এক্সপ্লোর

CID: কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি মামলায় বিজেপি বিধায়ককে দ্বিতীয়বার সিআইডি তলব

চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষকে সিআইডি-র জিজ্ঞাসাবাদ। পুত্রবধূর নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ। 

হিন্দোল দে ও পার্থপ্রতিম ঘোষ,কল্যানী: কল্যাণী (Kalyani) এইমসে (AIIMS) নিয়োগ দুর্নীতি মামলায় ভবানীভবনে বিজেপি বিধায়ক। দ্বিতীয়বারের জন্য সিআইডি তলব, সাড়ে ৩ ঘণ্টার জিজ্ঞাসাবাদ। চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষকে সিআইডি-র জিজ্ঞাসাবাদ। পুত্রবধূর নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ। 

প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তলব এবং তাতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের না যাওয়ার সিদ্ধান্ত ঘিরে রাজ্য রাজনীতিতে তোলপাড় চলছে। এরই মাঝে শুক্রবার AIIMS-এ নিয়োগ দুর্নীতির অভিযোগের ঘটনায় চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষকে (Bankim) ফের একবার জিজ্ঞাসাবাদ করল CID। 

এ দিন বেলা বারোটা নাগাদ, রাজ্য পুলিশের গোয়েন্দা সদর দফতর ভবানীভবনে আসেন চাকদার বিজেপি বিধায়ক। তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে নিজের পুত্রবধূকে কল্যাণী এইমসে (Kalyani AIIMS) নিয়োগের অভিযোগ উঠেছে। 

এই মামলায় আগে তাঁর চাকদার বাড়িতে তল্লাশিও চালিয়েছে সিআইডি (CID)। বিধায়কের পুত্রবধূ অনসূয়া ঘোষকেও জিজ্ঞাসাবাদ করা হয়। অন্যদিকে, AIIMS-এ গিয়েও কথা বলেন তদন্তকারীরা। সিআইডি সূত্রে দাবি, অনসূয়া ঘোষের চাকরি সংক্রান্ত নথিতে কিছু অসঙ্গতি রয়েছে। তা নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই বঙ্কিম ঘোষকে এদিন ডাকা হয়েছিল। যদিও এদিন এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি চাকদার বিজেপি বিধায়ক। এদিন প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে বঙ্কিম ঘোষকে জিজ্ঞাসাবাদ করেন সিআইডির (CID) আধিকারিকরা। 

আগেও তলব: গত জুনেও কল্যাণী এইমস (Kalyani AIIMS) নিয়োগ দু্র্নীকাণ্ডে (Recruitment Corruption) চাকদার বিজেপি (BJP) বিধায়ক বঙ্কিম ঘোষকে (Bankim Ghosh) তলব করেছিল সিআইডি (CID)। এদিন সকাল ১১টায় হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয় তাঁকে। পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) কাজে ব্য়স্ত থাকায় হাজিরা দিতে পারবেন না বলে রাজ্য় গোয়েন্দা সংস্থাকে জানিয়েও দেন বিজেপি (BJP) বিধায়ক। 

কল্যাণী এইমস নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিআইডির স্ক্য়ানারে চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। তাঁর নদিয়ার বাড়িতে গিয়ে পুত্রবধূকে জিজ্ঞাসাবাদের পর এবার বঙ্কিম ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য় তলব করে সিআইডি।  স্কুলে নিয়োগ দুর্নীতিকাণ্ড ঘিরে শোরগোলের মাঝেই কল্যাণী এইমসে বেআইনি নিয়োগের অভিযোগ সামনে আসে। যাতে নাম জড়িয়েছে বাঁকুড়ার বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা ও চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষের।                                                            

অভিযোগের তদন্ত করছে সিআইডি। ইতিমধ্যেই চার বিজেপি বিধায়ক সহ ৮ জনের নামে এফআইআর (FIR) দায়ের হয়েছে।আগেই বাঁকুড়ার (Bankura) বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানাকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। এবার বঙ্কিম ঘোষকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। 

সেরা শিরোনাম

Madan Mitra: মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
Mohua Moitra: 'সুব্রত কাকু আর মনোজ আঙ্কল, সতর্ক হোন, গোটা দেশ আসছে', কটাক্ষ মহুয়া মৈত্রের, এল পাল্টা জবাব
'সুব্রত কাকু আর মনোজ আঙ্কল, সতর্ক হোন, গোটা দেশ আসছে', কটাক্ষ মহুয়া মৈত্রের, এল পাল্টা জবাব
Supreme Court on SIR: কমিশনের দাবি নাকচ সুপ্রিম কোর্টের, 'পশ্চিমবঙ্গে তো ডাবল SIR হওয়া দরকার', বলছেন শমীক, পাল্টা কুণালও
কমিশনের দাবি নাকচ সুপ্রিম কোর্টের, 'পশ্চিমবঙ্গে তো ডাবল SIR হওয়া দরকার', বলছেন শমীক, পাল্টা কুণালও
West Bengal News Live Updates: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল

ভিডিও

CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |
Nandigram By-Election 2026: উপনির্বাচনের আগের দিন নন্দীগ্রাম থানার IC বদল,নতুন IC হলেন দেবাশিস সরকার
Koel Mallick: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Nandigram By Poll News: ভোট দেবেন মুখ্যমন্ত্রী, নিরাপত্তায় মোড়া নন্দনায়কবাড় প্রাথমিক বিদ্যালয় চত্বর
Coochbehar: বিজেপির দখলে মাথাভাঙা ১ নম্বর শিকারপুর গ্রাম পঞ্চায়েত।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget