এক্সপ্লোর

Pawan Ruia Arrested: ৯৩ লক্ষ টাকার সাইবার প্রতারণা, গ্রেফতার শিল্পপতি পবন রুইয়া

Kolkata Cyber Crime News: কিছুদিন আগেই রাজ্য পুলিশের সাইবার ক্রাইম শাখায় একটি এফআইআর দায়ের করা হয়। আর তারপর আজ ইকো পার্কের কাছে এক হোটেল থেকে গ্রেফতার করা হয় শিল্পপতি পবন রুইয়াকে।

কলকাতা : গ্রেফতার শিল্পপতি পবন রুইয়া। নিউটাউন থেকে গ্রেফতার করা হয় তাঁকে। জানা গিয়েছে, সাইবার প্রতারণা মামলায় এই গ্রেফতার করা হয়েছে। কিছুদিন আগেই রাজ্য পুলিশের সাইবার ক্রাইম শাখায় একটি এফআইআর দায়ের করা হয়। আর তারপর আজ ইকো পার্কের কাছে এক হোটেল থেকে রাজ্য পুলিশের সাইবার ক্রাইম উইং গ্রেফতার করে এই শিল্পপতিকে।

ইকোপার্ক এলাকার বাসিন্দা স্বপন কুমার মণ্ডল নামের এক প্রবীণ নাগরিক অভিযোগ করেন তিনি মোবাইলে একটা অ্যাপ ইনস্টল করেন। আর সেই অ্যাপ ইনস্টল করে তিনি সেখানে বিনিয়োগ করেন। মোটা টাকা রিটার্নের আশায় এই বিনিয়োগ করেন তিনি। এইভাবে ওই প্রবীণ নাগরিকের প্রায় ৯৩ লক্ষ টাকা খোয়া যায়। তদন্তে জানা যায় প্রতারণার টাকা একাধিক সেল কোম্পানি মারফত একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঘোরানো হয়। সেই অ্যাকাউন্টগুলো পরিচালিত হয়েছে পবন রুইয়া ও তাঁর পরিবারের সদস্যদের দ্বারা। তদন্তে আরও জানা যায়, এটা রুইয়া সেন্টার থেকে কন্ট্রোল হয়েছে। উল্লেখ্য, কলকাতার পার্ক সার্কাসের কাছে সৈয়দ আমির আলি অ্যাভিনিউয়ের কাছে এই রুইয়া সেন্টার অবস্থিত।

এরপরই বিধাননগরে অবস্থিত রাজ্য পুলিশের সাইবার ক্রাইম উইং এই তদন্ত শুরু করে। তদন্তে আরও জানা যায়, সাইবার অপরাধের পোর্টাল অনুযায়ী আরও ১ হাজার ৩৭৯টি সাইবার প্রতারণার অভিযোগ ইতিমধ্যেই রয়েছে এই চক্রের বিরুদ্ধে। আর এই প্রতারণার অঙ্ক প্রায় কয়েকশো কোটি টাকা। তদন্তকারীদের দাবি এই চক্র প্রতারণার টাকা বিদেশে পাচার করে দিত। এবং সেই টাকা ক্রিপ্টোতে বিনিয়োগ করে।

উল্লেখ্য, এদিনই আদালত পবন রুইয়ার নামে থাকা আইনি সুরক্ষা প্রত্যাহার করে নেয়। আর তারপরই রাজ্য পুলিশের সাইবার ক্রাইম উইং গ্রেফতার করে এই শিল্পপতিকে। জানা গিয়েছে, আগামিকাল বিধাননগর আদালতে তোলা হবে পবন রুইয়াকে।

সেরা শিরোনাম

Cyclone Arnab : আগামী ১২ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ, শক্তি বাড়িয়ে ফুঁসছে ঘূর্ণিঝড় 'অর্ণব', বাতিল করে দেওয়া হল ৫৩টি ট্রেন
আগামী ১২ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ, শক্তি বাড়িয়ে ফুঁসছে ঘূর্ণিঝড় 'অর্ণব', বাতিল করে দেওয়া হল ৫৩টি ট্রেন
Cyclone Arnab: শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় অর্ণব, লাল সতর্কতা জারি, কলকাতা-জেলায় প্রবল বৃষ্টির আশঙ্কা
শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় অর্ণব, লাল সতর্কতা জারি, কলকাতা-জেলায় প্রবল বৃষ্টির আশঙ্কা
Gaighata Assault Case: গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এনকাউন্টার, বারুইপুরের পুনরাবৃত্তি, ধৃত রিভলভার ছিনিয়ে গুলি চালায় বলে দাবি পুলিশের
গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এনকাউন্টার, বারুইপুরের পুনরাবৃত্তি, ধৃত রিভলভার ছিনিয়ে গুলি চালায় বলে দাবি পুলিশের
News Live : 'সর্বসম্মতিতেই সব সিদ্ধান্ত', জ্ঞানেশ-বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা কমিশনের
'সর্বসম্মতিতেই সব সিদ্ধান্ত', জ্ঞানেশ-বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা কমিশনের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ১: পুরভোটে একা BJP, না সঙ্গে NCPI?, বাড়িতে গিয়ে সুদীপকে ক্লিনচিট শুভেন্দুর
Municipal Election: BJP এবং NCPI-এর সম্পর্কের ভবিষ্য়ৎ নিয়ে এখনও চলছে নানা জল্পনা | ABP Ananda
Municipal Election: পুরভোটে কি শেষ অবধি BJP-NCPI জোট হবে? | ABP Ananda
CM Suvendu Adhikari: ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, ইঙ্গিত কি তাহলে ঋতব্রত শিবিরের দিকে? | ABP
TMC: মমতা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নথি ছিনতাইয়ের চেষ্টার মতো অভিযোগ তুলল গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
Embed widget