এক্সপ্লোর

Phone Hack: শুভেচ্ছা বার্তাতেও লুকিয়ে রয়েছে বিপদ! কোন মেসেজে ক্লিক করলেই হ্যাক হয়ে যাচ্ছে ফোন?

Phone Hack Message: একটা শুভেচ্ছা বার্তা নিমেষে হ্যাক করে নিচ্ছে মোবাইল ফোন কিংবা কম্পিউটার এভাবেই নতুন এক প্রতারণার জাল ছড়িয়েছে জামতাড়া গ্যাং

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: হঠাৎই ফোনের স্ক্রিনে ফুটে উঠল অচেনা নম্বর থেকে আসা একটা মেসেজ। গুড মর্নিং। দেখে সন্দেহ হওয়ার কোনও কারণই নেই, ঘুম চোখে আপনি সেই মেসেজের সঙ্গে আসা স্টিল বা ভিডিও ডাউনলোডও করে ফেললেন। কিন্তু এই বার্তাতেই লুকিয়ে রয়েছে বিপদ। 

অভিনব কায়দায় প্রতারণা, কিংবা বলা যেতে পারে এভাবেও হচ্ছে সাইবার জালিয়াতি। একটা শুভেচ্ছা বার্তা নিমেষে হ্যাক করে নিচ্ছে মোবাইল ফোন কিংবা কম্পিউটার এভাবেই নতুন এক প্রতারণার জাল ছড়িয়েছে জামতাড়া গ্যাং। 

কীভাবে হচ্ছে গোটা প্রক্রিয়া? 


মেইল অথবা হোয়াটস অ্যাপের মাধ্যমে আসছে শুভেচ্ছা বার্তা। তা ওপেন করলেই, ফোনে ডাউনলোড হয়ে যাবে একটি লুকোনো ফাইল। যা সিস্টেমে ম্যালওয়ার ঢুকিয়ে গোটা সিস্টেমটাকে স্তব্ধ করে দেবে। আর সেই সুযোগে হ্যাক হয়ে যাবে কম্পিউটার বা মোবাইল ফোন। এক নিমেষে আপনার ফোনের পুরো নিয়ন্ত্রণ চলে যাবে হ্যাকারের হাতে। 

আরও পড়ুন, হাসপাতালে সিসি ক্যামেরা বসানোর বরাতে দুর্নীতি? 'টাকার অঙ্ক' দেখিয়ে ভয়ঙ্কর অভিযোগ

ঠিক এমনই এক বার্তা এসেছে কেষ্টপুরের এই যুবকের কাছে। তবে  অনেকেই অপরিচিতর থেকে পাওয়া মেসেজ ওপেন করেন না। সেক্ষেত্রেও অভিনব উপায় অবলম্বন করেছে হ্যাকাররা।  যেমন, হোয়াটস অ্যাপের প্রোফাইলে, পরিচিত কোনও ব্যক্তির ইমেজ ব্যবহার করে পাঠানো হচ্ছে গ্রিটিংস মেসেজ। এক্ষেত্রে তাই বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। 

সাইবার বিশেষজ্ঞরা এও জানিয়েছেন, আপনি যদি ঘনঘন ফোন চার্জ করেন, তার পরেও দেখেন ব্যাটারি আগের থেকে দ্রুত ফুরিয়ে যাচ্ছে, তা হলে বুঝতে হবে তাতে ম্যালওয়্যার বা ভুয়ো অ্যাপস রয়েছে। সেক্ষেত্রে সতর্ক হোন। যেমন, অ্যাপগুলি খুব দ্রুততার সঙ্গে ক্র্যাশ করছে, লোড হতে অতিরিক্ত সময় নিচ্ছে, কখনও আবার লোডই হচ্ছে না। ব্যবহারকারীর ইনপুট ছাড়াই বারবার রিবুট, শাটডাউন হচ্ছে। এই সব হতে থাকলে বুঝতে হবে, ব্যাকগ্রাউন্ডে কোনও প্রসেস চলছে, তা খুব সম্ভবত কোনও ম্যালওয়্যার। ফোনের সেই সব অ্যাপ ডিলিট করুন, যেগুলিকে স্পাইওয়্যার বলে মনে করছেন।                                          


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা
Kolkata Metro | বেলেঘাটা থেকে সেক্টর ৫ পর্যন্ত শুরু হল ট্রায়াল রান | #abpananda
Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget