এক্সপ্লোর

Poush Mela: আগামীকাল থেকে শান্তিনিকেতনে শুরু হচ্ছে ৬ দিন ব্যাপী পৌষ মেলা, যানজট এড়াতে বিশেষ ব্যবস্থা

Poush Mela Shantiniketan: মঙ্গলবার অর্থাৎ আগামীকাল থেকে শুরু হচ্ছে পৌষমেলা। বেশ কিছু নিয়ম মেনে পৌষমেলা করতে বলেছিল জাতীয় পরিবেশ আদালত

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • শান্তিনিকেতনে ৭ই পৌষ থেকে শুরু ছয়দিনের পৌষমেলা।
  • ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নিয়ম মেনে মেলার প্রস্তুতি সম্পন্ন।
  • মেলায় নিরাপত্তা জোরদার, থাকবে ৩০০ নজর-ক্যামেরা, ড্রোন।
  • পরিবেশ সুরক্ষায় বায়ো-টয়লেট, যানজট নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: শীত মানেই কলকাতার রাস্তায় রাস্তায় মানুষের ঢল। শীতের ছুটিতে ঘুরতে যাওয়া প্রবণতা বাঙালির মধ্যে বেশ বেশিই। তবে শীতকাল মানেই যে সব ভিড় কলকাতামুখী, এমনটা কিন্তু নয়। শীতকালে অনেকেরই গন্তব্য থাকে বীরভূম। আর এই সময়ে বীরভূম মানেই শান্তিনিকেতনের পৌষ মেলা। দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় জমান এই মেলায়। দীর্ঘদিন ধরে চলে আসা এই মেলা বুকে করে বয়ে নিয়ে চলেছে দেবেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের ইতিহাস। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই মেলায় অনেক বদল এসেছে। এবার ও নিয়ম মেনেই আয়োজন করা হয়েছে পৌষ মেলার। 

মঙ্গলবার অর্থাৎ আগামীকাল থেকে শুরু হচ্ছে পৌষমেলা। বেশ কিছু নিয়ম মেনে পৌষমেলা করতে বলেছিল জাতীয় পরিবেশ আদালত। সে সব নিয়ম ঠিক মতো মানা হচ্ছে কি না, মাঠে গিয়ে রবিবার তা খতিয়ে দেখেন বিশ্বভারতীর ও জেলার পুলিশ প্রশাসনের আধিকারিকেরা। পরিদর্শক দলে ছিলেন বিশ্বভারতীর দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অমিত হাজরা, বোলপুরের এসডিপিও রিকি আগরওয়াল, বিশ্বভারতীর ইঞ্জিনিয়ারিং বিভাগের আধিকারিক, শান্তিনিকেতন ট্রাস্টের প্রতিনিধি ও মেলা কমিটির সদস্যেরা।

মঙ্গলবার অর্থাৎ ৭ই পৌষ থেকে শুরু হচ্ছে পৌষমেলা। এ বার মেলা ছ'দিনের। এর মধ্যেই পর্যটকের ভিড় শুরু হয়ে গিয়েছে শান্তিনিকেতন। গত সোমবার থেকে অনলাইনে স্টল বণ্টনের কাজ শুরু হয়। এ বারও কিছু অনিয়মের অভিযোগ মোটের উপর সুষ্ঠু ভাবে কাজ শেষ হয়েছে বলে বিশ্বভারতীর দাবি। জোর কদমে চলছে মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, রবিবার থেকেই মাঠে বসানো হয়েছে প্রায় ৩০০টি নজর-ক্যামেরা। স্থায়ী কয়েকটি নজর ক্যামেরা এমনিতেই মাঠে রয়েছে। যানজট এড়াতে এ বারই রেড, ইয়োলো ও গ্রিন জোন রাখা হচ্ছে। মেলা প্রাঙ্গণে খোলা থাকবে পুলিশের কন্ট্রোল রুম। সেখান থেকেই সমস্ত কিছু নজরদারি করা হবে। মেলার ভিতরে ও মেলার বাইরে থাকছে একাধিক পুলিশ সহায়তা কেন্দ্র। রাজ্য পুলিশের পাশাপাশি বিশ্বভারতীর বেশ কয়েকজন পড়ুয়া মেলায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন বলেও জানা গিয়েছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মেলা প্রাঙ্গণে ১০টি ওয়াচ টাওয়ার তৈরি হয়েছে। পাঁচটি ড্রোন ক্যামেরার মাধ্যমেও নজরদারি চালানো হবে। নিরাপত্তায় সিভিককর্মী, পুরুষ ও মহিলা পুলিশকর্মী, অফিসার মিলিয়ে প্রায় ২,৫০০ জনকে মোতায়েন করা হবে। পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসপি, এসডিপিও পদমর্যাদার ১৫-১৬ জন অফিসার নজরদারি চালাবেন। কেপমারি, ইভটিজিং রুখতে পুলিশের একাধিক দল রাখা হচ্ছে। মেলায় যান নিয়ন্ত্রণের জন্য মেলা ঢোকার রাস্তায় একাধিক ড্রপ গেটের ব্যবস্থা করা হয়েছে। পরিবেশ দূষণের কথা মাথায় রেখে বিশ্বভারতীর শৌচাগার-সহ বেশ কয়েকটি বায়ো-টয়লেটও বসানো হচ্ছে। এ ছাড়াও মেলায় জল, বিদ্যুৎ ও জরুরি পরিষেবার ব্যবস্থা থাকছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Annapurna Yojana : এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
Manasa Puja 2026: মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Annapurna Yojana : আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget