এক্সপ্লোর

Professor Death: উল্টোডাঙায় অধ্যাপকের রহস্যমৃত্যুর ঘটনায় নতুন তথ্য

তাঁর মায়ের দাবি, মৃত্যুর এক সপ্তাহ আগে ক্লাস চলাকালীন এক ছাত্রের অভব্য আচরণের জন্য তাঁর অভিভাবককে ডেকে পাঠান ওই অধ্যাপক। ওই ছাত্র অধ্যাপকের সঙ্গেও অভব্য আচরণ করেছিলেন বলে অভিযোগ।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: উল্টোডাঙায় (Ultadanga) অধ্যাপকের রহস্যমৃত্যুর ঘটনায় নতুন তথ্য। মৌলানা আজাদ কলেজের (Maulana Azad College) ইংরেজির বিভাগীয় প্রধান ছিলেন অভিজিৎ শর্মা রায়। তাঁর মায়ের দাবি, মৃত্যুর এক সপ্তাহ আগে ক্লাস চলাকালীন এক ছাত্রের অভব্য আচরণের জন্য তাঁর অভিভাবককে ডেকে পাঠান ওই অধ্যাপক। ওই ছাত্র অধ্যাপকের সঙ্গেও অভব্য আচরণ করেছিলেন বলে অভিযোগ। ঘটনাটি স্ত্রীকে জানালেও, তারপর থেকেই মনমরা ছিলেন অধ্যাপক। এমনই দাবি মায়ের। যদিও ঘটনার কথা জানা নেই বলে দাবি করেছেন মৌলানা আজাদ কলেজের (Maulana Azad College) অধ্যক্ষ। পরিবার সূত্রে খবর, স্নায়ুরোগের চিকিত্সা চলছিল ওই অধ্যাপকের। মৃত্যুর সঙ্গে তার কোনও যোগ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ। 

অধ্যাপকের দেহ উদ্ধার:  দীর্ঘক্ষণ নিখোঁজ থাকার পর অবশেষে গতকাল মৌলানা আজাদ কলেজের অধ্যাপকতের দেহ উদ্ধার হয়। সোমবার সন্ধেয় হাঁটতে বেরিয়ে নিখোঁজ হয়ে যান মৌলানা আজাদ কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক (English Professor) অভিজিৎ শর্মা (৫১)। গতকাল সকালে উল্টোডাঙ্গা স্টেশনের (Ultadanga Station) কাছে তাঁর দেহ উদ্ধার হয়। ওই অধ্যাপক দমদম ক্যান্টনমেন্ট এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনই নিয়ম করে সন্ধে সাতটা নাগাদ হাঁটতে বেরোতেন ওই অধ্যাপকষ রাত ৯টার মধ্যে তিনি ফিরে আসতেন।

কিন্তু, সোমবার ৯টা বেজে গেলেও অভিজিৎবাবু না ফেরায় খোঁজাখুঁজি শুরু করা হয়। এমনকী নিখোঁজ ডায়েরি করা হয়। এরপরে গতকাল সকাল ১১টা নাগাদ পরিবারের কাছে ফোন আসে যে একজনের দেহ পাওয়া গিয়েছে যার সঙ্গে অভিজিৎবাবুর মিল রয়েছে। তার পরে পরিবারের তরফে দেহ শনাক্ত করা হয়। অভিজিৎবাবুর এক ছেলে রয়েছে। যিনি দিল্লিতে পড়াশোনা করেন। বাড়িতে স্ত্রী ও মা রয়েছেন। কীভাবে মৃত্যু হল অধ্যাপকের? ইতিমধ্যেই তার তদন্ত শুরু করেছে পুলিশ। 

এদিকে বাঁশদ্রোণীকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। গুলিবিদ্ধ প্রোমোটার বিশ্বনাথ ওরফে বাচ্চা সিংকে রাজপুর-সোনারপুরের এলাকার তৃণমূল নেতা বিশ্বজিৎ দাসের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। ওইদিন গুলিবিদ্ধ প্রোমোটার বাচ্চা সিংকে বাইকে চাপিয়ে নরেন্দ্রপুর গ্রিন পার্কে তৃণমূল নেতার বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাড়ির সামনে পুকুরপাড়ে কংক্রিটের স্ল্যাবের ওপর শুইয়ে রাখা হয় গুলিবিদ্ধ প্রোমোটারকে। তৃণমূল নেতার মায়ের দাবি, সেখান থেকেই ওই প্রোমোটারকে অটোয় করে নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে। যদিও তৃণমূল নেতা বিশ্বজিৎ দাসের খোঁজ মেলেনি। তিনি হিমাচলে ঘুরতে গিয়েছেন বলে দাবি পরিবারের।  

আরও পড়ুন: North 24 Parganas News: দত্তপুকুরে মধ্যযুগীয় বর্বরতার ছবি! বিবাহ বহির্ভূত সম্পর্ক সন্দেহে চুল কেটে নেওয়ার অভিযোগ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, বান্ধবী ও স্বামী রূপালির বাবাকে ফোন করে কী বলেছিলেন ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, বান্ধবী ও স্বামী রূপালির বাবাকে ফোন করে কী বলেছিলেন ?

ভিডিও

Sajal Ghosh on Nirmal Ghosh: ‘এমন কোনও পাপ, নোংরামি নেই, যা করেনি’, নির্মল ঘোষ প্রসঙ্গে বললেন সজল ঘোষ
Abhishek Banerjee PA News: শালবনির জমি মামলাতেই কাল ফের তলব সুমিত রায়কে | Sumit Roy | ABP Ananda
Netaji Statue News: নেতাজিকে অসম্মানের মধ্যেই নিউ আলিপুরে ভাঙল মূর্তি! নেপথ্যে কারা? তদন্তে পুলিশ
Samik Bhattacharya:
Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget