এক্সপ্লোর

Bankura News:রিল নাকি রিয়েল? ৪ কিলোমিটার ধাওয়া করে গাড়ি চুরিতে ৩ অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ

Car Chasing: 'চোর' ধরতে রুদ্ধশ্বাস অভিযান বাঁকুড়া পুলিশের। গাড়ি চুরিতে অভিযুক্ত সন্দেহে তিন জনকে প্রায় ৪ কিলোমিটার ধাওয়া করে গ্রেফতার করে রাধানগর ফাঁড়ির পুলিশ।

তুহিন অধিকারী, বাঁকুড়া: 'চোর' (Car Theft) ধরতে রুদ্ধশ্বাস অভিযান (Chasing) বাঁকুড়া পুলিশের (Bankura Police)। গাড়ি চুরিতে অভিযুক্ত সন্দেহে তিন জনকে প্রায় ৪ কিলোমিটার ধাওয়া করে গ্রেফতার করে রাধানগর ফাঁড়ির পুলিশ।

কী ঘটেছিল? 
পুলিশ সূত্রে খবর, শুক্রবার গভীর রাতে রাধানগর গ্রামের আরোগ্যপল্লীর বাসিন্দা সুকান্ত হালদারের একটি মারুতি ওমনি ভ্যান চুরি হয়। তড়িঘড়ি গাড়ির মালিক রাধানগর ফাঁড়ির দ্বারস্থ হন। দেরি না করে তদন্ত শুরু করে রাধানগর ফাঁড়ির পুলিশ। প্রকাশ্যে আসে গাড়ি চুরির মুহূর্তের সিসিটিভি ফুটেজও। সেই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে চুরির কিনারা করে ফেলে রাধানগর ফাঁড়ির পুলিশ। সূত্র মারফত খবর, পুলিশ জানতে পারে চোরের দলটি গাড়িটি নিয়ে পাঁচাল জঙ্গলের দিকে যাচ্ছে। তখনই তাঁদের পিছনে ধাওয়া করতে শুরু করেন রাধানগর ফাঁড়ির ইন-চার্জ মনোরঞ্জন নাগ ও তাঁর দলবল। প্রায় দু' কিলোমিটার পর চোরের দল গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে বলে পুলিশের দাবি। এর পর সেখান থেকে গাড়ি ফেলে তিন অভিযুক্ত প্রাণভয়ে জঙ্গলের দিকে ছুটতে থাকেন। একেবারে ফিল্মি কায়দায় পেছনে ছুটতে শুরু করেন রাধানগর ফাঁড়ি ইন-চার্জ। পিছনে আরও কিছু পুলিশকর্মী। দুই কিলোমিটার জঙ্গলের পথে অভিযুক্তদের পিছনে গাড়ি ছোটানোর পর আরও দুই কিলোমিটার কাদা ধান জমির ওপর দিয়ে ছুটে এক জনকে পাকড়াও করে রাধানগর ফাঁড়ির পুলিশ। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, তাঁকে জিজ্ঞাসাবাদ করে ঘণ্টাখানেকের মধ্যে আরও দু'জনের সন্ধান পেয়ে তাঁদেরও গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া গাড়িটি। অভিযুক্তদের আজ আদালতে তোলা হয়েছে।

বাইক চুরি...
গত মে মাসে হাওড়ার জগৎবল্লভপুরে স্কুটি চুরির অভিযোগে এক যুবককে বেধড়ক মারধর করে জনতা। পরে জগৎবল্লভপুর থানার পুলিশ এসে অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধার করে। জনতার অভিযোগ, ঘটনার দিন দুপুরে জগৎবল্লভপুর থানা এলাকারই একব্বপুরের বাবুল শাসমল নামে এক ব্যক্তি তাঁর স্কুটি রেখে সামনে এক ব্যক্তির সঙ্গে কথা বলতে গিয়েছিলেন। ফিরে দেখেন, তাঁর স্কুটি উধাও। এর পর, সমস্ত এলাকা জুড়ে সিসিটিভি ফুটেজ চালিয়ে খতিয়ে দেখা হয়। তাতে ধরা পড়ে, তিন ব্যক্তি মিলে স্কুটিটি নিয়ে চম্পট দিয়েছে। তার পর দিন, সেই স্কুটি নিয়েই ওই অঞ্চলের একটি পেট্রোল পাম্পে তেল ভরতে এসেছিলেন তিন অভিযুক্তের এক জন। তাঁকে চিনতে পেরে হইচই শুরু করেন এলাকার মানুষ। দড়ি দিয়ে হাত বেঁধে শুরু হয় গণপ্রহার। পরে পুলিশ এসে অভিযুক্তকে উদ্ধার করে নিয়ে যায়। তবে স্রেফ সন্দেহের বশে এমন গণপ্রহার কতটা আইনসঙ্গত? উঠেছিল প্রশ্ন। বাঁকুড়ার ঘটনায় অবশ্য সে অবকাশ নেই। বরং পুলিশ যে ভাবে ফিল্মি কায়দায় যে ভাবে অভিযুক্তদের গ্রেফতার করেছে, তা নিয়েই আলোচনা চলছে লোকমুখে।

আরও পড়ুন:টাকার বিনিময়ে বিস্ফোরক আদান-প্রদানের সেফ প্যাসেজ তৈরি করে দেন ধৃত TMC নেতা, দাবি NIA-র

সেরা শিরোনাম

News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Annapurna Yojana: অনৈতিক ভাবে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাচ্ছে কেউ? কীভাবে অভিযোগ জানাবেন?
অনৈতিক ভাবে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাচ্ছে কেউ? কীভাবে অভিযোগ জানাবেন?
Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget