এক্সপ্লোর

Rabri Devi CBI : সকাল সকাল রাবড়ি দেবীর খোঁজে বাড়িতে সিবিআই, কেন

‘জমির বিনিময়ে চাকরি’ মামলায় রাউজ অ্যাভিনিউ আদালত থেকে সময় করা হয়েছিল রাবড়ি দেবীকে।

পটনা : সোমবার সকালে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর (  Bihar Chief Minister Rabri Devi's residence ) বাড়িতে পৌঁছেছে সিবিআই টিম ( CBI ) । ‘জমির বিনিময়ে চাকরি’ মামলায় রাউজ অ্যাভিনিউ আদালত থেকে লালু প্রসাদ যাদব, রাবড়ি দেবী এবং কন্যা মিসাকে সমন জারি করা হয়েছিল। সিবিআইয়ের চার্জশিটে আদালত ১৫ মার্চ হাজিরার দিন দিয়েছিল। কিন্তু তার  আগেই রাবড়ির বাড়িতে পৌঁছে গিয়েছে সিবিআই দল। আজ কোন মামলায় সিবিআই টিম এসেছে, তা এখনও স্পষ্ট নয়। রাবড়ি দেবীর বাসভবনে উপস্থিত আছেন  বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। প্রসঙ্গত উল্লেখ্য, 
রবিবারই কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগে প্রধানমন্ত্রীকে দেওয়া বিরোধী দলগুলির চিঠিতে নাম ছিল তেজস্বীর

গত ২৭ ফেব্রুয়ারি,  জমির বিনিময়ে চাকরি মামলায় আরজেডি প্রধান লালুপ্রসাদ, তাঁর স্ত্রী রাবড়ি দেবী-সহ মোট ১৬ জন অভিযুক্তের বিরুদ্ধে সমন জারি করে দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত।  আগামী ১৫ মার্চের মধ্যে লালুদের জবাব তলব করা হয় ওই সমনে।

সূত্রের খবর, সিবিআই অফিসাররা ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি) কেলেঙ্কারির মামলায় রাবড়ি দেবীকে জিজ্ঞাসাবাদ করছেন। ২০০৪ থেকে ২০০৯  সালে, যখন রেলমন্ত্রী ছিলেন লালুপ্রসাদ যাদব, তখনই বিহারের বহু যুবককে জমির বিনিময়ে রেলের ‘গ্রুপ-ডি’ পদে নিয়োগ করা হয়েছিল বলে অভিযোগ। এই ঘটনায় শুধু লালুপ্রসাদই নয়, নাম জড়িয়েছে স্ত্রী রাবড়ি দেবীর। অভিযোগের আঙুল লালুর দুই মেয়ে মিসা এবং হেমার বিরুদ্ধেও। এই ঘটনার তদন্তে গত বছর সারা দেশে বেশ কয়েকটি জায়গায়  তল্লাশি অভিযান চালিয়েছিল সিবিআই। 

২০২২ সালের জুলাই মাসে, সিবিআই ভোলা যাদবকে গ্রেফতার করে এই মামলায়। রেলমন্ত্রী থাকাকালীন লালু প্রসাদের বিশেষ দায়িত্বের অধিকর্তা (officer on special duty) ছিলেন তিনি। ১৬ জনের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র ও দুর্নীতির অভিযোগে গত বছরের ১০ অক্টোবর চার্জশিট দাখিল করা হয়। চূড়ান্ত  রিপোর্টে লালুপ্রসাদের মেয়ে মিসা ভারতী, সেন্ট্রাল রেলওয়ের প্রাক্তন জেনারেল ম্যানেজার সৌম্য রাঘবন, প্রাক্তন সিপিও রেলওয়ে কমল দীপ মাইনরাই, বিকল্প হিসাবে নিযুক্ত সাতজন প্রার্থী এবং আরও  চারজনের নামও রয়েছে ৷ চার্জশিট অনুসারে, লালুপ্রসাদ এবং অন্যদের বিরুদ্ধে সিবিআইয়ের প্রাথমিক তদন্তের ফলাফল অনুসারে মামলাটি নথিভুক্ত করা হয়েছিল। 

সিবিআইয়ের তরফে দাবি  ছিল,  লালুপ্রসাদ রেলমন্ত্রী থাকার সময় অযোগ্য প্রার্থীদের  মুম্বই, জবলপুর, কলকাতা-সহ রেলের বিভিন্ন জায়গায় চাকরি পাইয়ে দেওয়া হয়। অবৈধভাবে চাকরি পাইয়ে দিতে তাঁদের কাছ থেকে  জমি, টাকা ইত্যাদি নিয়েছিল লালুপ্রসাদের পরিবার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Aishe Ghosh : 'আমরা সহজে দমে যাওয়ার পাত্র নই, এই হেনস্থা বন্ধ না হলে...', ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে বড় বার্তা ককরোচ জনতা পার্টির
'আমরা সহজে দমে যাওয়ার পাত্র নই, এই হেনস্থা বন্ধ না হলে...', ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে বড় বার্তা ককরোচ জনতা পার্টির
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
RBI on Paytm: ঝাঁপ বন্ধ হচ্ছে Paytm ব্যাঙ্কের, সব গুটিয়ে নিচ্ছে RBI, Wallet, UPI, QR Code ব্যবহারকারীদের কী হবে?
ঝাঁপ বন্ধ হচ্ছে Paytm ব্যাঙ্কের, সব গুটিয়ে নিচ্ছে RBI, Wallet, UPI, QR Code ব্যবহারকারীদের কী হবে?

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget