এক্সপ্লোর

North Dinajpur: টাকা নেই, মুখ ফিরিয়েছে অ্যাম্বুল্যান্স! সন্তানের দেহ ব্যাগেই ফেরালেন বাবা

জলপাইগুড়ি, পূর্ব বর্ধমানের পর এবার উত্তর দিনাজপুর। ফিরল সেই অমানবিক ছবি। টাকার অভাবে অ্যাম্বুল্যান্স জোগাড় করতে না পেরে মৃত সন্তানকে ব্যাগে ভরে ফিরতে হল বাবাকে।

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: জলপাইগুড়ি, পূর্ব বর্ধমানের মতো ফের এক অমানবিক ঘটনার সাক্ষী হল উত্তর দিনাজপুর (North Dinajpur)। বেসরকারি অ্যাম্বুল্যান্সের দাবি মতো টাকার সংস্থান না করতে পেরে, মৃত সন্তানকে ব্যাগে করে ফিরলেন কালিয়াগঞ্জের বাসিন্দা। অমানবিক এই ঘটনা প্রত্যাশিত নয় বলে কার্যত স্বীকার করে নিয়েছে তৃণমূল। ঘটনা প্রকাশ্যে আসার পর 'এগিয়ে বাংলা' মডেলকে বিঁধল বিজেপি।

ফের এক অমানবিক ঘটনার সাক্ষী: জলপাইগুড়ি, পূর্ব বর্ধমানের পর এবার উত্তর দিনাজপুর। ফিরল সেই অমানবিক ছবি। টাকার অভাবে অ্যাম্বুল্যান্স জোগাড় করতে না পেরে মৃত সন্তানকে ব্যাগে ভরে ফিরতে হল বাবাকে। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের এই মর্মান্তিক ঘটনা সামনে আসতেই শোরগোল। ফের একবার লজ্জায় মাথা হেঁট হয়ে গেল বাংলার।সূত্রের খবর, অসুস্থ সন্তানকে বুধবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি করেন কালিয়াগঞ্জের বাসিন্দা অসীম দেবশর্মা। খাদ্যনালীতে সংক্রমণের কারণে শনিবার গভীর রাতে মৃত্যু হয় ৪ মাসের শিশুর। অভিযোগ, রবিবার দুপুর ১২টা নাগাদ হাসপাতাল থেকে মৃত শিশুকে ফেরত আনতে গেলে মেলেনি সরকারি অ্যাম্বুল্যান্স। বেসরকারি অ্যাম্বুল্যান্স ৮ হাজার টাকা দাবি করায়, শেষমেশ জামাকাপড় ভর্তি ব্যাগে সন্তানকে ভরে বাড়ির পথে রওনা হন বাবা।

বুকে সন্তান হারানোর বেদনা অথচ হাতের ব্যাগে ধরে আছেন মৃত ছেলের দেহ।শিলিগুড়ি থেকে বাসে কালিয়াগঞ্জে ফেরার পর শেষপর্যন্ত স্থানীয় বিজেপি কাউন্সিলরের সহায়তায় অ্যাম্বুল্যান্সে ঠাঁই পায় শিশু-সহ ব্যাগটি। ততক্ষণে শোকে কার্যত পাথর বাবা। এই মর্মান্তিক ঘটনার কথা তুলে ধরে ট্যুইটে 'এগিয়ে বাংলা' মডেলকে খোঁচা দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিজেপি বিধায়ক লেখেন,দুর্ভাগ্যবশত এটাই 'এগিয়ে বাংলা'র প্রকৃত রূপ! ঘটনার পিছনে কার গাফিলতি, তদন্ত করে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।

এর আগে, ২০ এপ্রিল, অ্য়াম্বুল্যান্সের টাকার সংস্থান না করতে পেরে ট্রেনে করে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই মৃত্যু হয় বর্ধমানের বাসিন্দা মেনকা কোড়ার। তার প্রায় সাড়ে ৩ মাস আগে, বেসরকারি অ্যাম্বুল্যান্সের দাবি মতো টাকা দিতে না পারায় কাঁধে করে মায়ের মৃতদেহ কাঁধে করে নিয়ে ফিরতে হয় জলপাইগুড়ির বাসিন্দাকে।এই দুই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এক মর্মান্তিক ছবি উঠে এল উত্তর দিনাজপুরে।

আরও পড়ুন: Summer Acne Problem : গরমে ব্রন নিয়ে জেরবার ? এই নিয়মগুলি মেনে চললে মিলবে মুক্তি

সেরা শিরোনাম

West Bengal News Live: চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
CPM Book Stall : যাদবপুরে বুক স্টল ভাঙা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম, কী জানাল আদালত ?
যাদবপুরে বুক স্টল ভাঙা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম, কী জানাল আদালত ?
ভোটের ফলের পরই চোরবাগানের কমিটি বদল, এক মাসের মধ্যে ২ বার খুঁটিপুজো, কারা পেছনে? চাঞ্চল্যকর তথ্য
ভোটের ফলের পরই চোরবাগানের কমিটি বদল, এক মাসের মধ্যে ২ বার খুঁটিপুজো, কারা পেছনে? চাঞ্চল্যকর তথ্য
Chorbagan Sarbojanin : 'কোনও বড় দুর্ঘটনাই ঘটেনি' চোরবাগানে বিপর্যয়ের দাবি করেন এঁরা ! বলেন, 'বিরোধী দলের রাজনীতি'
'কোনও বড় দুর্ঘটনাই ঘটেনি' চোরবাগানে বিপর্যয়ের দাবি করেন এঁরা ! বলেন, 'বিরোধী দলের রাজনীতি'

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belur Math Durga Puja: মঙ্গলারতি দিয়ে বেলুড় মঠে শুরু অষ্টমী পুজো, দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনা
মঙ্গলারতি দিয়ে বেলুড় মঠে শুরু অষ্টমী পুজো, দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনা
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Embed widget