এক্সপ্লোর

Bus Driver Death : যাত্রী তোলা নিয়ে বচসা, বারাসাতে বাসের ধাক্কায় মৃত্যু অপর বাসের চালকের

North 24 parganas News : পুলিশ সূত্রে খবর, বাস দু’টিকে আটক করা হয়েছে। ঘাতক বাসের চালকের খোঁজ চলছে। বারাসাত থানায় ঘাতক বাসের চালকের নামে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়েছে। 

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : দুই বাস চালকের (Bus Driver) বচসায় তুলকালাম বারাসাত। এক বাসের ধাক্কায় মৃত্যু (Death) হল অপর বাসের চালকের। ঘাতক বাসের চালকের খোঁজ চালাচ্ছে পুলিশ (Police)। ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে বারাসাত থানার পুলিশ।

যাত্রী তোলা নিয়ে বচসার জেরে ধুন্ধুমার ও মর্মান্তিক পরিণতির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনা। এক বাসের ধাক্কায় মৃত্যু হল আরেক বাস চালকের। উত্তর ২৪ পরগনার বারাসাতের ময়নার ৩৪ নম্বর জাতীয় সড়কের ঘটনা। পুলিশ সূত্রে খবর,
কলকাতা-বহরমপুর রুটের একটি বাস ময়না চেকপোস্টে খারাপ হয়ে দাঁড়িয়ে পড়ে। চালক ও খালাসি বাস মেরামতির কাজ করছিলেন। সেই সময় সেখানে এসে দাঁড়ায় ধর্মতলা-করিমপুর রুটের একটি বাস।

দ্বিতীয় বাসের চালক অভিযোগ করেন, বাস খারাপ হওয়ার অজুহাত দেখিয়ে, যাত্রী তুলতে ইচ্ছে করে সেখানে বাস থামিয়েছিলেন বহরমপুর রুটের চালক। এই নিয়ে দুই চালকের মধ্যে বচসা হয়। পুলিশ সূত্রে খবর, সেইসময় করিমপুর রুটের বাসের চালক আচমকা বাস ছেড়ে দিলে তাতে অন্য বাসের চালক পিষ্ট হয়ে যান। মৃত্যু হয় মুর্শিদাবাদের বাসিন্দা বাস চালক কমল সরকারের। পুলিশ সূত্রে খবর, বাস দু’টিকে আটক করা হয়েছে। ঘাতক বাসের চালকের খোঁজ চলছে। বারাসাত থানায় ঘাতক বাসের চালকের নামে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়েছে। 

কিছুদিন আগে নদিয়ায় এক খুনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছিল। যেখানে প্রথমে খুন (Murder) তারপর প্রমাণ লোপাটের চেষ্টায় প্রথমে নির্মীয়মাণ বাথরুমে (Bathroom) মাটি খুঁড়ে দেহ পুঁতে রাখা। দেহ মাটিচাপা দেওয়ার পর তার ওপরেই কংক্রিটের গাঁথনি! বিয়ের মাত্র চার মাসের মধ্যে তৃতীয় পক্ষের স্ত্রীকে (Wife) নৃশংসভাবে খুন ও তারপর খুনের তথ্য-প্রমাণ লোপাটের চেষ্টার এমন গুরুতর অভিযোগে ব্যাপক চাঞ্চল্য নদিয়ার (Nadia) ধানতলা থানার শংকরপুর এলাকায়। ঘটনার পর থেকে বছর চল্লিশের রবীন্দ্রনাথ রায় পলাতক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ২২ ফেব্রুয়ারি স্ত্রীকে মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করে অভিযুক্ত। ঘটনার ১০ দিনের মাথায় গতকাল বিকেলে অভিযুক্ত মদ্যপ অবস্থায় স্থানীয় কয়েকজন যুবকের কাছে নিজের অপরাধের কথা স্বীকার করে বলেই খবর। যারপরই খবর দেওয়া হয় ধানতলা থানায়। রাতে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। নৃশংস এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

আরও পড়ুন- পুলিশের পোশাকের আড়ালে দুষ্কৃতী, ছাদ থেকে পড়ুয়াকে ঠেলে ফেলে খুন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget