এক্সপ্লোর

East Burdwan: ডাউন আজিমগঞ্জ-কাটোয়া প্যাসেঞ্জার ট্রেনে পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক

East Burdwan: কামরাটিকে আপাতত ঘিরে রেখেছে রেল পুলিশ। ঘটনাস্থলে যাচ্ছে সিআইডির বম্ব স্কোয়াড। বগিটিকে কামরা থেকে আলাদা করে নিয়ে যাওয়া হয়েছে। নিরাপদ দূরত্বে RPF এবং GRP-এর তত্ত্বাবধানে রয়েছে। 

রাণা দাস, কাটোয়া (পূর্ব বর্ধমান): কাটোয়ায় ডাউন আজিমগঞ্জ-কাটোয়া প্যাসেঞ্জার ট্রেনে বোমাতঙ্ক। ট্রেনের সিটে একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। সেই পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক ছড়ায়। 

কামরাটিকে আপাতত ঘিরে রেখেছে রেল পুলিশ। ঘটনাস্থলে যাচ্ছে সিআইডির বম্ব স্কোয়াড। বগিটিকে কামরা থেকে আলাদা করে নিয়ে যাওয়া হয়েছে। আরপিএফ এবং জিআরপি-এর তত্ত্বাবধানে বগিটিকে রাখা হয়েছে একটি নিরাপদ দূরত্বে। 

এই ট্রেনটি আজিমগঞ্জ থেকে কাটোয়া এসে পৌঁছয় সকাল ১০.৪০মিনিটে। এরপর ট্রেন থেকে সমস্ত যাত্রীরা নেমে গেলে, এক রেলকর্মীই প্রথম পরিত্যক্ত ব্যাগটি দেখতে পান। এরপর তিনি সঙ্গে সঙ্গে খবর দেন জিআরপি-কে। তাঁরা এসে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করলে ভিতরে কিছু রয়েছে বলে মেশিনে ডিটেক্ট হয়। এর ফলে তাদের প্রাথমিক ধারণা যে ওই ব্যাগে বোমা থাকতে পারে। এরপরই ট্রেনটিকে ঘিরে রাখা হয় ও বম্ব-স্কোয়াডকে খবর দেওয়া হয়। আপাতত বগিটিকে ট্রেনের কামরা থেকে আলাদা করে রাখা হয়েছে। 

আরও পড়ুন: Visva-Bharati: বিশ্বভারতীতে আলাপিনী-উচ্ছেদ, রবীন্দ্র-স্মৃতি-বিজড়িত প্রতিষ্ঠানে ফের অশান্তি

ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে নিত্যযাত্রীদের মধ্যেও। তাঁদের বক্তব্য, অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা মিলেছে। ওই ব্যাগে সত্য়িই বোমা থাকলে এবং সেটা চলন্ত ট্রেনে ফাটলে বড়সড় দুর্ঘটনার সম্মুখীন হতেন সকলে। খবর ছড়াতেই প্রথমে দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে সকলকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এই ট্রেনটিই দুপুর দুটোয় ফেরত যাওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। পরে পরিস্থিতি খানিক স্বাভাবিক হওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যায়, খানিক দেরিতে ছাড়ে ট্রেন। 

রেল পুলিশ আপাতত বম্ব স্কোয়াডকে আপাতত খবর দিয়েছে। ওই কামরা আশেপাশে যাতে কেউ না আসেন, সেই দিকেও কড়া নজর রাখছেন রেল পুলিশ আধিকারিকরা। ব বিভিন্ন প্ল্যাটফর্মগুলি পুনরায় চেকিংও হচ্ছে বলে খবর। 

কাটোয়া চত্ত্বরে এমন ঘটনা এই প্রথম। ফলে সকলের মধ্যেই বেশ আতঙ্ক ছড়িয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, জোড়া বিল পাস
Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget