এক্সপ্লোর

Teachers' Protest : 'জাতীয় লজ্জার দিন, আর কত নিম্নগামিতা দেখব' শিক্ষকদের উপর লাঠিচার্জের ঘটনায় সরব মোনালিসা

পুলিশের মধ্যে গেঞ্জি পরা লোকেরা লাঠি হাতে ঘুরে বেড়াচ্ছে, এরা কারা, প্রশ্ন মোনালিসার

কলকাতা : প্রতিবাদী শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় সমালোচনার ঢেউ দিকে দিকে। প্রতিবাদ করতে গিয়ে আবারও রক্ত ঝরল শিক্ষকদের। চামড়ায় পড়ল লাঠির আঘাতের দাগ। কেউ কেউ পুলিশের বিরুদ্ধে গোপনাঙ্গে আঘাত করারও অভিযোগ করলেন। এমন এক দিনে সমালোচনার ঝড় বয়ে গেল বিভিন্ন মহল থেকে। 

 মোনালিসা মাইতির বক্তব্য 

তারা সুন্দরী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোনালিসা মাইতি এই ঘটনার তীব্র নিন্দা জানালেন। বললেন, 'আমার কাছে এই দিনটা জাতীয় লজ্জার দিন। স্বাধীন ভারতে নিরীহ, অস্ত্রহীন, কর্মহীন শিক্ষকদের লাঠিপেটা করা হচ্ছে,কবে এ ঘটনা আমরা দেখেছি। ভবিষ্যতে দেখতেও চাই না। আমার আবেদন সকলের কাছে, এর তীব্র নিন্দা যেন সমাজের সব স্তর থেকে হয়। পুলিশের মধ্যে গেঞ্জি পরা লোকেরা লাঠি হাতে ঘুরে বেড়াচ্ছে, এরা কারা। এরা কী সেই চটি পরা পুলিশেরই কোনও এক দল, আর কত নিম্নগামিতা আমরা দেখব '

শিক্ষকদের লাঠি-ঘাড়ধাক্কা-ঘুষি

সাত দফা দাবিতে চাকরিহারাদের বিকাশ ভবন অভিযান ঘিরে বহস্পতিবার উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে পরিস্থিতি । ভেঙে ফেলা হয় মেন গেট। হুড়মুড়িয়ে বিকাশভবনে ঢুকে পড়েন আন্দোলনকারীরা। ধস্তাধস্তির মাঝে অসুস্থ হয়ে পড়েন এক মহিলা।  পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, মূল ভবনের শাটার নামিয়ে আন্দোলনকারীদের আটকানোর চেষ্টা করে পুলিশ। বাকি গেটগুলি বন্ধ করে দেওয়া হয়।  এরপর রাত নামতেই আন্দোলনকারীদের সরাতে মারমুখী চেহারা নেয় পুলিশ। লাঠিচার্জ করে, গলাধাক্কা দিয়ে চাকরিহারাদের সেখান থেকে বার করে দেয় পুলিশ।  একাধিক চাকরিহারা আন্দোলনকারী রক্তাক্ত হন। একদিকে হকের চাকরি যাওয়ার যন্ত্রণা, তারওপর লাঠি-ঘাড়ধাক্কা-ঘুষি। বাংলায় শিক্ষকদের এই দশার নিন্দায় সরব হন বহু মানুষ।  

পুলিশের ব্যাখ্যা 

যদিও পুলিশের তরফে জানানো হয়েছে, পুলিশ এদিন যথেষ্ট সংযতই ছিল। 'ওই চত্বরে অনেক অফিস আছে, সেই সব অফিসের কর্মচারীরা বেরোতে চাইছিলেন। যতবার আমরা আবেদন করেছি, ততবার আন্দোলনকারীরা সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। যখন কর্মচারীদের বাইরে বেরনোর রাস্তা করে দেওয়া হচ্ছিল, তখন আন্দোলনকারীরা পুলিশের উপর চড়াও হয়। ৭ ঘণ্টা ধরে যখন ৫০০ থেকে ৬০০ কর্মচারীকে আটকে রাখা হয়, তখন সেই আন্দোলন গণতান্ত্রিক থাকে না'

শুধু তাই নয়, রক্তাক্ত আন্দোলনকারী শিক্ষকদের বিরুদ্ধেই মামলা রুজু করে পুলিশ। বিকাশ ভবনের গেট ভেঙে বিক্ষোভ দেখানোর ঘটনায়, চাকরিহারা শিক্ষকদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে বিধাননগর কমিশনারেট। সরকারি কাজে বাধা, সরকারি সম্পত্তি ধ্বংস, পুলিশকে মারধর, সরকারি কর্মচারীদের আটকে রাখার ধারা যোগ করে মামলা রুজু হয়েছে। 

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget