এক্সপ্লোর

Potato Price Hike: অগ্নিমূল্য চন্দ্রমুখীও, এ বার সংসারের আলুসেদ্ধ-ভাতেও টান

Potato Price Hike: ছুটির দিনে একাধিক পদ রান্না তো দূর, রান্না ঘরে ঢোকাই এখন দায় হয়ে দাঁড়িয়েছে বলে মত সাধারণ মানুষের। 

কলকাতা: মূল্যবৃদ্ধির প্রভাবে বাঙালির পাতে আলুসেদ্ধ-ভাতও এখন বিলাসিতার সমান। কারণ অন্য সব জিনিসের সঙ্গে পাল্লা দিয়ে একধাক্কায় মহার্ঘ্য চন্দ্রমুখী আলুও (Chandramukhi Potato)। এই মুহূ্র্তে বাজারে ৪০ টাকা কেজি দরে বিকোচ্ছে চন্দ্রমুখী আলু। চন্দ্রমুখীর পিছু নিয়ে জ্যোতি আলু পৌঁছে গেছে ৩০ টাকায়। বিক্রেতাদের দাবি, এক সপ্তাহে আলুর দাম কেজিতে বেড়েছে ১০ টাকা। গত একমাসে চন্দ্রমুখী আলুর (Potato Price Rise) দাম বেড়েছে প্রায় ১৫ টাকা। জোগান কম থাকাতেই আলু অগ্নিমূল্য হয়ে দাঁড়িয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

মহার্ঘ্য চন্দ্রমুখী আলু

চাল, ডাল, তেল, শাক-সবজি, বাজারে গেলে এই মুহূর্তে হাতে ছ্যাঁকা লাগা অনিবার্য। তার উপর রয়েছে রান্নার গ্যাসের 'বিলাসিতা'র বোঝা। তার মধ্যেও ভাতেভাত খেয়ে গুজরানের পরিকল্পনা করে রেখেছিলেন মধ্যবিত্ত।  কিন্তু অস্বাভাবিক হারে আলুর দামবৃদ্ধিতে এ বার সেই আলুভাতে-ভাতের নিশ্চয়তাও চলে যাচ্ছে বলে আশঙ্কা মাথাচাড়া দিয়েছে। 

মাঠেঘাটে, বাজারে, সর্বত্রই এই এক আলোচনা। নিত্যপ্রয়োজনীয় অ্য সামগ্রীর সঙ্গে সঙ্গে প্রাণ ধারণের চাল-ডাল যে ভাবে মহার্ঘ্য হয়ে উঠছে, তাতে পাঁচজনের সংসার তো বটেই, একার খরচ চালানোও দায় হয়ে উঠছে বলে একমত সাধারণ মানুষ। ছুটির দিনে একাধিক পদ রান্না তো দূর, রান্না ঘরে ঢোকাই এখন দায় হয়ে দাঁড়িয়েছে বলে মত তাঁদের। 

আরও পড়ুন: BJP: বারাসাতে বিজেপিতে ফের গণ ইস্তফা! 'পদ না পেয়ে মিথ্যে অভিযোগ', দাবি বিজেপি জেলা সভাপতির

পান থেকে চুন, বিগত কিছু দিন ধরে লাগাতার দাম বেড়ে চলেছে নিত্য প্রয়োজনের জিনিসপত্রের। ভারতের ইতিহাসে প্রথমবার ঘরোয়া রান্নার গ্যাসের সিলিন্ডারের দামও ১ হাজারের গণ্ডি ছাড়িয়েছে।কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডারের দাম এখন ১ হাজার ২৬ টাকা। সেই সঙ্গে চড়ামূল্যের পেট্রোল-ডিজেল এবং ক্রমবর্ধমান ভোজ্য তেল-সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম তো রয়েইছে। 

সব জিনিজের দাম আগুন

কিন্তু তা নিয়ে প্রশ্ন তুলতে গেলে আজব উত্তর মিলছে রাজনীতিকদের কাছ থেকে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে সমস্ত জিনিসের দাম বাড়ছে, অন্য দেশগুলির তুলনায় ভারতে তবু সরকার দামবৃদ্ধি কিছুটা আটকে রেখেছে, সকলের তাই একটু সহ্য করা উচিত বলে মন্তব্য শোনা যাচ্ছে তাঁদের মুখে। কিন্তু দু'মাস ব্য়াপী রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আগে থেকে যে হারে জিনিসপত্রের দাম বেড়ে চলেছে, তার সঙ্গে তাঁদের এই ব্যাখ্যা খাপ খায় না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North 24 Parganas News: CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়, আবেদনকারীদের কী কী অভিযোগ ?
CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়, আবেদনকারীদের কী কী অভিযোগ ?
Terrorist Arrest: হামিমের সঙ্গে কীভাবে যোগাযোগ হয়েছিল অর্পিতার? কীভাবে পুলিশের জালে ধরা পড়ল জঙ্গির বান্ধবী
হামিমের সঙ্গে কীভাবে যোগাযোগ হয়েছিল অর্পিতার? কীভাবে পুলিশের জালে ধরা পড়ল জঙ্গির বান্ধবী
News Live: শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
CM Suvendu Adhikari:
"..CAA-র আওতায় এঁরা শরণার্থী", কাদের কথা উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী ? কোন আইনের কথা বললেন ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget