এক্সপ্লোর

South 24 Parganas News: দ্রুত নিয়োগের দাবি, প্রাথমিক শিক্ষা সংসদ অভিযান ২০২২-এর TET উত্তীর্ণদের

Primary TET Abhijan: দক্ষিণ ২৪ পরগনায় দ্রুত নিয়োগের দাবিতে ২০২২-এর প্রাথমিক টেট উত্তীর্ণদের প্রাথমিক শিক্ষা সংসদ অভিযান।

দক্ষিণ ২৪ পরগনা: অভিষেকের অফিসের সামনে চাকরি প্রার্থীদের থালা বাজিয়ে বিক্ষোভ দেখেছে সারা বাংলা। যদিও এবার প্রেক্ষাপট আলাদা। তবে তাঁর অফিসের সামনে না হলেও, ফের সেই অভিষেক গড়েই চলল টেট উত্তীর্ণদের অভিযান।

মূলত এদিন দক্ষিণ ২৪ পরগনায় দ্রুত নিয়োগের দাবিতে ২০২২-এর প্রাথমিক টেট উত্তীর্ণদের প্রাথমিক শিক্ষা সংসদ অভিযান। DLEd ঐক্য়মঞ্চের ব্যানারে ডায়মন্ড হারবার হাসপাতাল (Diamond Harbour Haspatal) মোড় থেকে মিছিল করে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের অফিসের সামনে আসেন চাকরিপ্রার্থীরা। পরে চেয়ারম্যানকে ডেপুটেশন দেন ২০২২-এর প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। 

প্রসঙ্গত, এবারের পুজোও কেটেছে রাজপথে। ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে ধর্নামঞ্চে গ্রুপ সি, গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা। দশমীর দিন মহিষাসুরমর্দিনী রূপে তাঁরা চালিয়েছিলেন অভিনব প্রতিবাদ। কেউ সেজেছিলেন দুর্গা, কেউ লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক। অসুরবেশী দুর্নীতিকে বধ করে আইনি পথে চাকরি সুনিশ্চিত করাই এই প্রতিবাদের উদ্দেশ্য, দাবি গ্রুপ সি, গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের (Job Seekers Agitation)।

আর এবার ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পড়ে, কবিগানের মাধ্যমে লক্ষ্মীপুজো করলেন তাঁরা। ৪৩১ দিনে পড়ল গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের ধর্না-আন্দোলন। অন্যদিকে উচ্চপ্রাথমিকের চাকরিপ্রার্থীদের আন্দোলনের ৫০০ দিন। সেখানেও হল লক্ষ্মীপুজো। পড়া হল ৫০০ দিনের পাঁচালি।

অভিনব প্রতিবাদ এই প্রথমবার নয়, এর আগেও প্রতিবাদ করতে দেখা গিয়েছে চাকরি প্রার্থীদের। কখন মুখ্যমন্ত্রীর সাজে, আবার কখনও বেকারত্ব বোঝাতে ঝালমুড়িওয়ালা, ঘুঘনিওয়ালার সাজেও প্রতিবাদ জানাতে দেখা গিয়েছে চাকরি প্রার্থীদের। তবে এবার উৎসবমুখ শহরে এবার উমা মায়ের বেশেই দেখা গিয়েছে চাকরি প্রার্থীদের। দুর্গা মায়ের সাজেই নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে অসুর নিধনের ইস্যুও টানা হয়েছে।

পুজো আসে ,পুজো যায়, চাকরির দাবিতে অনড় চাকরিপ্রার্থীরা এবারও রাস্তায়। গতবছর সন্তানকে পুজোয় জামাকাপড়টুকু কিনে দিতে পারেননি বলে কান্নায় ভেঙে পড়েছিলেন আন্দোলনকারী এক মহিলা চাকরিপ্রার্থী। এখন পথেই দিন কাটাচ্ছে আন্দোলনকারীরা। নিয়োগের দাবিতে এসএলএসটি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ জারি রয়েছে। আর এবারেও পুজো কাটবে সেই রাস্তাতেই। নিয়োগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি। অন্যদিকে সম্প্রতি আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের মঞ্চে দেখা গিয়েছে বামনেত্রী মীনাক্ষী মুখোপাধ্য়ায়কেও।

আরও পড়ুন, রেশন দুর্নীতিকাণ্ডে আরও ৪ কোম্পানির হদিশ পেল ED

অগাস্ট মাসে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে সল্টলেকে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। SLST চাকরিপ্রার্থীদের পর সেসময় পথে নামেন ২০১৬-র উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। দ্রুত নিয়োগের  দাবিতে সল্টলেকে আচার্য সদনের সামনে সেদিন সকাল থেকে শুরু হয়েছিল বিক্ষোভ। গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন চাকরিপ্রার্থীরা। তবে নিরাপত্তা রক্ষীরা আটকে দেন। সেখানেই জামা খুলে গেঞ্জি পরে প্রতিবাদে বসে পড়েছিলেন তাঁরা। এরপর পুজোর মাসে, ঝালমুড়ির থালা হাতে দেখতে পাওয়া যায় টেট উত্তীর্ণদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: 'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে নতুন করে FIR
'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে নতুন করে FIR
Howrah Station New Platform: আরও বড় হচ্ছে হাওড়া স্টেশন, এবার চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম, ট্রেন পরিষেবায় বিরাট পরিবর্তন
আরও বড় হচ্ছে হাওড়া স্টেশন, এবার চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম, ট্রেন পরিষেবায় বিরাট পরিবর্তন
CBI On NEET-UG: ২৪-র NEET-UG র প্রশ্ন ফাঁস কাণ্ডে, ‘প্রমাণের অভাবে’ ধৃত ‘কিংপিন’কেই ক্লিনচিট দিল CBI
২৪-র NEET-UG র প্রশ্ন ফাঁস কাণ্ডে, ‘প্রমাণের অভাবে’ ধৃত ‘কিংপিন’কেই ক্লিনচিট দিল CBI
Selling Property, Tax Rule: সম্পত্তি বিক্রি করছেন? আয়কর আইনের এই নিয়ম না মানলে কিন্তু বাড়তে পারে আপনার কাঁধে করের বোঝা
সম্পত্তি বিক্রি করছেন? আয়কর আইনের এই নিয়ম না মানলে কিন্তু বাড়তে পারে আপনার কাঁধে করের বোঝা

ভিডিও

Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Abhishek Banerjee | বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR | ABP Ananda LIVE
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে মদন মিত্রের স্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget