এক্সপ্লোর

Howrah News: ভাঙচুর, অগ্নিসংযোগ, পয়গম্বর বিতর্কে উত্তপ্ত হাওড়া, ইন্টারনেট পরিষেবা সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত

Prophet Remarks Protest: অন্যদিকে, হাওড়ার সলপে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ। উলুবেড়িয়া, পাঁচলায় ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা।

হাওড়া: পয়গম্বর বিতর্কে কার্যত রণক্ষেত্র হাওড়া (Howrah News)। তার জেরে হাওড়া গ্রামীণ এলাকা-সহ সর্বত্র ইন্টারনেট পরিষেবা (Internet Services Suspended) বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল। সোমবার সকাল ৬টা পর্যন্ত আপাতত হাওড়ায় ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার রাতেই ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হল (Howrah Rural)। তবে SMS, ফোনকল এবং খবরের কাগজের পরিষেবা ব্যাহত হবে না।

অগ্নিগর্ভ পরিস্থিতি হাওড়ায়

দিল্লির বিজেপি নেত্রীর পয়গম্বর সম্পর্ক নিয়ে বিতর্কিত মন্তব্যের বিরোধিতায় আজ দিনভর অবরোধ-বিক্ষোভে উত্তপ্ত থাকল হাওড়া। রণক্ষেত্র পরিস্থিতি দেখা গেল উলুবেড়িয়া, ধূলাগড়েও। পুলিশের গাড়ি, কিয়স্কে আগুন ধরানোর ঘটনা সামনে এসেছে। উলুবেড়িয়া, পাঁচলায় বিজেপির পার্টি অফিসে আগুন ধরানোর অভিযোগ উঠেছে। পাঁচলায় তৃণমূলের দলীয় কার্যালয়েও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। কোনা এক্সপ্রেওয়ে অবরুদ্ধ করে রাখা হয় এ দিন। অবরোধ তুলতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ।

আরও পড়ুন: Howrah News: দিনভর বিক্ষোভ, হিংসা, অগ্নিগর্ভ পরিস্থিতি হাওড়ায়, বাতিল একাধিক ট্রেন

দিনভর উত্তেজনা, হিংসা, অবরোধ

অন্যদিকে, হাওড়ার সলপে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগও সামনে এসেছে। উলুবেড়িয়া, পাঁচলায় ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। সাঁতরাগাছি, চেঙ্গাইল, দাসনগরে রেল অবরোধ করা হয়, যার জেরে হাওড়া-খড়গপুর শাখায় বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। রেল অবরোধের জেরে ৪টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। ৫ ঘণ্টা পরে অবরোধ ওঠে সলপে জাতীয় সড়কে। তীব্র গরমের মধ্যে অবরোধে আটকে পড়ে চরম ভোগান্তির শিকার হতে হয় বহু মানুষকে।

পরিস্থিতি এমন আকার ধারণ করায় বিজেপি-কেই কাঠগড়ায় তুলেছে তৃণমূল। হিংসাকে কোনও মতেই সমর্থন করা যায় না বলে মন্তব্য করলেও রাজ্য়ের মন্ত্রী ফিরহাদ হাকিম বিজেপি-কেই অশান্তি তৈরির জন্য দায়ী করেছেন। তাদের উস্কানিতেই আজ এই পরিস্থিতি বলে মন্তব্য করেছেন তিনি। অন্য দিকে, সেনা নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আর্জি জানিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়কে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সেরা শিরোনাম

Kolkata Fire: প্রায় মধ্যরাতে কলকাতার বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাস্তায় নামলেন বাসিন্দারা
প্রায় মধ্যরাতে কলকাতার বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাস্তায় নামলেন বাসিন্দারা
Alipurduar News: নাবালিকাকে গণধর্ষণের পর পুড়িয়ে খুন, মূল অভিযুক্তর ফাঁসির সাজা ঘোষণা, বাকি ৩ অভিযুক্তর যাবজ্জীবন
নাবালিকাকে গণধর্ষণের পর পুড়িয়ে খুন, মূল অভিযুক্তর ফাঁসির সাজা ঘোষণা, বাকি ৩ অভিযুক্তর যাবজ্জীবন
West Bengal News Live Updates: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Madan Mitra: মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget