এক্সপ্লোর

Priyanka Tibrewal : ভবানীপুরে ৭০ শতাংশ ভোট পড়লে আমিই জিতব, প্রচারে বেরিয়ে দাবি প্রিয়ঙ্কা টিবরেওয়ালের

গত বিধানসভা নির্বাচনে ভবানীপুরে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের জয়ের মার্জিন ছিল ২৮ হাজার ৭১৯। কিন্তু, ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৮টি ওয়ার্ডের মধ্যে ২টিতে লিড পেয়েছিল বিজেপি। 

ঋত্বিক মণ্ডল, কলকাতা : ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল আজ সকালে গোপালনগর মোড় থেকে শুরু করলেন প্রচার।  বৃষ্টির ভ্রুকুটির মধ্যেই তিনি দলীয় কর্মী সমর্থকদের নিয়ে কলকাতা পুরসভার ৭৪ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘুরে প্রচার করেন। গতকালই ভবানীপুর কেন্দ্রের জন্য মনোনয়ন পেশ করেছেন প্রিয়ঙ্কা। বাড়ি বাড়ি ঘুরে প্রচার সারেন তিনি। প্রায় দুয়ারে গিয়ে প্রত্যেকের সঙ্গে কথা বলেন, আমি এই মাটির কন্যা। শুধু মা, মাটি, মানুষের কথা মুখে বললে হয় না। মানুষের পাশে থাকতে হবে। প্রিয়ঙ্কার কটাক্ষ, যে সরকার মায়ের কোল খালি করে দেয়, তারা মানুষের পাশে কীভাবে দাঁড়াবে ! ' 

ভোটের প্রচারে বেরিয়ে প্রিয়ঙ্কার মুখে বারবার ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গ। তিনি বলেন, যে দল ক্ষমতায় এসেই এত মায়ের কোল খালি করে দেয়, তারা আবার মানুষের পাশে কী করে দাঁড়াবে ? বিজেপির আইনজীবী প্রার্থী ঘুরছেন দুয়ারে দুয়ারে। কিন্তু কিন্তু কেমন প্রতিক্রিয়া পাচ্ছেন ভোটারদের থেকে ? প্রিয়ঙ্কার জবাব, ' সে তো ভটবাক্সেই বোঝা যাবে। তবে, ৭০ শতাংশ ভোট ঠিকঠাক পরলে আমিই জিতব। '

অন্যদিকে মঙ্গলবার সকাল থেকেই ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে ফিরহাদ হাকিম। তিনি বলেন, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যে অত্যাচার হয়েছে, তার উত্তর দেওয়ার দিন ৩০ সেপ্টেম্বর। 

আরও পড়ুন :

Priyanka Tibrewal : তিরিশের মহারণের আগেই ভাইকে হারালেন প্রিয়ঙ্কা টিবরেওয়াল, পোস্ট করে জানালেন নিজেই


নামে উপনির্বাচন। কিন্তু, উত্তাপ বিধানসভা নির্বাচনের থেকে এটুকু কম নয়। কারণ কেন্দ্রের নাম - ভবানীপুর। আর তৃণমূল প্রার্থীর নাম, মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে চ্যালেঞ্জ জানাতে বিজেপি ময়দানে নামিয়েছে প্রিয়ঙ্কা টিবরেওয়ালকে। আর সিপিএমের বাজি, তরুণ আইনজীবী শ্রীজীব বিশ্বাস। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই মনোনয়ন পেশ করেছেন। সোমবার একটি কর্মসূচি থেকে ফেরার পথে, ভবানীপুরের ৭৩ নম্বর ওয়ার্ডে গাড়ি থেকে নেমে, ছোট্ট করে জনসংযোগও সেরে নেন তিনি। হোমগ্রাউন্ডে তৃণমূল নেত্রীর জয়ের ব্যাপারে পুরোদস্তুর আত্মবিশ্বাসী তৃণমূল। সোমবার মনোনয়ন পেশ করেন ভবানীপুরের সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস ও বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। 

দলীয় প্রার্থীর জয়ের দাবি করতে গিয়ে, বিজেপি টানছে, বিধানসভা ভোটের ওয়ার্ডভিত্তিক পরিসংখ্যানকে।  গত বিধানসভা নির্বাচনে ভবানীপুরে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের জয়ের মার্জিন ছিল ২৮ হাজার ৭১৯। কিন্তু, ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৮টি ওয়ার্ডের মধ্যে ২টিতে লিড পেয়েছিল বিজেপি। ২০১৯ সালের লোকসভা ভোটের ফলের নিরিখে, এই আটটা ওয়ার্ডের মধ্যে ছ’টাতেই এগিয়ে ছিল বিজেপি। এই প্রেক্ষাপটে ভবানীপুরের উপনির্বাচনে, তৃণমূলকে কড়া টক্কর দেওয়ার আশায় কোমর বাঁধছে বিজেপি। পর্যবেক্ষকদের একাংশের মতে, বিগত ভোটগুলিতে ভবানীপুরে বিজেপির ভোট বাড়ার নেপথ্যে বড় ভূমিকা নিয়েছিল অবাঙালি ভোটব্যাঙ্ক। কৌশলগতভাবে এবার এই কেন্দ্রে, বিজেপি প্রার্থী করেছে প্রিয়ঙ্কা টিবরেওয়ালকে। ২০১১ সালের বিধানসভা ভোটে ভবানীপুর কেন্দ্র থেকে সুব্রত বক্সি জিতেছিলেন ৪৯ হাজার ৯০৬ ভোটে। উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ব্যবধান আরও বাড়িয়ে করেন ৫৪ হাজার ২১৩।

এবার কী হবে? উত্তর জানা যাবে তেসরা অক্টোবর। 



আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Midnapore Land And Recruitment Scam: জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা
জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা
Howrah News: ‘কাকিমা’ বলে ডাক, বৃদ্ধা দাঁড়াতেই গলা থেকে সোনার চেন ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা!
‘কাকিমা’ বলে ডাক, বৃদ্ধা দাঁড়াতেই গলা থেকে সোনার চেন ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা!
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget