এক্সপ্লোর

Siliguri News: রামকৃষ্ণ মিশন আশ্রমের জমি দখলের চেষ্টার অভিযোগ, রাজ্যে এসে সরব প্রধানমন্ত্রী

West Bengal News: রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সঙ্ঘ, ইসকনের মতো প্রতিষ্ঠানের সন্ন্য়াসীদের একাংশের বিরুদ্ধে তৃণমূলনেত্রীর আক্রমণ ঘিরে রাজ্য় রাজনীতিতে বিতর্কের ঝড় উঠেছে।

শিলিগুড়ি: শিলিগুড়িতে (Siliguri News) রামকৃষ্ণ মিশন আশ্রমের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠল জমি মাফিয়ার বিরুদ্ধে। সন্ন্য়াসীদের মারধর করে, মোবাইল ফোন ছিনিয়ে, শহরের অন্য়ত্র ছেড়ে দিয়ে আসা হয় বলে অভিযোগ। সোমবার এরাজ্য়ে সভা করতে এসে এনিয়ে সরব হন প্রধানমন্ত্রী। রাজ্য়জুড়ে এর প্রতিবাদ হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। সমালোচনার আবহে তৃণমূলের দাবি, এটা মাফিয়ার কাজ। কাউকে রেয়াত করা হবে না।

জমি দখলের চেষ্টার অভিযোগ: রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সঙ্ঘ, ইসকনের মতো প্রতিষ্ঠানের সন্ন্য়াসীদের একাংশের বিরুদ্ধে তৃণমূলনেত্রীর আক্রমণ ঘিরে রাজ্য় রাজনীতিতে বিতর্কের ঝড় উঠেছে। সোমবার তিনি এনিয়ে ব্য়াখ্য়া দেওয়ার পরও বিতর্ক পুরোপুরি থামেনি। এদিন রাজ্য়ে এসে তৃণমূল সরকারের বিরুদ্ধে ধারাল আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী। আর তা করতে গিয়ে, তিনি উত্তরবঙ্গের একটি ঘটনার কথা উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী বলেন, "সাধুদের ধমকি দিচ্ছেন এখানকার মুখ্যমন্ত্রী। তার কথায় সাহাস পাচ্ছে দুষ্কৃতীরা। রামকৃষ্ণ মিশন , ইস্কন, ভারত সেবাশ্রম বাংলার আধ্মাতিক পরিচয়। জলপাইগুড়িতে রামকৃষ্ণ মিশনে ভাঙচুর হয়েছে কর্মীদের মারা হয়েছে ধমকানো হয়েছে। দেশের কোনও মানুষ এই সব ভেবেছিলেন। নিজেদের ভোটব্যাঙ্ক খুশি করতে সীমা পার করছে তৃণমূল।''

প্রধানমন্ত্রী যে ঘটনার কথা বলেছেন, তা ঘটেছে শিলিগুড়িতে। যেখানে রামকৃষ্ণ মিশন আশ্রমের জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে। শিলিগুড়ি শহরের সেবক রোডের শালুগাড়ার, সেবক হাউস রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষকে দান করেছিলেন এক ভক্ত। মূল রাস্তার ওপর প্রায় আড়াই তিন একর জমির ওপর অবস্থিত এই বাড়িতে থাকেন রামকৃষ্ণ মিশন আশ্রমের কিছু আবাসিক। কর্তৃপক্ষের অভিযোগ, রবিবার ভোরে আশ্রমের এই সম্পত্তি দখলের উদ্দেশ্য়ে ৩০-৪০ জন সশস্ত্র দুষ্কৃতীকে নিয়ে সেখানে ঢুকে পড়ে প্রদীপ রায় নামে এক জমি মাফিয়া। নিরাপত্তারক্ষী এবং সেখানে বসবাসকারী আবাসিকদের খুনের হুমকি দিয়ে বাড়িছাড়া করা হয়। সিসিটিভি ক্য়ামেরা ভেঙে ফেলার পাশাপাশি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। বেধড়ক মারধর করে সন্ন্য়াসীদের শহরের বাইরে ছেড়ে দেয় দুষ্কৃতীরা।

রামকৃষ্ণ মিশনের নাম করে, সন্ন্য়াসীদের একাংশের বিরুদ্ধে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের তোলা অভিযোগ নিয়ে রাজনৈতিক চাপানউতোর চলছিলই। রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ তাতে নতুন মাত্রা যোগ করেছে। আশ্রম কর্তৃপক্ষের তরফে, পুরো ঘটনার কথা জানিয়ে, ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Mamata Banerjee: 'এলাকায় এলাকায় ধর্মের নামে বিজেপি করে বেড়ান' ফের কার্তিক মহারাজকে নিশানা মমতার

সেরা শিরোনাম

West Bengal Monsoon : শরতের মতো আকাশ, বর্ষা বিদায় শুরু ? বড় খবর দিলেন আবহাওয়া বিজ্ঞানী
শরতের মতো আকাশ, বর্ষা বিদায় শুরু ? বড় খবর দিলেন আবহাওয়া বিজ্ঞানী
News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
সপ্তাহের মাঝে পেট্রোল ডিজেলের দামে পরিবর্তন? সকাল ৬ টায় আজকের দাম প্রকাশ্যে
সপ্তাহের মাঝে পেট্রোল ডিজেলের দামে পরিবর্তন? সকাল ৬ টায় আজকের দাম প্রকাশ্যে
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget