এক্সপ্লোর

PM Modi : কলকাতায় এলেন প্রধানমন্ত্রী মোদি, কাল যোগ দেবেন ফোর্ট উইলিয়ামের অনুষ্ঠানে

PM Modi At Fort William Kolkata: কাল ফোর্ট উইলিয়ামে শুরু হচ্ছে CCC, 'কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স'-এ যোগ দিতে রবিবার কলকাতায় এলেন প্রধানমন্ত্রী মোদি

দীপক ঘোষ, সত্যজিৎ বৈদ্য ও সুদীপ্ত আচার্য, কলকাতা: রাজ্যে প্রধানমন্ত্রী মোদি , রাজভবনে রাত্রিবাসের ব্যবস্থা।'কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স'-এ যোগ দিতে রবিবার কলকাতায় এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যে এলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার্স ফোর্ট উইলিয়ামে 'কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স' বা CCC শুরু হচ্ছে। সেই সম্মেলনে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 

আরও পড়ুন, SSC-র পরীক্ষা দিলেন রাজন্যা হালদার, 'স্বচ্ছ নিয়োগের ভাবনা, যদি আবারও ভাবতে হয়, সেটা লজ্জার...'


সামরিক দিক থেকে ইস্টার্ন ফ্রন্টের গুরুত্ব বরাবরই অপরিসীম।সম্প্রতি গণবিদ্রোহে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল নেপাল! পাশাপাশি প্রতিবেশী বাংলাদেশেও রাজনৈতিক অস্থিরতা অব্যাহত রয়েছে! ভারতের ঘাড়ের কাছে একের পর এক ঘটনা, নিরাপত্তাজনিত দিক থেকে নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। বাংলাদেশের সঙ্গে যেমন পশ্চিমবঙ্গের দীর্ঘ সীমান্ত রয়েছে, তেমনই পূর্বাঞ্চলে নেপালের সঙ্গেও বাংলা, সিকিম এবং বিহারের সীমান্ত রয়েছে। এই ভূ-কৌশলগত জটিল পরিস্থিতির আবহেই ফোর্ট উইলিয়ামে 'কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স' নিঃসন্দেহে ইঙ্গিতপূর্ণ।

এই অবস্থায় সোমবার থেকে ফোর্ট উইলিয়ামে শুরু হওয়া তিনদিনের 'কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স' বা CCC-তে নরেন্দ্র মোদি ছাড়াও,থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং,জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, সেনা বায়ুসেনা নৌসেনার প্রধান এবং প্রতিরক্ষাসচিব-সহ মন্ত্রকের শীর্ষ কর্তারা।  এবার কনফারেন্সের থিম রাখা হয়েছে, Year of Reforms – Transforming for the Future.তিন বাহিনীর সমন্বয় থেকে সেনার পরিকাঠামো, স্ট্র্যাটেজি- একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হবে এই সম্মেলনে। কখনও রাজনৈতিক কর্মসূচি, কখনও সরকারি প্রকল্পের উদ্বোধন, আবার কখনও শীর্ষ সেনা সম্মেলন---এ নিয়ে গত ৫ মাসে চারবার পশ্চিমবঙ্গে এলেন প্রধানমন্ত্রী। 
 
 অন্যদিকে বিজেপির দাবি, সত্তর দশকের পর কোনও প্রধানমন্ত্রীর ফোর্ট উইলিয়ামে আসাটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বিজেপি রাজ্যসভার সাংসদ ও রাজ্য সভাপতি  শমীক ভট্টাচার্য বলেন, 'দেশের নিরাপত্তা, দেশের সীমান্তবর্তী জেলাগুলোর সুরক্ষা, সেখানে দ্রুত পরিবর্তনশীল কিছু জেলার...সব বিষয়ে প্রধানমন্ত্রীর নজরদারিতে আছে, ৭০ দশকের পরে আজ কোনও প্রধানমন্ত্রী ফোর্ট উইলিয়ামে সভা করতে যাচ্ছেন, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়।' রাতে রাজভবনে থাকবেন/থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার সকাল ৯টা ২৫ নাগাদ, রাজভবন থেকে ফোর্ট উইলিয়ামের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফোর্ট উইলিয়ামে থাকবেন। দেড়টার পরে কলকাতা থেকে বিহারের উদ্দেশে রওনা দেবেন নরেন্দ্র মোদি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

West Bengal SIR Final List: মুখ্যমন্ত্রীর কেন্দ্র নাম বাদ বহু মানুষের, ভবানীপুরে SIR-এর চূড়ান্ত তালিকায় এখনও ভাগ্য ঝুলে কয়েক হাজারের
মুখ্যমন্ত্রীর কেন্দ্র নাম বাদ বহু মানুষের, ভবানীপুরে SIR-এর চূড়ান্ত তালিকায় এখনও ভাগ্য ঝুলে কয়েক হাজারের
West Bengal News Live Updates: ধাপে ধাপে প্রকাশিত হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা, ৬০ লক্ষের বেশি ভোটারের নথি যাচাই ও নিষ্পত্তি ঝুলে রয়েছে
ধাপে ধাপে প্রকাশিত হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা, ৬০ লক্ষের বেশি ভোটারের নথি যাচাই ও নিষ্পত্তি ঝুলে রয়েছে
West Bengal SIR Voter Final List: বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না ১ কোটির বেশি? পশ্চিমবঙ্গে SIR-এর চূড়ান্ত তালিকায় কী তথ্য?
বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না ১ কোটির বেশি? পশ্চিমবঙ্গে SIR-এর চূড়ান্ত তালিকায় কী তথ্য?
Nadia SIR Final List: নদিয়া জেলায় বাদ পড়ছে ৬০ হাজার নাম, খবর কমিশন সূত্রে! 
নদিয়া জেলায় বাদ পড়ছে ৬০ হাজার নাম, খবর কমিশন সূত্রে! 

ভিডিও

GhantaKhanek Sange Suman(২৭.০২.২৬) পর্ব ১: সামনে SIR-এর চূড়ান্ত তালিকা। কীভাবে খুঁজবেন আপনার নাম?
Jukti Takko (পর্ব ২) : একা কমিশনে আস্থা নেই, রাজ্যতে 'আশাহত’। SIR-কলহতে বিরক্ত আদালত | ABP Ananda LIVE
Jukti Takko (পর্ব ১) : একা কমিশনে আস্থা নেই, রাজ্যতে 'আশাহত’। SIR-কলহতে বিরক্ত আদালত | ABP Ananda
আইডিয়াজ অফ ইন্ডিয়া ২০২৬ : মুম্বইয়ে শুরু হল আইডিয়াজ অব ইন্ডিয়া, স্বাগত ভাষণ চিফ এডিটর অতিদেব সরকারের
IND vs ZIM। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে আজ ভারতীয় দলে বড় চমক? কারা পাচ্ছেন সুযোগ?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold-Silver Price Today: এক লাফে বাড়ল দাম, বাড়িতে সোনা-রুপো কেনা থাকলে আপনিই বড়লোক! দাম কত হল?
এক লাফে বাড়ল দাম, বাড়িতে সোনা-রুপো কেনা থাকলে আপনিই বড়লোক! দাম কত হল?
Gold Price: আজ সোনা কিনলে কত কমে পাবেন ? নাকি রাজ্যে বাড়ল রেট ?
আজ সোনা কিনলে কত কমে পাবেন ? নাকি রাজ্যে বাড়ল রেট ?
Nadia SIR Final List: নদিয়া জেলায় বাদ পড়ছে ৬০ হাজার নাম, খবর কমিশন সূত্রে! 
নদিয়া জেলায় বাদ পড়ছে ৬০ হাজার নাম, খবর কমিশন সূত্রে! 
Crorepati Formula : মাসে ১০,০০০ টাকা দিয়ে পান ৫ কোটি, জানুন ম্যাজিক ফর্মুলা
মাসে ১০,০০০ টাকা দিয়ে পান ৫ কোটি, জানুন ম্যাজিক ফর্মুলা
Royal Enfield Classic 350 : ইজরায়েলের রাস্তায় রয়্যাল এনফিল্ডের দাপট ! মোদি-নেতানিয়াহুর সামনে নজর কাড়ল 'গোয়ান ক্লাসিক ৩৫০'
ইজরায়েলের রাস্তায় রয়্যাল এনফিল্ডের দাপট ! মোদি-নেতানিয়াহুর সামনে নজর কাড়ল 'গোয়ান ক্লাসিক ৩৫০'
Galaxy S25 Plus : স্যামসাংয়ের বড় চমক ! নতুন ফোন আসতেই এক ধাক্কায় ২৫,০০০ টাকা সস্তা হল Galaxy S25 Plus
স্যামসাংয়ের বড় চমক ! নতুন ফোন আসতেই এক ধাক্কায় ২৫,০০০ টাকা সস্তা হল Galaxy S25 Plus
Ola Electric Share Price : ওলা ইলেকট্রিকের স্টকে ভরাডুবি, ১৫৭ টাকা থেকে ২৫ টাকায় শেয়ার, ৫৭,০০০ কোটি টাকা লোকসান
ওলা ইলেকট্রিকের স্টকে ভরাডুবি, ১৫৭ টাকা থেকে ২৫ টাকায় শেয়ার, ৫৭,০০০ কোটি টাকা লোকসান
Bank Holiday March : মার্চের শুরুতেই টানা ৫ দিন ব্যাঙ্ক বন্ধ ! জেনে নিন সারা মাসে কতদিন ছুটি শাখায় 
মার্চের শুরুতেই টানা ৫ দিন ব্যাঙ্ক বন্ধ ! জেনে নিন সারা মাসে কতদিন ছুটি শাখায় 
Embed widget