এক্সপ্লোর

Darjeeling News: ফের সড়ক দুর্ঘটনায় প্রাণহানি, শিলিগুড়িতে মৃত ৪

Accident At Siliguri:ফের সড়ক দুর্ঘটনায় প্রাণহানি, এবার সেবক সংলগ্ন সাত মাইল এলাকায় ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে বলে খবর। কোনওমতে প্রাণ বাঁচান দুর্ঘটনাগ্রস্ত একটি গাড়ির চালক

সনৎ ঝা, দার্জিলিং: ফের সড়ক দুর্ঘটনায় (road accident takes life) প্রাণহানি, এবার সেবক সংলগ্ন সাত মাইল এলাকায় ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে বলে খবর। কোনওমতে প্রাণ বাঁচান দুর্ঘটনাগ্রস্ত একটি গাড়ির চালক (driver gets saved)। তবে বেশ কিছুটা জখম হয়েছেন তিনি। শিলিগুড়ি জেলা হাসপাতালে তাঁর প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। 

কী ঘটেছিল?
পুলিশ জানিয়েছে, এদিন যাত্রীবাহী একটি ছোট চারচাকা গাড়ির সঙ্গে আর একটি ছোট মালবাহী গাড়ির সংঘর্ষ হয় সেবক সংলগ্ন সাত মাইল এলাকায়। যাত্রীবাহী গাড়িটিতে সম্ভবত সিকিমের নম্বর প্লেট লাগানো ছিল। তবে দুর্ঘটনা সত্ত্বেও কোনও মতে প্রাণে বাঁচেন সিকিম থেকে আসা গাড়িচালক। জানা গিয়েছে, সিকিমের নম্বর প্লেটের গাড়িটি শিলিগুড়ির উদ্দেশে আসছিল। গাড়িটিতে চারজন ছিলেন। উল্টো দিক থেকে আসা মালবাহী গাড়িটি আবার শিলিগুড়ি থেকে রওনা দেয়। মাঝ রাস্তায় সাত মাইল এলাকায় দুটি গাড়ির সংঘর্ষ হয়।  দূর্ঘটনার জেরে গাড়ি দুটি জঙ্গলে ছিটকে পড়ে। ঘটনার জেরে সেখানেই একজনের মৃত্যু হয়। বাকি তিনজনকে গুরুতর জখম অবস্থায় শিলিগুড়ির একটি নার্সিংহোমে পাঠানো হয়। সেখানে তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতরা অরুণ ছেত্রী, বিকাশ গুপ্তা, বিকাশ গুপ্তা, সাগর তামাং এবং বিনোদ রাই। অরুণের ঠিকানা জানা না গেলেও বাকিরা গ্যাংটকের বাসিন্দা বলেই খবর মিলেছে। 

গুলি চলল নদিয়ায়...
ঘটনাচক্রে মাটি বোঝাই গাড়ি চলাচলকে কেন্দ্র করে এদিনই আবার নদিয়ার চাকদায় গুলি চলেছে। দুষ্কৃতীদের সঙ্গে গ্রামবাসীদের ধস্তাধস্তিতে আহত হন এক ব্যক্তি। তাঁকে কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় গতকাল গভীর রাতে উত্তেজনা ছড়ায় চাকদার বিষ্ণুপুর পদ্মভিলা গ্রামে। স্থানীয়দের অভিযোগ, মাটি বোঝাই গাড়ি চলাচল করায়, চাকদা-বনগাঁ রোডে প্রচুর ধুলো ওড়ে। রাস্তাও খারাপ হচ্ছে। প্রতিবাদে গতকাল মাটি বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা। অভিযোগ, এরপরই গ্রামবাসীদের ভয় দেখাতে দুষ্কৃতীরা শূন্যে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পরে চাকদা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। তৃণমূূলের প্রধানের অভিযোগ, মাটি বোঝাই গাড়ি চলাচল নিয়ে ভূমি ও ভূমি রাজস্ব দফতর ও থানায় বারবার জানিয়েও কাজ হয়নি। প্রশাসনের প্রতিক্রিয়া এখনও মেলেনি।  

আরও পড়ুন:সকাল সকাল রাবড়ি দেবীর খোঁজে বাড়িতে সিবিআই, কেন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget