এক্সপ্লোর

Bishnupur News: গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে উধাও টাকা, অভিযুক্ত পোস্ট মাস্টার

Bankura News: গ্রাহকদের টাকা নিয়ে প্রতারণা করার অভিযোগ উঠল একটি শাখা ডাকঘরের পোস্ট মাস্টারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের মড়ার গ্রামে।

তুহিন অধিকারী, বিষ্ণুপুর: গ্রাহকদের টাকা নিয়ে প্রতারণা করার অভিযোগ উঠল পোস্ট মাস্টারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া (Bankura) জেলার বিষ্ণুপুর (Bishnupur) থানার মড়ার গ্রামে। বিষয়টির জেরে উত্তেজনা ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার মড়ার গ্রামে রয়েছে একটি শাখা ডাকঘর। দীর্ঘদিন ধরে এলাকার অধিকাংশ দরিদ্র মানুষ ওই ডাকঘরে অ্যাকাউন্ট খুলে টাকা রেখেছিলেন। কেউ ৫০ হাজার কেউ ১ লাখ আবার কেউ ৩ লাখ টাকা ওই পোস্ট অফিসে খোলা তাঁদের অ্যাকাউন্ট রেখেছিলেন বলে দাবি গ্রাহকদের। 

আরও পড়ুন: Bankura News: বাইরে প্রবল বর্ষণ, গভীর ঘুমে আচ্ছন্ন পরিবার, আচমকাই ভেঙে পড়ল বাঁকুড়ার মাটির বাড়ি ..

কিন্তু, হঠাৎ বেশ কিছু গ্রাহক টাকা তুলতে গিয়ে জানতে পারেন যে তাদের পাসবুকের যে টাকার অঙ্ক জমা দিয়েছেন, আদতে সেই অ্যাকাউন্টে সেই টাকা নেই। এই খবর ছড়িয়ে পড়তেই মড়া গ্রামের প্রচুর গ্রাহক এসে উপস্থিত হন ওই শাখা ডাকঘরে। তারপর ঘণ্টার পর ঘণ্টা ডাকঘরের সামনে বসে গ্রাহকরা অপেক্ষা করলেও ওই পোস্ট অফিসের দরজার চাবি খোলা হয়নি।

গ্রাহকদের অভিযোগ, মড়ার শাখা ডাকঘরের পোস্ট মাস্টার এই দুর্নীতি করেছেন। তাঁরা টাকা জমা দিলেও পোস্ট মাস্টার তাঁদের অ্যাকাউন্টে ওই টাকা জমা করেননি। এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের না হলেও মুখ্য ডাকঘরের পক্ষ থেকে এই বিষয়ে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে এখনও পর্যন্ত তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া দেননি মড়ার গ্রামের ওই শাখা ডাকঘরের পোস্ট মাস্টার।

প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন জেলার প্রত্যন্ত গ্রামগুলির পোস্ট অফিসগুলিতে মাঝে মধ্যেই গ্রাহকদের টাকা নিয়ে প্রতারণা করার অভিযোগ ওঠে। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২২ সালেও একই অভিযোগ উঠেছিল পুরুলিয়ার ঝালদায়। সেখানকার ছোট্ট গ্রামীণ ডাকঘরে আমানত জমার নামে প্রতারণা করে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল সেখানকার পোস্ট মাস্টারের বিরুদ্ধে। টাকা ফেরতের দাবিতে শুরু হয়েছিল বিক্ষোভ। পরিস্থিতি বুঝে উধাও হয়ে গিয়েছিলেন অভিযুক্ত পোস্ট মাস্টার। তারপরই পরিবারের তরফে মিসিং ডায়েরি দায়ের করা হয়েছিল পুরুলিয়ার জিআরপি থানায়। অন্যদিকে অভিযুক্ত পোস্ট মাস্টারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন ঝালদা পোস্ট অফিসের ইন্সপেক্টর।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: RG Kar Viral Audio Clip: 'সঞ্জীব স্বীকার করেছেন, দ্বিতীয় কণ্ঠটি কলতানেরই, প্রযুক্তি পরীক্ষায় নেই সংশয়', দাবি পুলিশের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুপুর পর্যন্ত ৮ আবাসিকের মৃত্যুর খবর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুপুর পর্যন্ত ৮ আবাসিকের মৃত্যুর খবর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
News Live Update : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Samik Bhattacharya : '২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
'২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget