেন। 
এছাড়া, বেশ কিছু ট্রেনকে টাটানগর দিয়ে ঘুরিয়ে চালানো হচ্ছে। যার জেরে চূড়ান্ত দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। 

স্পেশাল ট্রেন:
এদিকে, বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারের সদস্যদের সুবিধার্থে এদিন দু'টি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় দক্ষিণ-পূর্ব রেল। হাওড়া থেকে একটি ট্রেন ছাড়ে সকালে, অন্যটি দুপুরে। কিন্তু যেখানে দুর্ঘটনা ঘটেছে শুক্রবার সন্ধ্যায়, সেখানে স্পেশাল ট্রেন ২দিন পরে কেন? উঠছে এমন প্রশ্ন। এই দুদিনেই তো যাঁরা যাওয়ার পৌঁছে গিয়েছেন ওখানে। অন্যদিকে, বালেশ্বর থেকেও আসে একটি স্পেশাল ট্রেন। রেল সূত্রে খবর, হাওড়া ও বালেশ্বরের মাঝে প্রতিটি স্টেশনে দাঁড়ায় এই দুটি ট্রেন। 

বিনামূল্যে বাস পরিষেবা:
বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় আহতদের অধিকাংশই এ রাজ্যের বাসিন্দা। ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় বিপদে পড়েছেন তাঁরা। বাংলার যাত্রীদের সুবিধার্থে, ট্রেন পরিষেবা স্বাভাবিক না হওয়া পর্যন্ত পুরী, ভুবনেশ্বর ও কটক থেকে কলকাতা ফেরার জন্য বিনা পয়সায় বাস পরিষেবা চালু করছে ওড়িশা সরকার। প্রতিদিন ওই তিন শহর থেকে মোট ৫০টি বাস ছাড়বে। খরচ বহন করা হবে ওড়িশার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে। 

আরও পড়ুন: গরম পড়লেই ভরসা আখের রসে? কতটা কাজে লাগে? আদৌও উপকার রয়েছে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
News Live Updates: আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
ভবানী ভবনে দ্বিতীয় হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের,
ভবানী ভবনে দ্বিতীয় হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের,

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget