এক্সপ্লোর

Narendra Modi: প্রধানমন্ত্রীর হাতে তিন যুদ্ধজাহাজের উদ্বোধন কলকাতায়, আজই আন্দামান রওনা দেবে ২টি যুদ্ধজাহাজ

Indian Navy Warships: প্রধানমন্ত্রীর হাতে তিন যুদ্ধজাহাজের উদ্বোধন কলকাতায়। আজই আন্দামানের দিকে রওনা দেবে INS দুনাগিরি, INS অগ্রয়। গার্ডেনরিচ শিপ ইয়ার্ডেই তৈরি হয়েছে এই তিনটি যুদ্ধজাহাজ। 

কলকাতা : INS দুনাগিরি, INS অগ্রয় এবং INS সংশোধক - তিনটি যুদ্ধজাহাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গার্ডেনরিচে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরে এই তিন যুদ্ধজাহাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। তিনি। ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই তিনটি যুদ্ধ জাহাজকে আজ নৌসেনার হাতে তুলে দেওয়া হবে। এরপর আজই আন্দামানের দিকে রওনা দেবে INS দুনাগিরি, INS অগ্রয়। গার্ডেনরিচ শিপ ইয়ার্ডেই তৈরি হয়েছে এই তিনটি যুদ্ধজাহাজ।                      

একনজরে তিন যুদ্ধজাহাজ 

INS দুনাগিরি - এতে অত্য়াধুনিক হাতিয়ার, মিসাইল, ব্রহ্মস রয়েছে।

INS অগ্রয় - সমুদ্র তীরবর্তী অংশ এবং গভীর জলে সার্ভে করতে পারে। অত্য়াধুনিক সার্ভে সিস্টেম রয়েছে।

INS সংশোধক - এতে হালকা ওজনের টর্পেডো, রকেট লঞ্চার রয়েছে। জলের তলায় তীক্ষ্ণ নজরদারিতে সক্ষম। 

৩ যুদ্ধ জাহাজের যাত্রা শুরু প্রধানমন্ত্রীর হাতে। প্রধানমন্ত্রী বলেছেন, 'আন্তর্জাতিক যোগ দিবসে পশ্চিমবঙ্গে আসতে পেরে আমি গর্বিত। ভারতের পুনর্জাগরণে গতি দিয়েছে পশ্চিমবঙ্গ। নৌসেনায় সামিল INS দুনাগিরি, INS সংশোধক, INS অগ্রয়। নৌসেনা সক্ষম না হলে কোনও রাষ্ট্র শক্তিশালী হতে পারে না। ভারত এখন আত্মনির্ভর, সুরক্ষিত। বাংলা থেকে আত্মনির্ভর, সুরক্ষিত ভারতের কার্যক্রম হচ্ছে। মিসাইল বহনে সক্ষম INS দুনাগিরি। দেশীয় প্রযুক্তিতে তৈরি ৩ যুদ্ধজাহাজ। ভারত নির্মাতা হতে চায়। দেশ যেদিন নির্মাতা হবে, সেদিন নির্ণায়ক হবে। ৩ যুদ্ধ জাহাজের ডিজাইন ভারতের তৈরি। আজ বিশ্ব হাইড্রোগ্রাফিক দিবস, আর আজই আধুনিক হাইড্রোগ্রাফিক জাহাজের সূচনা হল।'            

আন্তর্জাতিক যোগ দিবসে অংশগ্রহণ করলেন দেশের জওয়ানরাও। লে লাদাখে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি)-র ৪৭তম ব্যাটালিয়নের জওয়ানরা ১৪ হাজার ৯১ ফুট উচ্চতায়, প্যাংগং লেকের ধারে আন্তর্জাতিক যোগ দিবস পালন করলেন।       

কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবসে অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী। অন্য়দিকে শিলংয়ের আয়োজিত অনুষ্ঠানে যোগ দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। পাশাপাশি, আন্তর্জাতিক যোগ দিবসে অংশগ্রহণ করতে দেখা গেল বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্য়নাথকে। এদিকে দিল্লিতে, যোগে অংশ নিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য, অভিনেতা অক্ষয় কুমার। কলকাতা-সহ রাজ্য়জুড়ে পালিত হল আন্তর্জাতিক যোগ দিবস। জেলায় জেলায় দেখা গেল বিভিন্নরকম ছবি।             

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Midnapore Land And Recruitment Scam: জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা
জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা
Howrah News: ‘কাকিমা’ বলে ডাক, বৃদ্ধা দাঁড়াতেই গলা থেকে সোনার চেন ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা!
‘কাকিমা’ বলে ডাক, বৃদ্ধা দাঁড়াতেই গলা থেকে সোনার চেন ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা!
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Advertisement

ভিডিও

Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget