এক্সপ্লোর

PM Modi: তৃণমূলের ২১ জুলাইয়ের আগেই রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী মোদি, সভা করতে পারেন দমদমে

PM Modi Will May Come In Bengal : ফের রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী, শমীক ভট্টাচার্যকে পাশে নিয়েই করতে পারেন সভা, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি আরও কী কী সম্ভাবনা ?

দীপক ঘোষ, কলকাতা: জুলাই মাসেই ফের রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী। ১৮ জুলাই দমদমে সভা করতে পারেন নরেন্দ্র মোদি। তৃণমূলের ২১ জুলাইয়ের আগে ১৮ জুলাই হতে পারে প্রধানমন্ত্রীর সভা। নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে পাশে নিয়েই করতে পারেন সভা। বিহারে নির্বাচনী প্রচারে যাওয়ার সময় কলকাতা আসতে পারেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন, পড়বে বাজ, টানা ৩ দিন চলবে ঝোড়ো হাওয়া-বৃষ্টি ! কলকাতা-সহ রাজ্যের ২০ জেলায় হলুদ ও কমলা সতর্কতা জারি IMD-র

সম্ভাবনা তৈরি হয়েছে, আগামী ১৮ জুলাই, অর্থাৎ শুক্রবার প্রধানমন্ত্রী রাজ্যে আসবেন। এখান থেকে তার বিহার যাওয়ার কথা নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার জন্য। ইতিমধ্যেই রাজ্য নের্তৃত্বের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল দিল্লি থেকে। সেখানে যেটা জানানো হয়েছে যে, বিমানবন্দরের আশেপাশে একটা সভা তিনি করতে চান। সড়কপথে সভা সেরে, আার তিনি বিহার চলে যাবেন।  সেই অনুযায়ী রাজ্য নের্তৃত্বের সিদ্ধান্ত হয়েছে যে, জনসভা করা হবে আঘামী ১৮ তারিখ দমদমে। দুটো মাঠ পছন্দ হয়েছে তাঁদের। যেকোনও একটা মাঠ চূড়ান্ত করা হবে। যেটা তাৎপর্যপূর্ণ, ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের কর্মসূচি রয়েছে। আর ২১ জুলাইয়ের দুদিন আগে, রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী।

পাশাপাশি আরও একটা খবর যেটা রয়েছে, প্রধানমন্ত্রী  মোদি বেশ কয়েকবার কলকাতায় আশার সম্ভাবনা তৈরি হয়েছিল। যে দমদম বিমানবন্দর থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রো রেলের কাজ প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে, উদ্ধোধন করার কথা ছিল তাঁর। কিন্তু দফায় দফায় পিছিয়ে গিয়েছে। এবার সেই নোয়াপাড়া থেকে বিমানবন্দর মেট্রোরেলের উদ্ধোধন তিনি করবেন কিনা, এবিষয়ে তৎপরতা শুরু করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

২১ জুলাই তৃণমূলের মেগা কর্মসূচি। ছাব্বিশের বিধানসভা ভোটের আগে, এটাই তৃণমূলের শেষ একুশে জুলাই। তার তিন দিন আগে দমদমে প্রধানমন্ত্রীর সভার পরিকল্পনা অত্য়ন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। এর আগে ২৯ মে রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী। আলিপুরদুয়ারের সভা থেকে হিংসা, অরাজকতা, নারী নিরাপত্তাহীনতা, বেকারত্ব, দুর্নীতি এবং গরিবের অধিকার হরণ, এই পঞ্চবাণে বিদ্ধ করেছিলেন তৃণমূলকে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন,'আজ বাংলা একসঙ্গে একাধিক সঙ্কটে। প্রথম সঙ্কট, সমাজে হিংসা ও অরাজকতা। দ্বিতীয় সঙ্কট, মা-বোনেদের নিরাপত্তাহীনতা, তাদের বিরুদ্ধে ঘটে চলা জঘন্য অপরাধ। তৃতীয় সঙ্কট, তরুণ সমাজের মধ্যে বাড়তে থাকা বেকারত্ব ও হতাশা। চতুর্থ সঙ্কট, দুর্নীতির। এখানে সিস্টেমের ওপর বিশ্বাস কমছে। পঞ্চম সঙ্কট, গরিবের হক ছিনিয়ে নেওয়ার শাসকদলের স্বার্থের রাজনীতি।এবার নরেন্দ্র মোদির অস্ত্র কী হতে চলেছে? নরেন্দ্র মোদির সভা এবং তৃণমূলের একুশে জুলাই, পরপর কর্মসূচি ঘিরে কতটা চড়বে রাজ্য় রাজনীতির পারদ? সেদিকেই নজর সকলের। 

সেরা শিরোনাম

News Live: অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
Baranagar News: বরানগরের গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় তীব্র উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের
বরানগরের গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় তীব্র উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের
Mid Day Meal:মিড-ডে মিল খেয়ে ‘পেট ব্যথা-বমি-জ্বর’, অসুস্থ ৩০ জনেরও বেশি পড়ুয়া, নেওয়া হল হাসপাতালে, ICU-তে ভর্তি ৪, গুরুতর অভিযোগ সরকারি স্কুলে
মিড-ডে মিল খেয়ে ‘পেট ব্যথা-বমি-জ্বর’, অসুস্থ ৩০ জনেরও বেশি পড়ুয়া, নেওয়া হল হাসপাতালে, ICU-তে ভর্তি ৪, গুরুতর অভিযোগ সরকারি স্কুলে
BJP Clash: এন্টালির পর আনন্দপুর, ফের সংঘর্ষ বিজেপির দুই গোষ্ঠীর, পুলিশের সামনেই দু'পক্ষের হাতাহাতি
এন্টালির পর আনন্দপুর, ফের সংঘর্ষ বিজেপির দুই গোষ্ঠীর, পুলিশের সামনেই দু'পক্ষের হাতাহাতি

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget