এক্সপ্লোর

Manik Bhattacharya : "একটু ব্যবস্থা করে দিন, বাড়ি যেতে চাই", ট্রাফিক সার্জেন্টের কাছে কাতর আবেদন মানিকের !

Manik Bhattacharya appeals to Traffic Sergeant : অভিযোগ, ২০১৪’র টেটে দ্বিতীয় নিয়োগ তালিকায় থাকা ২৬৯ জনকে বেআইনিভাবে বাড়তি ১ নম্বর করে দেওয়া হয়েছে।

কলকাতা : "আমাকে একটু ব্যবস্থা করে দিন, বাড়ি যেতে চাই।" সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে ট্রাফিক সার্জেন্টের কাছে কাতর আবেদন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya)। সাংবাদিকদের চাঁচাছোলা প্রশ্ন এড়িয়ে শেষমেশ গাড়িতে করে বেরিয়েও যান নদিয়ার (Nadia) পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক।

আদালতের নির্দেশে গতকাল সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন মানিক ভট্টাচার্য। পাশাপাশি পর্ষদের সচিব রত্না চক্রবর্তী বাগচিকেও জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। দু’জনেই নির্ধারিত সময়ের আগেই নিজাম প্যালেসে সিবিআই দফতরে পৌঁছে যান।

কী অভিযোগ ?

প্রথমে পার্থ চট্টোপাধ্যায়, তারপর পরেশ অধিকারী, আর এবার মানিক ভট্টাচার্য। নিয়োগ দুর্নীতি মামলায় আরও এক তৃণমূল বিধায়ককে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হল। ২০১৪’র প্রাথমিক টেট মামলায় সোমবারই সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, সোমবার বিকেল সাড়ে পাঁচটার মধ্যে সিবিআইয়ের তদন্তকারীদের মুখোমুখি হতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব রত্না চক্রবর্তী বাগচীকে। সেই মতো বিকেলে নির্ধারিত সময়ের আগে সিবিআইয়ের নিজাম প্যালেসের দফতরে পৌঁছে যান দু’জনে।

অভিযোগ, ২০১৪’র টেটে দ্বিতীয় নিয়োগ তালিকায় থাকা ২৬৯ জনকে বেআইনিভাবে বাড়তি ১ নম্বর করে দেওয়া হয়েছে। সিবিআই সূত্রে খবর, এই দু’জনের থেকে তদন্তকারীরা জানতে চান, কার নির্দেশে ২০১৪’র টেটে দ্বিতীয় নিয়োগ তালিকা প্রকাশ করা হয়েছিল ? শুধু ২৬৯ জনকেই কেন ১ নম্বর করে বাড়ানো হল ? নম্বর বাড়ানোর সিদ্ধান্ত কে নিয়েছিল ? সরকারি ফাইলে তার কোনও তথ্য আছে কি না। 

এদিন রাত পৌনে নটা নাগাদ সিবিআই অফিস থেকে বেরোন প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর, রাত নটা নাগাদ, বেরোন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য। নিজাম প্যালেস থেকে বেরনোর পর পরই সাংবাদিক প্রশ্নের মুখে পড়েন তিনি। ২৬৯টা বেআইনি নিয়োগ নিয়ে কতটা জানতেন বলে প্রশ্ন করা হয় তাঁকে ? যদিও এপ্রশ্নের এর উত্তর দেননি তিনি। তাঁর আইনজীবী দাবি করেন, কিছু জানেন না উনি, সংসদে কথা বলবেন। এরপর কার্যত আড়াল করে মানিকবাবুকে এগিয়ে নিয়ে যান। কিন্তু, সাংবাদিকরা ফের তাঁকে প্রশ্ন করতে থাকায় আইনজীবী তখন বলেন, রাস্তায় হেনস্থা করবেন না। প্লিজ প্লিজ। এরপরই ট্রাফিক সার্জেন্টের দিকে দ্রুত হেঁটে এগিয়ে যান পর্ষদ সভাপতি । তাঁর কাছে আবেদন করেন, "আমাকে একটু ব্যবস্থা করে দিন, বাড়ি যেতে চাই।" এর কিছুক্ষণের মধ্যেই একটি গাড়ি চলে আসে। যাতে চড়ে আইনজীবীকে নিয়ে রওনা দেন মানিকবাবু।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Agnimitra Paul:
Agnimitra Paul: "সবাইকে তো..ধুয়ে আনিনি",দলের একাংশকে কড়া বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার
SC On TMC Account : 'রোজকার খরচও চালানো যাচ্ছে না', অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানিতে জানাল 'কালীঘাট তৃণমূল', বড় সিদ্ধান্ত নিল কি এবার সুপ্রিম কোর্ট ?
'রোজকার খরচও চালানো যাচ্ছে না', অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানিতে জানাল 'কালীঘাট তৃণমূল', বড় সিদ্ধান্ত নিল কি এবার সুপ্রিম কোর্ট ?

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget