এক্সপ্লোর

East Burdwan News: ঈদে চলন্ত ট্রেনে সেলফি তুলতে গিয়ে অঘটন, মৃত্যু বছর ১৪-র আজাদের

East Burdwan Accident: ঈদের দিন ট্রেনে করে বেড়াতে বেরিয়েছিল পাঁচ বন্ধু। চলন্ত ট্রেনের দরজার বাইরে ঝুকে ফোনে সেলফি নিতে গিয়ে বিদ্যুতের পোলের ধাক্কায় মৃত্যু হল ১৪ বছরের আজাদ শেখের। 

রাণা দাস, পূর্ব বর্ধমান: ঈদের দিন (Eid) ট্রেনে করে বেড়াতে বেরিয়েছিল পাঁচ বন্ধু। চলন্ত ট্রেনের দরজার বাইরে ঝুকে ফোনে সেলফি নিতে গিয়ে বিদ্যুতের পোলের ধাক্কায় মৃত্যু হল ১৪ বছরের আজাদ শেখের। 

ঈদ উপলক্ষে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরোনোর জন্য ফলেয়া স্টেশন থেকে ট্রেনে চেপেছিলেন বছর চোদ্দর আজাদ শেখ।পরিবারের বক্তব্য, ট্রেনের দরজা দিয়ে মুখ বাড়িয়ে বন্ধুদের সাথে সেলফি নিতে গিয়ে, ট্রেন লাইনের সাইডে থাকা বিদ্যুতের খুঁটি মাথায় ধাক্কা লেগে ট্রেন থেকে ছিটকে পড়ে আজাদ। তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে পূর্বস্থলী হাসপাতাল, পরে তাকে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে এলে কিছুক্ষণ চিকিৎসা চলার পরে মৃত্যু হয় তার। মৃত ওই কিশোর আজাদ শেখের বাড়ি পূর্বস্থলীর বাবুইডাঙ্গা এলাকায়। ঘটনাটি ঘটে আজ সকাল সাড়ে নয়টা নাগাদ পূর্বস্থলী স্টেশন সংলগ্ন রেল গেটের কাছে।

মোবাইলের জেরে এর আগেও আরও একাধিকবার মর্মান্তিক ঘটনার মুখোমুখি হয়েছে রাজ্যে। মোবাইল বাঁচাতে গিয়ে চলন্ত ট্রেন থেকে সম্প্রতি ঝাঁপ দিয়েছিলেন এক মহিলা। চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন তিনি। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং লাইনের মাতলা হল্ট স্টেশনে ঘটনাটি ঘটে। শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং লাইনের ওই ট্রেনে ছিলেন ক্যানিং মহকুমা হাসপাতালের নার্স মেঘা মন্ডল। তাঁর হাতে ছিল ফোন। হাতের মোবাইল একটানে কেড়ে নিয়েছিলেন ছিনতাইকারী। মুহূর্তে পাল্টা পদক্ষেপ করেছিলেন নার্স।

ছিনতাইকারীকে বাধা দিতেই আরেক সমস্যা। মেঘার গলা টিপে ধরেছিলেন ছিনতাইকারী। পাল্টা ছিনতাইকারীকে আটকানোর চেষ্টা করেছিলেন তিনি। মোবাইল পাওয়ার আশায় চেষ্টায় কার্পণ্য করেননি। ধস্তাধস্তির মাঝেই হাত ছেড়ে যায় মেঘার। ছিনতাইকারী ট্রেন থেকে লাফ মেরে পালাতেই তিনিও লাফ দেন, তাতেই চলন্ত ট্রেন থেকে পড়ে যান তিনি। গুরুতর জখম হন। শেষ পর্যন্ত সহযাত্রীদের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল।

আরও পড়ুন, ওড়িশা থেকে রাজ্যে পৌঁছতেই মাদক পাচারের পর্দাফাঁস, ধৃত মহিলা-সহ ৩

তবে এর আগেও সেলফি তুলতে গিয়েও দুর্ঘটনা ঘটেছে। বছরের শুরুতেই গঙ্গার ধারে সেলফি তুলতে গিয়ে বিপত্তি, তলিয়ে গিয়েছিল যুবক। বাগবাজার লক গেটের কাছে দুর্ঘটনা ঘটেছিল। টালার বাসিন্দা নিখোঁজ শেখ সইয়াদ মহেন্দ্র চন্দ্র কলেজের প্রথম বর্ষের ছাত্র। বন্ধুদের নিয়ে বাগবাজার লক গেটে যায় শেখ সইয়াদ। সেলফি তোলার সময় গঙ্গায় তলিয়ে গিয়েছিল যুবক।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget