এক্সপ্লোর

Purba Bardhaman: পারাপারে ভরসা নড়বড়ে সাঁকো আর খেয়া, আজও জামালপুর ও রায়নার ১৫ গ্রামের কাছে দামোদর ‘দুঃখের নদ’

Damodar River: পূর্ব বর্ধমানের জামালপুর ও রায়না এলাকার অন্তত ১৫টি গ্রামের বাসিন্দাদের কাছে দামোদর আজও দুঃখের কারণ হয়েই রয়ে গিয়েছে।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: এককালে বাংলার মানুষের কাছে দামোদর (Damodar River) পরিচিত ছিল ‘দুঃখের নদ’ নামে। পরবর্তীতে দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি) গঠিত হওয়ার পর সেই আখ্যা অনেকটা ঘুচেছে ঠিকই, কিন্তু পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) জামালপুর ও রায়না এলাকার অন্তত ১৫টি গ্রামের বাসিন্দাদের কাছে দামোদর আজও দুঃখের কারণ হয়েই রয়ে গিয়েছে। কারণ একটাই একটি পাকা সেতুর অভাব।

দামোদর পারাপার করতে আজও তাদের পড়তে হয় চরম দুর্ভোগ, বর্ষায় এলেই আরও বাড়ে দুর্ভোগ। জল বেড়ে গেলে মাঝেমাঝেই বন্ধ করে দেওয়া হয় খেয়া পাড়াপাড়। খেয়া পাড়াপাড়ও চলে লাইফ জ্যাকেট ছাড়াই। যদিও এ বিষয়ে খেয়া পাড়াপাড়ের দায়িত্ব প্রাপ্ত ঠিকাদার সংস্থার কর্মী জানান লাইফ জ্যাকেট থাকলেও আরোহীরা তাড়াহুড়োতে তা পড়েন না। 

দামোদর নদের একপাড়ে রয়েছে বর্ধমান ২ ব্লকের শক্তিগড়ের বড়শুল, আর ঠিক উল্টো পাড়ে জামালপুরের শম্ভুপুর, চক্ষণজাদি ও রায়নার বিস্তীর্ণ এলাকা। মাঝে পাকা সেতু না থাকায় ভরা বর্ষায়ও জামালপুর ও রায়নার শম্ভুপুর, চক্ষণজাদি-সহ বহু গ্রামের মানুষের ভরসা খেয়া পারাপার। আবার নদে জলের স্রোত অতিরিক্ত বেড়ে গেলে সুরক্ষার স্বার্থে প্রশাসনের পক্ষ থেকে সেই খেয়া পারাপারও বন্ধ করে দেওয়া হয়। বর্ষা শেষে জল কমলে দামোদরের বুকে আবারও তৈরি করা হয় নড়বড়ে বাঁশের সাঁকো। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেই দুর্বল সাঁকো দিয়ে পারাপারের সময় প্রতিনিয়ত একটা ভয় কাজ করে, আর বর্ষায় খেয়া পার হতে হয় রীতিমতো প্রাণ হাতে নিয়ে। 

আরও পড়ুন:- অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে ভবিষ্যদ্বাণী, তৃণমূলের বর্তমান পরিণতি দেখে কী বলছেন গৌতম দেব? 

জামালপুরের শম্ভুপুর খেয়াঘাট দিয়ে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন। স্কুল-কলেজের পড়ুয়া থেকে নিত্যযাত্রী ও রোগী সবার কাছেই শক্তিগড়, মেমারি কিংবা কলকাতা পৌঁছানোর এটিই সবচেয়ে কম দূরত্বের পথ। স্থানীয়দের অভিযোগ, পাকা সেতু না থাকায় তাঁদের প্রতিদিন এই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অথচ বিকল্প পথে যেতে গেলে বিপত্তির শেষ নেই। দামোদরের এক প্রান্তে থাকা কৃষক সেতু পেরিয়ে শক্তিগড় পৌঁছাতে অতিরিক্ত ১৮ কিলোমিটার ঘুরতে হয়। আবার অন্য প্রান্তে জামালপুরের হরেকৃষ্ণ কোঙার সেতু ঘুরে শক্তিগড় বা বড়শুল আসতে প্রায় ২৫-৩০ কিলোমিটার দীর্ঘ পথ অতিক্রম করতে হয়। তাই তিনটি ব্লকের যোগাযোগ ব্যবস্থা সুগম করতে এই এলাকায় দ্রুত একটি স্থায়ী পাকা সেতু নির্মাণের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা।  

স্থানীয় বাসিন্দা বিক্রমাদিত্য রক্তান বলেন, 'বর্ষা এলেই দামোদরের বাঁশের সাঁকো জলের তোড়ে ভেসে যায়। ফলে দুই পারের বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হয়। প্রতিদিন হাজার হাজার মানুষ ছাড়াও বহু স্কুলপড়ুয়া ঝুঁকি নিয়ে এই নদী পারাপার করে। তাছাড়া জল বাড়লে ঘাটের জায়গা ঘন ঘন বদলাতে হয়, নৌকার নিয়মিত যাতায়াতও বন্ধ হয়ে যায়। বিশেষ করে রাত ন’টার পর আর কোনো নৌকার দেখা মেলে না। ফলে রাতে কোনো মুমূর্ষু রোগীকে বড়শুল বা বর্ধমানের হাসপাতালে নিয়ে যেতে হলে চরম বিপদে পড়তে হয়।'

আরও পড়ুন:- নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে মনোনয়ন তুলে নিতে চাপ দিয়েছিল পুলিশ! চাঞ্চল্যকর অভিযোগ 

স্কুলপড়ুয়া অয়নিকা মিত্রকে বলতে শোনা যায়, 'রায়নার সুদর্শনপুরে বাড়ি হলেও নৌকার ঝক্কি আর সময় নষ্ট এড়াতে বরশুলেই থেকে পড়াশোনা করতে বাধ্য হচ্ছি। বর্ষায় নৌকা বন্ধ থাকলে দীর্ঘ পথ ঘুরতে হয় স্কুলের জন্য। বর্ষায় প্রাণ হাতে নিয়ে নৌকা পারাপার আর বছরের অন্য সময়ে নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করতে হয়। দ্রুতগতির বাইক চললে সেই দুর্বল সাঁকো কেঁপে ওঠে। বইয়ের পাতায় পড়েছি দামোদরকে দুঃখের নদ বলে ডিভিসি হওয়ার পর দামোদরের বন্যা কমেছে, কিন্তু আমাদের এই সাঁকো আর নৌকার দুর্ভোগ আমাদের ভুলতে দেয়নি দামোদর দুঃখের নদ।'

এই কারণেই দ্রুত একটি পাকা সেতুর দাবি জানাচ্ছে আট থেকে আশি সকলেই। এ বিষয়ে জামালপুরের বিডিও পার্থ সারথি দে জানান, 'খুব তাড়াতাড়ি ব্রীজ তৈরীর জন্য পরিদর্শন হবে এবং ব্রীজ তৈরীর প্রস্তুতি নেওয়া হবে।'

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত 'আকভান', আজ দঃবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত 'আকভান', আজ দঃবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
South 24 Parganas News: ধর্ষণ মামলায় গ্রেফতার পঞ্চায়েত প্রধানের স্বামী, অভিযোগকারিণীর দাবি, “নির্যাতিতাকে মমতা-তৃণমূলের বিধায়কের কাছে নিয়ে গিয়েছিলেন এই জালাল সর্দার..”
ধর্ষণ মামলায় গ্রেফতার পঞ্চায়েত প্রধানের স্বামী, অভিযোগকারিণীর দাবি, “নির্যাতিতাকে মমতা-তৃণমূলের বিধায়কের কাছে নিয়ে গিয়েছিলেন এই জালাল সর্দার..”
News Live: দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
Advertisement

ভিডিও

Jammu Kashmir CRPF Attack: CRPF-এর উপর হামলার পর জম্মু-কাশ্মীরে অভিযান
Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Embed widget