এক্সপ্লোর

Howrah News: গাড়ির ধাক্কায় মৃত্যুর ২৪ ঘণ্টা পরও কেন গ্রেফতার নয় অভিযুক্ত? অবরোধ উলুবেড়িয়া-শ্যামপুর রাজ্য সড়ক

Villagers Agitation:গাড়ি দুর্ঘটনায় ৩ তরুণের মৃত্যুর ২৪ ঘণ্টা পরও কেন গ্রেফতার নয় অভিযুক্ত চালক? প্রতিবাদ জানিয়ে সোমবার, সকাল ৮টা থেকে উলুবেড়িয়া-শ্যামপুর রাজ্য সড়ক অবরোধ গ্রামবাসীদের।

সুনীত হালদার, হাওড়া: গাড়ি দুর্ঘটনায় (Shyampur Car Accident) ৩ তরুণের মৃত্যুর ২৪ ঘণ্টা পরও কেন গ্রেফতার (arrest) নয় অভিযুক্ত চালক (Car Driver)? প্রতিবাদ জানিয়ে সোমবার, সকাল ৮টা থেকে উলুবেড়িয়া-শ্যামপুর রাজ্য সড়ক অবরোধ (Blockade) গ্রামবাসীদের। অবরোধ তুলতে গেলে শ্যামপুর থানার ওসি-কে ঘিরেও বিক্ষোভ দেখান তাঁরা।

কী বলছেন বিক্ষোভকারীরা?
শনিবার গভীর রাতে হাওড়ার শ্যামপুরে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় ৩ বাইক আরোহীর। সেই ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও কেন অভিযুক্ত গাড়িচালক গ্রেফতার হননি, এটিই ক্ষোভের মূল কারণ গ্রামবাসীদের। সঙ্গে প্রশ্ন, গোটা একটা দিন কেটে গেলেও কেন এখনও ঘাতক গাড়িটিকে চিহ্নিত করা গেল না? সপ্তাহের প্রথম কাজের দিনে রাজ্য সড়ক অবরোধের জেরে নাকাল হচ্ছেন নিত্যযাত্রীরা। কিন্তু বিক্ষোভ কমার লক্ষণ নেই এখনও । 

কী ঘটেছিল?
শনিবার রাত ২টো নাগাদ হাওড়ার শ্যামপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হয় মোটরবাইক আরোহী তিন বন্ধুর। শনিবার রাত ২টো নাগাদ কালীপুজো  দেখে বাড়ি ফিরছিলেন বছর ১৮-১৯-এর তিন তরুণ । শ্যামপুরের কলিয়া মোড়ের কাছে পিছন থেকে গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে মৃত্যু হয় তিনজনের। মৃত শান্তনু হাতি, বিজয় হাতি ও কুন্তল দাস শ্যামপুরের ধান্দালি গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছিল, তিনজনের কারও হেলমেট ছিল না। ঘাতক গাড়ির চালকের খোঁজ চলছে। ওই ৩ যুবক কালীপুজো দেখে বাড়ি ফিরছিলেন, জানতে পারে পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশ জেনেছে, একটি গাড়ি বাইকের পিছনে ধাক্কা মারে। তাতে তিনজনই রাস্তায় ছিটকে পড়েন। পুলিশ সূত্রে খবর, রক্তাক্ত অবস্থায় তাঁরা বেশ কিছুক্ষণ সেখানে পড়েছিলেন। পরে শ্যামপুর থানার পুলিশ দেহগুলি উদ্ধার ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে আপাতত যা জানা গিয়েছে তাতে এটা স্পষ্ট যে তিন যুবকের কারও মাথাতেই হেলমেট ছিল না। গোটা ঘটনার তদন্ত শুরু করে শ্যামপুর থানার পুলিশ। প্রসঙ্গত, এ রাজ্যে সড়ক দুর্ঘটনা নতুন নয়। দিনদুয়েক আগেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি দোকানে ঢুকে পড়েছিল বেপরোয়া গতির লরি। তার ধাক্কায় এক জনের মৃত্যু হয়। আহত আরও এক। দীর্ঘক্ষণ পরে পুলিশ পৌঁছানোয় স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে মৃতদেহ ফেলে রেখে অবরোধ শুরু করেন। পরে ছাতনা থানার পুলিশবাহিনী ঘটনাস্থলে হাজির হয়ে মৃদু লাঠিচার্জ করে অবরোধকারীদের হটিয়ে দেয়। এরপর মৃতদেহ উদ্ধার করে।  রাতের আঁধারে ঘটনাটি ঘটে বাঁকুড়ার ছাতনা থানার সনপুরা এলাকায়। 

আরও পড়ুন:

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: খাতায় কলমে ছিল ফায়ার সেফটি, লাইসেন্স সব, কিন্তু বাস্তবে নেভানোই গেল না আগুন! উঠে আসছে ভয়াবহ তথ্য
খাতায় কলমে ছিল ফায়ার সেফটি, লাইসেন্স সব, কিন্তু বাস্তবে নেভানোই গেল না আগুন! উঠে আসছে ভয়াবহ তথ্য
News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
West Bengal Monsoon : বর্ষা নিল ছুটি ? কলকাতা থেকে এবার পুজোর আগেই বর্ষা-বিদায়? বড় খবর দিলেন আবহাওয়া বিজ্ঞানী
বর্ষা নিল ছুটি ? কলকাতা থেকে এবার পুজোর আগেই বর্ষা-বিদায়? বড় খবর দিলেন আবহাওয়া বিজ্ঞানী
Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget