এক্সপ্লোর

Bankura News: বাইরে প্রবল বর্ষণ, গভীর ঘুমে আচ্ছন্ন পরিবার, আচমকাই ভেঙে পড়ল বাঁকুড়ার মাটির বাড়ি ..

Bankura Mud House Collapsed:  বাঁকুড়ার কোতুলপুরে মাটির বাড়ি ধসে বছর ৬৫ এর একজনের মৃত্যু, আহত একাধিক

তুহিন অধিকারী, বাঁকুড়া: বাঁকুড়ার কোতুলপুরে মাটির বাড়ি ধসে মৃত এক, আহত ৬। কোতুলপুর থানার কোনারপুর গ্রামে বৃষ্টিতে ভেঙে পড়ে মাটির বাড়ি। ঘরের ভিতরে পরিবারের লোকজনদের সঙ্গে ঘুমোচ্ছিলেন ৬৫ বছরের রুবি সিং। বাড়ি ধসে  পড়ায় দেওয়ালের নিচে চাপা পড়ে যান তিনি। আহতদের মধ্যে ৩জনের অবস্থা আশঙ্কাজনক।

 বাঁকুড়ার কোতুলপুরে মাটির বাড়ি ধসে মৃত্যু হয়েছে এক জনের। মৃতের নাম রবি সিং। ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। কোতুলপুর থানার কোনারপুর গ্রামে গতকাল রাতে বৃষ্টির মাঝে মাটির দোতলা একটি বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়লে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁকুড়ার কোতুলপুর থানার কোনারপুর গ্রামে নিজের মাটির বাড়িতে অন্যান্য দিনের মতোই পরিবারের অন্যান্যদের নিয়ে ঘুমোচ্ছিলেন বছর ৬৫ বয়সী রবি সিং।

গভীর রাতে বৃষ্টির মধ্যে আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটি। ভেঙে পড়া মাটির দেওয়ালের নিচে চাপা পড়ে যান রবি সিং সহ পরিবারের অপর ৬ জন। ধ্বংসস্তুপ সরিয়ে তড়িঘড়ি গ্রামবাসীরা ৭ জনকেই উদ্ধার করে গোগড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রবি সিং কে মৃত বলে ঘোষণা করেন। আহত ৬ জনকেই প্রাথমিকভাবে গোগড়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ৩ জন আহতর অবস্থার অবনতি হলে তাঁদের বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। 

অপরদিকে, প্রবল বৃষ্টিতে ধস নামল দুর্গাপুর ফরিদপুর থানার সামনের গুরুত্বপূর্ণ রাস্তায়। শুরু হল যান চলাচল নিয়ন্ত্রণ। ব্যাপক আতঙ্ক এলাকায়। ঘটনাস্থলে দুর্গাপুর ফরিদপুর থানা এবং ইসিএলর আধিকারিকরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আশপাশে একাধিক কোলিয়ারি রয়েছে। ভারী বৃষ্টির জেরে ভূগর্ভের মাটি নরম হয়ে এই বিপত্তি। ইসিএল র আধিকারিক বলেন,'এর নিচে কয়লা উত্তোলন হয়নি। কী কারণে এই ধস আমরা বুঝতে পারছি না। তবুও ব্যবস্থা গ্রহণের কাজ চলছে।' 

আরও পড়ুন, স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্না মঞ্চে মুখ্যমন্ত্রী

আবহাওয়া দফতর সূত্রে খবর,শরতের আকাশে দুর্যোগের ঘনঘটা। কলকাতা থেকে ১০০ কিলোমিটার দূরে গভীর নিম্নচাপ। দক্ষিণবঙ্গে পুজোর মুখে নিম্নচাপের ভ্রুকুটি। আজ ও কাল দক্ষিণবঙ্গজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান-সহ ১৫টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

News Live: জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
Supreme Court: জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
Weather Today: দুর্গাপুজোতে কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি? সর্বশেষ আপডেট জানাল আবহাওয়া দফতর
দুর্গাপুজোতে কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি? সর্বশেষ আপডেট জানাল আবহাওয়া দফতর
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget