এক্সপ্লোর

Serampore News: নাবালিকাকে যৌন নির্যাতনে দোষী সাব্যস্ত অধ্যাপকের ২০ বছরের জেল

Serampore Court News: শ্রীরামপুর কলেজের একজন অধ্যাপককে পকসো আইনে দোষী সাব্যস্ত করে ২০ বছরের জেল দিল আদালত। নাবালিকা ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছিল ওই অধ্যাপক।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুর: নাবালিকা ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় পকসো মামলা (POCSO Case) দোষী সাব্যস্ত অধ্যাপককে ২০ বছরের কারাদণ্ডের সাজা দিল শ্রীরামপুর আদালত (Serampore court)। বিচারকের এই রায়ের ফলে খুশি নির্যাতিতা। অন্যদিকে ওই অধ্যাপককে মিথ্যা ফাঁসানো হয়েছে বলে দাবি তার আইনজীবীর।

স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীরামপুর কলেজের একটি বিভাগের প্রধান ছিল ওড়িশার বেহরামপুরে বাসিন্দা ওই অধ্যাপক। কলেজের স্টাফ কোয়ার্টার ম্যাক হাউসে থাকত। সেখানেই নাবালিকা একজন ছাত্রীকে ওই অধ্যাপক যৌন নির্যাতন করে বলে অভিযোগ উঠেছিল। তার ভিত্তিতে ২০২২ সালের মার্চ মাসে শ্রীরামপুর মহিলা থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার।

আরও পড়ুন: Chopra News: খোঁজ নেই চোপড়া থেকে ঢাকায় ডাক্তারি করতে যাওয়া সোহেলের, চিন্তায় পরিবার

এরপরই অভিযুক্ত অধ্যাপককে গ্রেফতার করে পকসো আইনে মামলা রুজু করে পুলিশ। অভিযুক্ত বিচারাধীন বন্দি থাকা অবস্থায় মামলার চার্জশিট জমা করা হয় এবং বিচার প্রক্রিয়া শুরু হয়।

উভয়পক্ষের আইনজীবীর শুনানির পর শনিবার শ্রীরামপুর আদালতের ফাস্ট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট পকসো কোর্টের বিচারক মনোজ কুমার রাই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন।  আজ তার সাজা ঘোষণা হয়। বিচারক ওই অধ্যাপককে ২০ বছরের জন্য কারাদণ্ডের নির্দেশ দেন।

আরও পড়ুন: Bangladesh News: বাংলাদেশের অশান্তির আঁচ রূপোলি শস্যে! আমদানি বন্ধে দাম বাড়ছে পদ্মার ইলিশের?

এপ্রসঙ্গে এই মামলার সরকারি আইনজীবীর দায়িত্বে থাকা জয়দীপ মুখোপাধ্যায় বলেন,"ওই অধ্যাপক একটি এনজিও তৈরি করেছিল। ম্যাক হাউসে দুঃস্থদের রেখে মেয়েদের পড়াতো। নির্যাতিতা ২২ সালের মার্চ মাসের প্রথম সপ্তাহে ম্যাক হাউসে যায়। আর তার কয়েকদিন পর থেকেই তার উপর যৌন নির্যাতন চলে। একজন শিক্ষক ছাত্রীর সঙ্গে যা করেছে তা যেন আর কেউ না করতে পারে।"

রবিবার আদালত দোষী সাব্যস্ত ওই অধ্যাপককে ২০ বছর সশ্রম কারাদণ্ড এবং মোট ৬০ হাজার টাকা জরিমানা করে। অনাদায়ে আরও সাত মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়। পাশাপাশি নির্যাতিতাকে সাড়ে তিন লক্ষ টাকা দিতে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে নির্দেশ দেয় আদালত।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Bangladesh News: বাংলাদেশের অশান্তির আঁচ রূপোলি শস্যে! আমদানি বন্ধে দাম বাড়ছে পদ্মার ইলিশের?

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget