এক্সপ্লোর

Durga Puja 2023: 'মানুষ পেনশন পাচ্ছে না, বেতন পাচ্ছে না, আর দুর্গাপুজোয় ৭০ হাজার?', প্রশ্ন বিচারপতি সিন্হার

Kolkata High Court: এই বছর দুর্গাপুজোর জন্য পুজো কমিটিগুলোর জন্য অনুদানের পরিমাণ আরও বাড়িয়েছে রাজ্য সরকার। চলতি বছরে পুজো কমিটি পিছু ৭০ হাজার টাকা অনুদান দেবে রাজ্য সরকার, ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

সৌভিক মজুমদার, কলকাতা: 'মানুষ পেনশন পাচ্ছে না, বেতন পাচ্ছে না, আর দুর্গাপুজোয় ৭০ হাজার?' তমলুকের (Tamluk) দুর্গাপুজোর (Durga Puja 2023) অনুমতি সংক্রান্ত মামলায় এমনই প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। 

তমলুকের দুর্গাপুজো সংক্রান্ত মামলায় প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট

'মানুষ পেনশন পাচ্ছে না, বেতন পাচ্ছে না, আর দুর্গাপুজোয় ৭০ হাজার টাকা? মানুষ চাকরি পাচ্ছে না, আর দুর্গাপুজোয় ৭০ হাজার?' তমলুকের দুর্গাপুজোর অনুমতি সংক্রান্ত মামলায় প্রশ্ন তুললেন বিচারপতি অমৃতা সিন্হা। 

এই বছর দুর্গাপুজোর জন্য পুজো কমিটিগুলোর জন্য অনুদানের পরিমাণ আরও বাড়িয়েছে রাজ্য সরকার (West Bengal Government)। চলতি বছরের জন্য পুজো কমিটি পিছু এবার ৭০ হাজার টাকা অনুদান দেবে রাজ্য সরকার, ২২ অগাস্টের বৈঠকে ঘোষণা করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ৬০ হাজার টাকা থেকে আরও ১০ হাজার বাড়িয়ে পুজো কমিটিগুলিকে ৭০ হাজার টাকা অনুদান দেওয়া হবে। অনুদানের পাশাপাশি বিদ্যুতের বিল এক চতুর্থাংশ মকুব ও দমকলের ব্যবস্থাপনাও বিনামূল্যে করা হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। 

'সরকারের হাতে একদম টাকা নেই' জানানোর পরও ক্লাব কমিটিগুলোকে ভালভাবে পুজো করার জন্য উৎসাহ জানিয়ে অনুদান বাড়ানোর কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী বলেন, 'আমরা ২৫ হাজার টাকা অনুদান দেওয়া শুরু করেছিলাম। তারপর করোনাকালে পুজো করতে পুজো কমিটিগুলো প্রচণ্ড সমস্যায় পড়েছিল, সে কথা মাথায় রেখেই তা বাড়িয়ে ৫০ হাজার করা হয়েছিল। গত বছর যা করা হয়েছিল ৬০ হাজার।'

আরও পড়ুন: CID: কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি মামলায় বিজেপি বিধায়ককে দ্বিতীয়বার সিআইডি তলব

রাজ্যের ক্লাবগুলিকে দুর্গাপুজোয় ৭০ হাজার টাকা অনুদান দেওয়ার প্রতিশ্রুতিকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন করা হয় কলকাতা হাইকোর্টে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয় এই ব্যাপারে। নতুন আবেদন করার অনুমতি দেন প্রধান বিচারপতি। বিগত বছরগুলিতে রাজ্য সরকার দুর্গাপুজোর জন্য ক্লাবগুলিকে ৫০ হাজার টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করে। ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। এ বছর অনুদানের পরিমাণ বাড়িয়ে ৭০ হাজার করেছে রাজ্য সরকার। ফের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আগের জনস্বার্থ মামলার সঙ্গে এটি সংযুক্ত করার আবেদন জানান মামলাকারী। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Halisahar TMC Worker Death Mystery: 'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
Halisahar TMC Worker Death Mystery: 'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
News Live : প্রশ্নফাঁস কাণ্ডে উত্তাল রাঁচি, পড়ুয়াদের ঝাড়খণ্ড বিধানসভা ঘেরাও অভিযান
প্রশ্নফাঁস কাণ্ডে উত্তাল রাঁচি, পড়ুয়াদের ঝাড়খণ্ড বিধানসভা ঘেরাও অভিযান
Suvendu Adhikari: 'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু
Suvendu Adhikari: 'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু
CM Suvendu Adhikari : 'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget