এক্সপ্লোর

Purba Bardhaman News: ‘ভোটের লাড্ডু, খেলেও পস্তাতে হয়, না খেলেও’, বিজয়ী কংগ্রেস কাউন্সিলরের মিষ্টি বিলিকে ঘিরে তিক্ততা

Purba Bardhaman News: পূর্ব বর্ধমানের (Purba Bardhaman News) কাটোয়া  (Katwa News) পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের ঘটনা। সদ্য সমাপ্ত পুরসভা নির্বাচনে সেখানে জয়া হয়েছেন কংগ্রেসের রিম্পা মণ্ডল।

রাণা দাস, পূর্ব বর্ধমান: রাজ্য জুড়ে সবুজ ঝড়ের মধ্যেও কংগ্রেসের (Congress) হাত ধরে রেখেছেন তিনি। সেই খুশিতে বাড়ি বাড়ি গিয়ে নিজের ওয়ার্ডের বাসিন্দাদের লাড্ডু (Laddu Distribution) খাওয়ালেন নব নির্বাচিত কাউন্সিলর। কিন্তু তা নিয়েই তরজা শুরু হয়েছে। ছাপ্পাভোটে জিতে এসে ওই তিনি জনগণকে লাড্ডু খাইয়ে বোকা বানাচ্ছেন বলে অভিযোগ তুলছে তৃণমূল (TMC)। বিজেপি-র (BJP) গলাতেও একই সুর। এখন লাড্ডু বিলি করে পরে কাটমানি তুলবেন বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ পদ্মশিবিরের। যদিও তা কানে তুলতে নারাজ বিজয়ী প্রার্থী।

পূর্ব বর্ধমানের (Purba Bardhaman News) কাটোয়া  (Katwa News) পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের ঘটনা। সদ্য সমাপ্ত পুরসভা নির্বাচনে সেখানে জয়া হয়েছেন কংগ্রেসের রিম্পা মণ্ডল। কাউন্সিলর পদে নির্বাচিত হয়ে তাই আবেগ ধরে রাখতে পারেননি তিনি। তাই লাড্ডু নিয়ে বেরিয়ে পড়েন নিজের ওয়ার্ডে। বাড়ি বাড়ি গিয়ে লাড্ডু বিলি করেন স্থানীয় বাসিন্দাদের। বলেন, ‘‘নমস্কার, আমি কংগ্রেস প্রার্থী হয়ে জয়লাভ করেছি। আপনারাই আমাকে বিজয়ী করেছেন। আমরা যেন সব সময় স্বচ্ছতার সঙ্গে পরিষেবা দিতে পারি আপনাদের।’’

পুরভোটে সবুজ ঝড়ের মধ্যেও হাতের পাঞ্জার জোর দেখাতে পেরেছেন রিম্পা। তাই নিজের ওয়ার্ডের বাসিন্দাদের মিষ্টিমুখ করানোয় অনেকেই গলদ দেখছেন না। স্থানীয় মানুষরাও হাসিমুখেই লাড্ডু গ্রহণ করেন তাঁর হাত থেকে। রিম্পা তাঁদের বলেন, ‘‘আপনারা পাশে দাঁড়িয়েছেন। আমরা যেন ঠিক ভাবে পরিষেবা দিতে পারি।’’

আরও পড়ুন: Bus Driver Death : যাত্রী তোলা নিয়ে বচসা, বারাসাতে বাসের ধাক্কায় মৃত্যু অপর বাসের চালকের

২০ ওয়ার্ডের কাটোয়া পুরসভায় তৃণমূল একাই জিতেছে ১৫টি আসন। ৪টিতে ওয়ার্ডে জয়ী হয়েছে কংগ্রেস। একটি আসনে জয়ী হয়েছে নির্দল। ২০ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী অনিতা রায় দে-কে প্রায় দেড় হাজার ভোটে হারিয়ে জয়ী হয়েছেন কংগ্রেসের রিম্পা মণ্ডল।তবে নব নির্বাচিত কংগ্রেস কাউন্সিলরের লাড্ডু বিলিকে কটাক্ষ করেছেন পরাজিত তৃণমূল প্রার্থীর বাবা তথা স্থানীয় তৃণমূল নেতা বাসুদেব রায়। তিনি বলেন, ‘‘কংগ্রেস ছাপ্পা ভোট দিয়ে জিতেছে। সঠিক ভাবে ভোট হলে কংগ্রেসকে আর বাড়ি বাড়ি গিয়ে মিষ্টি দিতে হত না। ভোটের দিন সকাল থেকে কাটোয়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে কংগ্রেস তৃণমূলের এজেন্টদের তুলে দিয়ে ছাপ্পা দিয়েছে ওরা।’’

অভিযোগ উড়িয়ে পাল্টা জবাব কংগ্রেস কাউন্সিলরও। তাঁর কথায়, ‘‘কোনও রকম ছাপ্পাভোট হয়নি। কাটমানির বিরুদ্ধে সাধারণ মানুষ ভোট দিয়েছেন।’’

বিজেপি-র সঞ্জয় ভট্টাচার্যের কটাক্ষ, ‘‘কংগ্রেস লাড্ডু বিলি করে তার পর কাটমানি খাবে। আর তৃণমূল জিতলে কাটমানির টাকায় নিজেরা লাড্ডু খেত। ভোটের লাড্ডু জো খায়া ওহ পস্তায়া, জো নেহি খায়া ওভি পস্তায়া।’’

অভিযোগ উড়িয়ে পাল্টা জবাব কংগ্রেস কাউন্সিলরও। তাঁর কথায়, ‘‘কোনও রকম ছাপ্পাভোট হয়নি। কাটমানির বিরুদ্ধে সাধারণ মানুষ ভোট দিয়েছেন।’’ তবে লাড্ডু বিলিকে ঘিরে এহেন রাজনীতির তেতো তরজায় তিতি বিরক্ত সাধারণ মানুষ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar News: অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
Abhishek Banerjee PA: ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়
ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
News Live Updates: 'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget