এক্সপ্লোর

LPG Price Cut: একধাক্কায় কমল ২০০! 'ভোটের জন্যই সুরাহা', খোঁচা বিরোধীদের

LPG Price: UPA জমানার তুলনায় NDA জমানায় রান্নার গ্যাসের দাম কতটা বেড়েছে, ভর্তুকির পরিমাণ কোথায় দাঁড়িয়েছে সেই তুলনাও টেনে আনা হচ্ছে।

উজ্জ্বল মুখোপাধ্য়ায়, সত্য়জিৎ বৈদ্য় ও শিবাশিস মৌলিক, কলকাতা: সব ঠিক থাকলে এই বছরের শেষেই পাঁচ রাজ্যে ভোট। আগামী বছর লোকসভা নির্বাচন। ঠিক এমন সময়ে রান্নার গ্যাস সিলিন্ডারে এক ধাক্কায় ২০০ টাকা কমাল কেন্দ্রের মোদি সরকার। বিজেপির তরফে এই সিদ্ধান্তকে দেশবাসীর জন্য রাখির উপহার বলা হয়েছে। যদিও বিরোধীদের দাবি, ভোট-অঙ্কের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত বিজেপি (BJP) সরকারের। UPA জমানার তুলনায় NDA জমানায় রান্নার গ্যাসের দাম কতটা বেড়েছে, ভর্তুকির পরিমাণ কোথায় দাঁড়িয়েছে সেই তুলনাও টেনে আনা হচ্ছে।

মাস তিনেক আগে কর্ণাটকের বিধানসভা ভোটে কংগ্রেসের কাছে ক্ষমতাচ্যুত হয়েছে বিজেপি। আর তিন মাস পরেই ভোট রয়েছে আরও পাঁচ রাজ্য়ে। যার মধ্য়ে তিনটি রাজ্য়েই আগেরবার হেরেছিল গেরুয়া ব্রিগেড। এই প্রেক্ষাপটে রান্নার গ্য়াসের দামে ২০০ টাকা করে ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করল মোদি সরকার। অর্থাৎ রান্নার গ্য়াস (LPG Price Cut) প্রতি দাম কমে গেল ২০০ টাকা।

দাম কমানোর ঘোষণার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'রাখিবন্ধন সব পরিবারের কাছেই খুশির দিন। গ্য়াসের দাম কমার ফলে বোনেদের সমস্য়া কমবে, তাঁদের জীবনযাপন আরও সহজ হবে। আমার বোনেরা খুশি থাকুক, সুস্থ থাকুন, সুখী থাকুন। ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি।' এই পোস্টের পরেই কটাক্ষ ধেয়ে এসেছে বিরোধীদের তরফে। পাঁচ রাজ্য়ের ভোট এগিয়ে আসছে, সেই কারণেই আচমকা উপহার দেওয়ার কথা মনে পড়েছে মোদি সরকারের।

আগামী লোকসভা ভোট (Parliament Election) মাথায় রেখেই সলতে তৈরি হয়ে গিয়েছে INDIA জোটের। মুম্বইয়ে বিরোধীদের INDIA জোটের তৃতীয় বৈঠক হতে চলেছে। সেই প্রসঙ্গ তুলেই মমতা বন্দ্য়োপাধ্য়ায় সোশাল মিডিয়ায় লিখেছেন, 'গত দুমাসে এখনও অবধি INDIA জোটের মাত্র দুটো বৈঠক হয়েছে। তাতেই আমরা দেখলাম, রান্নার গ্য়াসের দাম ২০০ টাকা কমে গেল। এই হল INDIA-র দম!' 

রান্নার গ্য়াসের দামে ২০০ টাকা ভর্তুকির সিদ্ধান্ত নিয়ে বিজেপি যখন প্রচারে নেমে পড়েছে, তখন অনেকে মনে করিয়ে দিচ্ছেন, UPA জমানার কথা। এরপরও কলকাতায় রান্নার গ্য়াসের দাম কমে হবে ৯২৯ টাকা। ২০১৪ সালে কংগ্রেস শাসিত UPA সরকার যাওয়ার সময় এই দাম ছিল ৪১৪ টাকা। পরিসংখ্যান বলছে, ২০২০ সালের ডিসেম্বরে ১৪.২ কেজির রান্নার গ্য়াসের সিলিন্ডারের দাম ছিল ৭২০ টাকা ৫০ পয়সা। ২০২১ সালের ৬ অক্টোবর এই দাম বেড়ে হয় ৯২৬ টাকা। ২০২২ সালের ৬ জুলাই রান্নার গ্য়াসের সিলিন্ডারের দাম আরও বেড়ে হয় ১ হাজার ৭৯ টাকা। আর এবছরের পয়লা মার্চ সেই দাম আরও বেড়ে হয় ১ হাজার ১২৯ টাকা। অর্থাৎ শুধুমাত্র গত ৩ বছরেই রান্নার গ্যাসের দাম বেড়েছে ৪০৯ টাকা! আর এখন ভর্তুকি বৃদ্ধির ফলে গ্য়াসের দাম কমবে ২০০ টাকা।

সিপিএমের (CPIM) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, 'কয়েকদিন পরে কয়েকটা রাজ্যে ভোট। বিজেপি হারবে, চেষ্টা করছে যাতে হার এড়ানো যায়। তাও বাঁচতে পারবে না। এখন যদি কমায়, ৬ মাস আগে কমেনি কেন?'

কংগ্রেসের (Congress) দাবি, ২০০৪ থেকে ২০১৪ অবধি ১০ বছরে রান্নার গ্য়াসের ভর্তুকি বাবদ UPA সরকারের খরচ হয়েছিল ২ লক্ষ ১৪ হাজার ৪৭৪ কোটি টাকা। আর শেষ ৯ বছরে ভর্তুকি বাবদ মোদি সরকারের খরচ হয়েছে মাত্র ৩৬ হাজার ৫৯৮ কোটি টাকা। এই প্রেক্ষাপটে বিরোধীরা প্রশ্ন তুলছে, মোদি সরকারের জমানায় গ্য়াসের দাম যে হারে বেড়েছে, আর ভর্তুকি যেভাবে কমেছে, সেটা মাথায় রাখলে, ২০০ টাকা কি স্বস্তি, না কি নির্বাচনী গিমিক? প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, 'মোদি বুঝেছেন প্রতিদিনের যা প্রয়োজন গ্যাস-তেল, এগুলির যদি দাম না কমাই তাহলে এরপর সব ভোটে ধাক্কা খেতে হবে। এগুলি দাম কমানো নয়, ভোটের আগে প্রলোভিত করার চেষ্টা।' পাল্টা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, 'গোটা ভারতের নিরিখে বাংলার মানুষের গরিবি অনেক বেশি, মাথাপিছু আয় অনেক কম।'


আরও পড়ুন: আজ এই ৬ স্টক দিতে পারে লাভ, কোথায় রাখবেন স্টপ লস ?

সেরা শিরোনাম

West Bengal News LIVE: শান্তিনিকেতনে পুলিশকে গুলিকাণ্ডে এনকাউন্টার, এনকাউন্টারে নিহত অভিযুক্ত রতন শেখ
শান্তিনিকেতনে পুলিশকে গুলিকাণ্ডে এনকাউন্টার, এনকাউন্টারে নিহত অভিযুক্ত রতন শেখ
BJP News: 'পরিবার ছাড়া অন্য কাউকে ভাবি বা বৌদি বলে ডাকা যাবে না', মন্তব্য বিজেপি নেতা বিষ্ণুচরণ শিকদারের
'পরিবার ছাড়া অন্য কাউকে ভাবি বা বৌদি বলে ডাকা যাবে না', মন্তব্য বিজেপি নেতা বিষ্ণুচরণ শিকদারের
BJP News: BJP কর্মীদের কাটমানি নেওয়া রুখতে মাইক হাতে রাস্তায় বেলডাঙার বিধায়ক, কড়া বার্তা বলাগড়ের বিধায়কেরও
BJP কর্মীদের কাটমানি নেওয়া রুখতে মাইক হাতে রাস্তায় বেলডাঙার বিধায়ক, কড়া বার্তা বলাগড়ের বিধায়কেরও
Shantiniketan Encounter: শান্তিনিকেতন গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত রতন শেখ, পালাবদলের পর এটি পঞ্চম এনকাউন্টার
শান্তিনিকেতন গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত রতন শেখ, পালাবদলের পর এটি পঞ্চম এনকাউন্টার

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget