এক্সপ্লোর

TET : রাজ্যে হাজার হাজার শিক্ষিত বেকার ! কেন আটকে নিয়োগ ? কী দাবি প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে

Primary TET Recruitment: ২০২৩-এর টেটের ফল এখনও বেরোয়নি,আর ২০২৪ সালে কোনও টেট-ই হয়নি প্রাথমিকে, কিন্তু কেন?

কৃষ্ণেন্দু অধিকারী, অর্ণব মুখোপাধ্যায় ও দীপক ঘোষ, কলকাতা : ২০২২ সালের প্রাথমিক টেট-এর ফল বেরিয়ে গেছে, কিন্তু নিয়োগ হয়নি। ২০২৩-এর টেটের ফল এখনও বেরোয়নি। আর ২০২৪ সালে কোনও টেট-ই হয়নি প্রাথমিকে। কিন্তু কেন? প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে দাবি, OBC সংরক্ষণ মামলার জটেই আটকে রয়েছে প্রাথমিক টেটের ফলপ্রকাশ থেকে নিয়োগ। পর্ষদ সূত্রে এও দাবি করা হয়েছে যে, রাজ্য সরকারের থেকে শূন্যপদের সংখ্যা চাইলেও এখনও তা মেলেনি। এই অবস্থায় আতান্তরে চাকরিপ্রার্থীরা। 

আরও পড়ুন, খেজুরির ২ BJP কর্মীর মৃত্যুতে ময়নাতদন্তের রিপোর্টে 'ফারাক', প্রথম রিপোর্টে 'বিদ্যুৎস্পৃষ্ট' লেখা, দ্বিতীয়টায়, 'দেহে আঘাত'!

রাজ্যে হাজার হাজার শিক্ষিত তরুণ-তরুণী বেকার!তাঁদের মধ্য়ে একটা বড় অংশ শিক্ষকতার চাকরির জন্য জীবনপণ করে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। কখনও প্রাইমারি টেট হচ্ছে। কখনও হচ্ছে না। পরীক্ষা হলে লক্ষ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। কিন্তু নিয়োগ হচ্ছে কই ? বারবার প্রশ্ন উঠছে, কেন নিয়োগ হচ্ছে না? পথে নেমে বারবার আন্দোলন করছেন টেট উত্তীর্ণরা! কিন্তু উত্তর মিলছে না!এই পরিস্থিতিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের দাবি, ২০২২ সালের টেটের নিয়োগ এবং ২০২৩-এর টেটের ফলপ্রকাশ- দুটোই থমকে রয়েছে OBC সংরক্ষণ জটের কারণে!    

পর্ষদ সূত্রে খবর, প্রাথমিকে শূন্যপদ কত রয়েছে, সরকারের থেকে সেই তালিকা চাওয়া হলেও, তা এখনও মেলেনি।  চলতি বছরের ১১ ফেব্রুয়ারি,পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেয়, সুপ্রিম কোর্টে OBC সংক্রান্ত মামলাটি বিচারাধীন থাকায় পশ্চিমবঙ্গ সরকারের বিদ্য়ালয় শিক্ষা অধিকার থেকে শ্রেণিভিত্তিক শূন্য়পদের সংখ্য়া পাওয়া সম্ভব হচ্ছে না। ফলে পর্ষদও প্রাথমিক শিক্ষকের নিয়োগ সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারছে না।
 
পর্ষদ সূত্রে দাবি, সেই পরিস্থিতি এখনও পাল্টায়নি! আর এরইমধ্য়ে বিজ্ঞপ্তি, টেট , OBC জট। এই গোলকধাঁধার মধ্যে চাকরিপ্রার্থীদের বয়স বেড়েই চলেছে। ২০১৪ সালের প্রাথমিকের টেটে দুর্নীতির অভিযোগ ওঠে। যার তদন্ত করছে CBI। সেই মামলায়, ২০২৩ সালের ১৬ মে দুর্নীতির অভিযোগে, প্রাথমিকের ৩২ হাজার চাকরি বাতিলের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। 
 
যে নির্দেশকে চ্য়ালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং চাকরিহারা শিক্ষকরা। তাতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্য-র ডিভিশন বেঞ্চ।সিঙ্গল বেঞ্চের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রাথমিক শিক্ষা পর্ষদকে আরও নির্দেশ দিয়েছিলেন, ৩ মাসের মধ্যে ৩২ হাজার পদে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে। সেই নির্দেশ বহাল রাখে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

তারপর সেই অংশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। নতুন করে ৩২ হাজার শিক্ষক নিয়োগের হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেয় সর্বোচ্চ আদালত। এরপর এই মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়ে দেয় সুপ্রিম কোর্ট।বর্তমানে এই মামলা বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চে বিচারাধীন। 

 

সেরা শিরোনাম

Alipurduar News: আলিপুরদুয়ারে নাবালিকাকে গণধর্ষণ ও পুড়িয়ে খুন, মূল অভিযুক্তর ফাঁসির সাজা, বাকি ৩ অভিযুক্তর যাবজ্জীবন
Alipurduar News: আলিপুরদুয়ারে নাবালিকাকে গণধর্ষণ ও পুড়িয়ে খুন, মূল অভিযুক্তর ফাঁসির সাজা, বাকি ৩ অভিযুক্তর যাবজ্জীবন
West Bengal News Live Updates: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Madan Mitra: মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
Mohua Moitra: 'সুব্রত কাকু আর মনোজ আঙ্কল, সতর্ক হোন, গোটা দেশ আসছে', কটাক্ষ মহুয়া মৈত্রের, এল পাল্টা জবাব
'সুব্রত কাকু আর মনোজ আঙ্কল, সতর্ক হোন, গোটা দেশ আসছে', কটাক্ষ মহুয়া মৈত্রের, এল পাল্টা জবাব

ভিডিও

Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |
Nandigram By-Election 2026: উপনির্বাচনের আগের দিন নন্দীগ্রাম থানার IC বদল,নতুন IC হলেন দেবাশিস সরকার
Koel Mallick: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget